পেনসিলভানিয়া | ১৩ আগস্ট, ২০২৬ | ২৯ শ্রাবণ, ১৪৩৩
সর্বশেষ খবর
মহাসচিব ও স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে ৩টি মনোনয়নপত্র জমা লোডশেডিং ব্যবস্থাপনা ও অপেক্ষা ছাড়া আপাতত কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ‘র’ প্রধানের বাংলাদেশ সফর নিয়ে জল্পনার কিছু নেই: ডা. জাহেদ ঢাকা–দিল্লি সম্পর্কে নতুন বার্তা: প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের গুরুত্বপূর্ণ বৈঠক সৌদি আরবে মর্মান্তিক অগ্নিকাণ্ড: রিয়াদে প্রাণ গেল ১৬ বাংলাদেশি শ্রমিকের নিউইয়র্কে করোনা ত্রাণ তহবিল জালিয়াতি: ৯ জনের দোষ স্বীকার, ফেরত দিতে হবে ১০ লাখ ডলারের বেশি কর-সংক্রান্ত জটিলতা ও আর্থিক তথ্য গোপনের প্রশ্নের মধ্যে পদত্যাগ করলেন আপার ডার্বি ট্রেজারার ড্যানি সাইদুজ্জামান অতিরঞ্জিত প্রশংসা বা অযৌক্তিক সংবাদ 🇧🇩 জুলাই বর্ষা বিপ্লবের দুই বছর 🇧🇩 বৃহত্তর কুমিল্লা সোসাইটি অব পেনসিলভেনিয়ার সাধারণ মতবিনিময় সভা অনুষ্ঠিত APWU Local Area #89 নির্বাচন ২০২৬: নতুন নেতৃত্ব নির্বাচিত, ট্রাস্টি পদে বিজয়ী এমডি মাহিদুন্নবী রুকু ফিলাডেলফিয়া ও আশপাশের এলাকায় ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ Philadelphia-এ ডেমোক্র্যাটিক কমিটি পার্সন নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জাহেদ চৌধুরীর কৃতজ্ঞতা প্রকাশ ঐতিহাসিক জয়: টানা ৫ম বারের মতো জর্জিয়া স্টেট সিনেটর নির্বাচিত হলেন শেখ রহমান
হোম সারাদেশ যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০২:১২ পিএম, ২১ ফেব্রুয়ারি, ২০২৪ 228
যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি নিহত হয়েছেন। গতকাল শুক্রবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে পেনসিলভানিয়ার ডেলাওয়ার কাউন্টির ক্রামলিনে এ দুর্ঘটনা ঘটে। নিহত প্রবাসীর নাম ফিরোজ আলম ওরফে জাহাঙ্গীর (৫৫)। তিনি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ছালামত উল্যাহ মেম্বার বাড়ির জুলফিকার আলীর ছেলে।

পেনসিলভানিয়া অঙ্গরাজ্য পুলিশের বরাত দিয়ে নিহত ফিরোজ আলমের প্রতিবেশী প্রবাসী মেজবাহ উদ্দিন চৌধুরী জানিয়েছেন, গতকাল সকাল ১০টার দিকে একটি টয়োটা কার ফিরোজ আলমের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। স্থানীয় পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করে এবং নিহত ফিরোজ আলমের লাশ উদ্ধার করে।

নিহতের চাচাতো ভাই আবদুল করিম বলেন, দেশে থাকতে ফিরোজ আলম কোম্পানীগঞ্জ উপজেলার নূরজাহান আসমত চৌধুরানী বালিকা বিদ্যালয়ে শিক্ষকতা করতেন। দেড় বছর আগে তিনি যুক্তরাষ্ট্রে যান। সেখানে কাজের অনুমতি পাওয়ার পর যাত্রী পরিবহন সেবা উবারে কাজ নেন। ক্রামলিনের আপারডাবিতে বসবাস করতেন তিনি। দেশে তাঁর দুই মেয়ে, এক ছেলে ও স্ত্রী আছেন।