Columbus | ১৭ আগস্ট, ২০২৬ | ২ ভাদ্র, ১৪৩৩
সর্বশেষ খবর
খায়রুল হকের দেশত্যাগে আদালতের অনুমতি বাধ্যতামূলক ‘নতজানু পররাষ্ট্রনীতির অবসান, জাতীয় স্বার্থই এখন অগ্রাধিকার’: মাহদী আমিন চীনা বাজারে নতুন কৌশল, আলিবাবার সহায়তায় নিজস্ব এআই মডেল বানাচ্ছে অ্যাপল ইরান ইস্যু ও কিমের সঙ্গে সম্পর্ক: দক্ষিণ কোরিয়ার সঙ্গে মহড়া কমালেন ট্রাম্প রাজধানীতে কাল থেকে পিংক বাস, চালক-কন্ডাক্টরও নারী সেলেনা গোমেজের বিরুদ্ধে বিনিয়োগকারীদের মামলা বিশ্ববাজারে ফের চড়ছে স্বর্ণের দাম ঢাবিতে হল প্রাধ্যক্ষকে উদ্ধারে সংঘর্ষ, ভিপি\-জিএসসহ আহত অনেকে ১৫ আগস্টে বঙ্গবন্ধুকে স্মরণ, পেনসিলভেনিয়ায় শোক ও শ্রদ্ধার আয়োজন আনন্দ-উচ্ছ্বাসে সম্পন্ন হলো গ্রেটার ময়মনসিংহ অ্যাসোসিয়েশন অব পেনসিলভানিয়ার বার্ষিক বনভোজন মহাকাশে ধান চাষে চীনের যুগান্তকারী সাফল্য, খুলছে চাঁদ-মঙ্গলে কৃষির দ্বার খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে মালয়েশিয়ায় বিএনপির দোয়া ও স্মরণসভা যুক্তরাষ্ট্রে ভয়াবহ ঝড়-বন্যা: ইন্ডিয়ানায় চার বছরের শিশুসহ ৬ জনের মৃত্যু পান মসলা বিজ্ঞাপন ঘিরে বিপাকে তিন তারকা, শাহরুখ-অজয়-টাইগারকে FDA-এর নোটিশ বাসা ভাড়ার অজুহাতে অভিনব লুট, খাবারে ঘুমের ওষুধ—রহস্য উদঘাটনে পুলিশ
হোম আমেরিকা মার্কিন কর্মকর্তার পদত্যাগ ফিলিস্তিনিদের পক্ষ নিয়ে

মার্কিন কর্মকর্তার পদত্যাগ ফিলিস্তিনিদের পক্ষ নিয়ে

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৩:০১ পিএম, ২৮ মার্চ, ২০২৪ 192
মার্কিন কর্মকর্তার পদত্যাগ ফিলিস্তিনিদের পক্ষ নিয়ে

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের গাজা নীতির প্রতিবাদে পদত্যাগ করেছেন মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মানবাধিকারবিষয়ক কর্মকর্তা। বৃহস্পতিবার (২৮ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা। 

প্রতিবেদনে বলা হয়েছে, সদ্য পদত্যাগ করা মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ওই কর্মকর্তার নাম অ্যানেল শেলিন। মধ্যপ্রাচ্যের এই বিশ্লেষক মার্কিন সরকারের পক্ষে মানবাধিকার বিষয়ে প্রচারের পাশাপাশি এ-সংক্রান্ত দায়িত্বও পালন করতেন। প্রেসিডেন্ট জো বাইডেনের ইসরায়েল নীতির বিরোধিতায় নিজের পদ ছেড়ে দেওয়া মার্কিন পররাষ্ট্র দপ্তরের সর্বশেষ কর্মী তিনি।

আল জাজিরা বলছে, শেলিন বুধবার ওয়াশিংটন পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে তার পদত্যাগের ঘোষণা দেন। তিনি এমন সময়ে বাইডেন প্রশাসন থেকে সরে দাঁড়ালেন, যখন গাজায় ইসরায়েলি হামলায় নিহতের ৩২ হাজার ছাড়িয়েছে এবং অবরুদ্ধ ভূখণ্ডটিতে দুর্ভিক্ষ আসন্ন বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে বিশ্ব খাদ্য কশেলিনের পদত্যাগের আগে গেল অক্টোবরে পদত্যাগ করেছিলেন মার্কিন স্টেট ডিপার্টমেন্টের আরেক কর্মকর্তা জশ পল। বাইডেনের গাজা নীতির প্রতিবাদে পদত্যাগ করা ওই কর্মকর্তা ছিলেন স্টেট ডিপার্টমেন্টের রাজনৈতিক-সামরিকবিষয়ক ব্যুরোর একজন পরিচালক।র্মসূচি।


এ ছাড়া একই কারণে গত জানুয়ারিতে পদত্যাগ করেন মার্কিন শিক্ষা বিভাগের কর্মকর্তা তারিক হাবাশ। জ্যেষ্ঠ এই মার্কিন কর্মকর্তা যুক্তরাষ্ট্রের শিক্ষা বিভাগের পরিকল্পনা, মূল্যায়ন ও নীতি উন্নয়নের অফিসের বিশেষ সহকারী পদে ছিলেন।

আল জাজিরার সঙ্গে কথা বলার সময় হাবাশ বলেছেন, অ্যানেল শেলিনের চলে যাওয়ার এই সিদ্ধান্ত সেটিই স্পষ্ট করছে, গাজা যুদ্ধের মধ্যে দেশে এবং বিদেশে যুক্তরাষ্ট্রের অবস্থান কীভাবে হ্রাস পেয়েছে।

তারিক হাবাশ বলেন, ‘এটা আশ্চর্যজনক নয়, এমন কিছু লোক আছেন যারা স্টেট ডিপার্টমেন্টে মানবাধিকার সম্পর্কিত গুরুত্বপূর্ণ কাজগুলো করার চেষ্টা করলেও তারা মনে করছেন, তারা তাদের কাজ করতে অক্ষম। শেলিন হয়তো বুঝতে পেরেছেন, একমাত্র উপায় যে তিনি প্রভাব ফেলতে পারেন তা হলো তার চলে যাওয়া। কারণ, প্রায় ছয় মাসে মার্কিন নীতিতে কোনো উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি এবং আন্তর্জাতিক পর্যায়ে ওয়াশিংটনের প্রভাব দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে।