পেনসিলভানিয়া | ১৩ আগস্ট, ২০২৬ | ২৯ শ্রাবণ, ১৪৩৩
সর্বশেষ খবর
মহাসচিব ও স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে ৩টি মনোনয়নপত্র জমা লোডশেডিং ব্যবস্থাপনা ও অপেক্ষা ছাড়া আপাতত কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ‘র’ প্রধানের বাংলাদেশ সফর নিয়ে জল্পনার কিছু নেই: ডা. জাহেদ ঢাকা–দিল্লি সম্পর্কে নতুন বার্তা: প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের গুরুত্বপূর্ণ বৈঠক সৌদি আরবে মর্মান্তিক অগ্নিকাণ্ড: রিয়াদে প্রাণ গেল ১৬ বাংলাদেশি শ্রমিকের নিউইয়র্কে করোনা ত্রাণ তহবিল জালিয়াতি: ৯ জনের দোষ স্বীকার, ফেরত দিতে হবে ১০ লাখ ডলারের বেশি কর-সংক্রান্ত জটিলতা ও আর্থিক তথ্য গোপনের প্রশ্নের মধ্যে পদত্যাগ করলেন আপার ডার্বি ট্রেজারার ড্যানি সাইদুজ্জামান অতিরঞ্জিত প্রশংসা বা অযৌক্তিক সংবাদ 🇧🇩 জুলাই বর্ষা বিপ্লবের দুই বছর 🇧🇩 বৃহত্তর কুমিল্লা সোসাইটি অব পেনসিলভেনিয়ার সাধারণ মতবিনিময় সভা অনুষ্ঠিত APWU Local Area #89 নির্বাচন ২০২৬: নতুন নেতৃত্ব নির্বাচিত, ট্রাস্টি পদে বিজয়ী এমডি মাহিদুন্নবী রুকু ফিলাডেলফিয়া ও আশপাশের এলাকায় ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ Philadelphia-এ ডেমোক্র্যাটিক কমিটি পার্সন নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জাহেদ চৌধুরীর কৃতজ্ঞতা প্রকাশ ঐতিহাসিক জয়: টানা ৫ম বারের মতো জর্জিয়া স্টেট সিনেটর নির্বাচিত হলেন শেখ রহমান
হোম বর্হিবিশ্ব মিয়ানমারে বিদ্রোহীদের কাছে আত্মসমর্পণ শতাধিক জান্তা সেনার

মিয়ানমারে বিদ্রোহীদের কাছে আত্মসমর্পণ শতাধিক জান্তা সেনার

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৮:৩৩ পিএম, ০৭ মে, ২০২৪ 183
মিয়ানমারে বিদ্রোহীদের কাছে আত্মসমর্পণ শতাধিক জান্তা সেনার

বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় বিদ্রোহীদের কাছে আত্মসমর্পণ করলো মিয়ানমারের অন্তত ২শ জান্তা সেনা। রাখাইন প্রদেশে সামরিক বাহিনীর একটি ঘাঁটি দখলের পর আত্মসমর্পণ করে সেনারা।

সোমবার (৬ মে) এ তথ্য নিশ্চিত করেছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। সেনা সদস্যদের আত্মসমর্পণের একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। আরাকান আর্মির দাবি, অন্তত ৫টি ব্যাটেলিয়নের সদস্য আত্মসমর্পণ করেছে।


১২ দিনের লড়াই শেষে গত বৃহস্পতিবার (২ মে) বাংলাদেশ সীমান্তের কাছাকাছি মংডুতে বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) হেডকোয়ার্টার্সটির নিয়ন্ত্রণ নেয় বিদ্রোহীরা। অঞ্চলটির আরও কয়েকটি ঘাঁটি ও সীমান্ত চৌকি জান্তার দখলে। বুথিডং, মংডু ও আন শহরে আরও কয়েকটি সেনাচৌকি দখলে লড়াই করছে বিদ্রোহীরা। উত্তপ্ত পরিস্থিতিতে নিরাপত্তাহীনতায় স্থানীয়রা। এলাকা ছেড়ে পালাচ্ছে অনেকেই।