Columbus | ১৭ আগস্ট, ২০২৬ | ২ ভাদ্র, ১৪৩৩
সর্বশেষ খবর
খায়রুল হকের দেশত্যাগে আদালতের অনুমতি বাধ্যতামূলক ‘নতজানু পররাষ্ট্রনীতির অবসান, জাতীয় স্বার্থই এখন অগ্রাধিকার’: মাহদী আমিন চীনা বাজারে নতুন কৌশল, আলিবাবার সহায়তায় নিজস্ব এআই মডেল বানাচ্ছে অ্যাপল ইরান ইস্যু ও কিমের সঙ্গে সম্পর্ক: দক্ষিণ কোরিয়ার সঙ্গে মহড়া কমালেন ট্রাম্প রাজধানীতে কাল থেকে পিংক বাস, চালক-কন্ডাক্টরও নারী সেলেনা গোমেজের বিরুদ্ধে বিনিয়োগকারীদের মামলা বিশ্ববাজারে ফের চড়ছে স্বর্ণের দাম ঢাবিতে হল প্রাধ্যক্ষকে উদ্ধারে সংঘর্ষ, ভিপি\-জিএসসহ আহত অনেকে ১৫ আগস্টে বঙ্গবন্ধুকে স্মরণ, পেনসিলভেনিয়ায় শোক ও শ্রদ্ধার আয়োজন আনন্দ-উচ্ছ্বাসে সম্পন্ন হলো গ্রেটার ময়মনসিংহ অ্যাসোসিয়েশন অব পেনসিলভানিয়ার বার্ষিক বনভোজন মহাকাশে ধান চাষে চীনের যুগান্তকারী সাফল্য, খুলছে চাঁদ-মঙ্গলে কৃষির দ্বার খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে মালয়েশিয়ায় বিএনপির দোয়া ও স্মরণসভা যুক্তরাষ্ট্রে ভয়াবহ ঝড়-বন্যা: ইন্ডিয়ানায় চার বছরের শিশুসহ ৬ জনের মৃত্যু পান মসলা বিজ্ঞাপন ঘিরে বিপাকে তিন তারকা, শাহরুখ-অজয়-টাইগারকে FDA-এর নোটিশ বাসা ভাড়ার অজুহাতে অভিনব লুট, খাবারে ঘুমের ওষুধ—রহস্য উদঘাটনে পুলিশ
হোম আন্তর্জাতিক ভারতে কেমিক্যাল কারখানায় বিস্ফোরণ

ভারতে কেমিক্যাল কারখানায় বিস্ফোরণ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৮:৫৫ এএম, ০৪ এপ্রিল, ২০২৪ 167
ভারতে কেমিক্যাল কারখানায় বিস্ফোরণ

ভারতের তেলেঙ্গানায় একটি রাসায়নিক কারখানায় পারমাণবিক চুল্লি বিস্ফোরণে অন্তত ৫ জন নিহত হয়েছেন। বুধবার (৩ এপ্রিল) সাঙ্গারেডি এলাকার একটি রাসায়নিক কারখানার চুল্লিতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। জানিয়েছে দেশটির গণমাধ্যম এনডিটিভি।

এ দুর্ঘটনায় আহত অন্তত ১০ জন। ৮ থেকে ১০ জন এখনও আটকা পড়ে আছেন বলে জানা গেছে। এতে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


কর্তৃপক্ষ জানায়, হঠাৎ দুটি চুল্লির একটিতে বিস্ফোরণ হয়। এতে ধসে পড়ে কারখানার একাংশ। ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে বেশ কয়েকজন। শঙ্কা দেখা দেয় পাশের চুল্লি বিস্ফোরণের।


দুর্ঘটনার সময় কারখানাটিতে ৫০ জন শ্রমিক কর্মরত ছিলেন। তাদের উদ্ধারে দ্রুত কাজ শুরু করে কর্তৃপক্ষ। তেজস্ক্রিয়তা ছড়ানোর শঙ্কায় আশেপাশের এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেয়া হয়। দুর্ঘটনার কারণ জানতে চলছে তদন্ত।