পেনসিলভানিয়া | ১৩ আগস্ট, ২০২৬ | ২৯ শ্রাবণ, ১৪৩৩
সর্বশেষ খবর
মহাসচিব ও স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে ৩টি মনোনয়নপত্র জমা লোডশেডিং ব্যবস্থাপনা ও অপেক্ষা ছাড়া আপাতত কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ‘র’ প্রধানের বাংলাদেশ সফর নিয়ে জল্পনার কিছু নেই: ডা. জাহেদ ঢাকা–দিল্লি সম্পর্কে নতুন বার্তা: প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের গুরুত্বপূর্ণ বৈঠক সৌদি আরবে মর্মান্তিক অগ্নিকাণ্ড: রিয়াদে প্রাণ গেল ১৬ বাংলাদেশি শ্রমিকের নিউইয়র্কে করোনা ত্রাণ তহবিল জালিয়াতি: ৯ জনের দোষ স্বীকার, ফেরত দিতে হবে ১০ লাখ ডলারের বেশি কর-সংক্রান্ত জটিলতা ও আর্থিক তথ্য গোপনের প্রশ্নের মধ্যে পদত্যাগ করলেন আপার ডার্বি ট্রেজারার ড্যানি সাইদুজ্জামান অতিরঞ্জিত প্রশংসা বা অযৌক্তিক সংবাদ 🇧🇩 জুলাই বর্ষা বিপ্লবের দুই বছর 🇧🇩 বৃহত্তর কুমিল্লা সোসাইটি অব পেনসিলভেনিয়ার সাধারণ মতবিনিময় সভা অনুষ্ঠিত APWU Local Area #89 নির্বাচন ২০২৬: নতুন নেতৃত্ব নির্বাচিত, ট্রাস্টি পদে বিজয়ী এমডি মাহিদুন্নবী রুকু ফিলাডেলফিয়া ও আশপাশের এলাকায় ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ Philadelphia-এ ডেমোক্র্যাটিক কমিটি পার্সন নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জাহেদ চৌধুরীর কৃতজ্ঞতা প্রকাশ ঐতিহাসিক জয়: টানা ৫ম বারের মতো জর্জিয়া স্টেট সিনেটর নির্বাচিত হলেন শেখ রহমান
হোম খেলার মাঠ যুক্তরাষ্ট্রে ঈদের দিনও ভক্তদের দেখে মেজাজ হারালেন সাকিব

যুক্তরাষ্ট্রে ঈদের দিনও ভক্তদের দেখে মেজাজ হারালেন সাকিব

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০২:৪৬ পিএম, ১২ এপ্রিল, ২০২৪ 166
যুক্তরাষ্ট্রে ঈদের দিনও ভক্তদের দেখে মেজাজ হারালেন সাকিব

ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। তবে এই আনন্দের দিনেই ভক্তদের মন ক্ষাণিকটা খারাপই করে দিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বর্তমানে নিউয়র্কে অবস্থান করছেন এই তারকা ক্রিকেটার। পরিবারের সাথে ঈদ পালন করেছেন। তবে ঈদের নামাজেই ঘটলো এক অনাকাঙ্ক্ষিত ঘটনা।

এদিন সকালে ঈদের নামাজ পড়তে যান সাকিব। সেখানে যাওয়ার কিছুক্ষণ পরই ভক্তরা টের পেয়েছেন এই সুপারস্টারের উপস্থিতি। প্রিয় তারকাকে দেখে খুশিতে আত্মহারা হয়ে ওঠেন সমর্থকদের একাংশ। ‘স্বপ্নের’ তারকাকে সামনে থেকে দেখার সেই মুহূর্তটিকে ক্যামেরা বন্দি করতে চান তারা। আর তাতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন সাকিব।


একপর্যায় সাকিবকে দেখেই ছুটে চলে আসেন এক ভক্ত। তার পেছনে বসেই মোবাইল হাতে নিতে ছবি তোলার চেষ্টা করছিলেন ভক্তটি। শুরুতে এই বিষয়টিকে পাত্তা দিচ্ছিলেন না সাকিব। যখন তার চোখে পড়লো, সাথে সাথে ভক্তের হাত ধরে নিচে নামিয়ে দেন তিনি। এরপর সমর্থকটিকে বুঝিয়ে চলে যেতে বাধ্য করেন সাকিব।


জ্যামাইকা মুসলিম সেন্টারে শুরুর দিকের সারিতেই কালো মাস্ক পরে বসেছিলেন সাকিব। হয়তো চেষ্টা করছিলেন নিজেকে লুকিয়ে রাখার। তবে সেখানকার জনপ্রতিনিধিরা ঘোষণা দেন, ঈদের জামাতে অংশ নিয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব। এরপর থেকেই হন্য হয়ে তাকে খুঁজতে থাকেন ক্রিকেট ফ্যানরা।


ভক্তরা সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়লে, এক সময় ক্ষিপ্ত হয়ে ওঠেন সাকিব। পরে মোনাজাত শেষ না করে দ্রুতই মসজিদ ত্যাগ করেন সাবেক টাইগার কাপ্তান।


জানা গেছে, ঈদ পালন শেষে দ্রুতই দেশে ফিরবেন সাকিব। জিম্বাবুয়ে সিরিজের আগে ক্যাম্পে যোগ দেবেন এই তারকা অলরাউন্ডার।