Columbus | ১৭ আগস্ট, ২০২৬ | ২ ভাদ্র, ১৪৩৩
সর্বশেষ খবর
খায়রুল হকের দেশত্যাগে আদালতের অনুমতি বাধ্যতামূলক ‘নতজানু পররাষ্ট্রনীতির অবসান, জাতীয় স্বার্থই এখন অগ্রাধিকার’: মাহদী আমিন চীনা বাজারে নতুন কৌশল, আলিবাবার সহায়তায় নিজস্ব এআই মডেল বানাচ্ছে অ্যাপল ইরান ইস্যু ও কিমের সঙ্গে সম্পর্ক: দক্ষিণ কোরিয়ার সঙ্গে মহড়া কমালেন ট্রাম্প রাজধানীতে কাল থেকে পিংক বাস, চালক-কন্ডাক্টরও নারী সেলেনা গোমেজের বিরুদ্ধে বিনিয়োগকারীদের মামলা বিশ্ববাজারে ফের চড়ছে স্বর্ণের দাম ঢাবিতে হল প্রাধ্যক্ষকে উদ্ধারে সংঘর্ষ, ভিপি\-জিএসসহ আহত অনেকে ১৫ আগস্টে বঙ্গবন্ধুকে স্মরণ, পেনসিলভেনিয়ায় শোক ও শ্রদ্ধার আয়োজন আনন্দ-উচ্ছ্বাসে সম্পন্ন হলো গ্রেটার ময়মনসিংহ অ্যাসোসিয়েশন অব পেনসিলভানিয়ার বার্ষিক বনভোজন মহাকাশে ধান চাষে চীনের যুগান্তকারী সাফল্য, খুলছে চাঁদ-মঙ্গলে কৃষির দ্বার খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে মালয়েশিয়ায় বিএনপির দোয়া ও স্মরণসভা যুক্তরাষ্ট্রে ভয়াবহ ঝড়-বন্যা: ইন্ডিয়ানায় চার বছরের শিশুসহ ৬ জনের মৃত্যু পান মসলা বিজ্ঞাপন ঘিরে বিপাকে তিন তারকা, শাহরুখ-অজয়-টাইগারকে FDA-এর নোটিশ বাসা ভাড়ার অজুহাতে অভিনব লুট, খাবারে ঘুমের ওষুধ—রহস্য উদঘাটনে পুলিশ
হোম আমেরিকা যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে চীনের ‘গুয়াম কিলার’ আতঙ্ক

যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে চীনের ‘গুয়াম কিলার’ আতঙ্ক

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০২:৪৮ এএম, ১৮ সেপ্টেম্বর, ২০২৫ 135
যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে চীনের ‘গুয়াম কিলার’ আতঙ্ক

চীনের সাম্প্রতিক সামরিক মহড়ায় প্রদর্শিত নতুন অস্ত্রভীতি ছড়িয়েছে যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ গুয়ামে। প্রায় ১ লাখ ৭০ হাজার মানুষের বসবাস করা দ্বীপটিতে ‘গুয়াম কিলার’ নামে পরিচিত ক্ষেপণাস্ত্রটিকে কেন্দ্র করে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

দীর্ঘদিন ধরেই গুয়ামের মানুষের কাছে চীনের সামরিক হুমকির কথা নতুন নয়। তবে বেশিরভাগ বাসিন্দার কাছে জীবনের প্রধান সমস্যা ছিল ব্যয়বহুল জীবনযাপন। কিন্তু এই মাসে বেইজিংয়ের বিশাল সামরিক কুচকাওয়াজে নতুন ক্ষেপণাস্ত্র উন্মোচনের পর হঠাৎ করেই বিষয়টি সাধারণ মানুষের মনে আতঙ্ক ছড়িয়েছে।

স্থানীয় বাসিন্দা জ্যাকলিন গুজমান জানান, তিনি সাধারণত বিল পরিশোধ নিয়েই বেশি চিন্তিত থাকেন এবং যুক্তরাষ্ট্র সরকারের প্রতি আস্থা রাখেন। কিন্তু নতুন ক্ষেপণাস্ত্র প্রদর্শনের পর তার সেই আস্থা খানিকটা নড়বড়ে হয়েছে।

বিশ্লেষকরা বলছেন, গুয়াম যুক্তরাষ্ট্রের পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় কৌশলগত ঘাঁটি। যদি চীন তাইওয়ান দখলের চেষ্টা করে, তবে গুয়াম প্রথম সারির ফ্রন্টলাইন হয়ে উঠতে পারে। এ জন্যই ‘গুয়াম কিলার’ ক্ষেপণাস্ত্র ও অন্যান্য আধুনিক অস্ত্র প্রদর্শনকে অনেকেই গুরুতর সংকেত হিসেবে দেখছেন।

অবসরপ্রাপ্ত মার্কিন মেরিন অফিসার কর্নেল গ্রান্ট নিউশ্যাম সতর্ক করে বলেন, যদি চীন সময় ও স্থান নিজের মতো বেছে নেয়, তবে তারা যুক্তরাষ্ট্রের বাহিনীকে কঠিনভাবে আঘাত করতে পারবে। তবে তিনি আরও উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি এখনও চীনের চেয়ে অনেক বেশি ও আধুনিক।

গুয়ামের স্থানীয় সরকার ও মার্কিন সামরিক কর্তৃপক্ষ আশ্বস্ত করেছেন, দ্বীপের প্রতিরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর এরইমধ্যেই ১.৫ বিলিয়ন ডলারের সমন্বিত আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে, যা আগামী ১০ বছরের মধ্যে সম্পন্ন হওয়ার কথা।

গুয়ামের সিনেটর জেসি লুজান বলেন, আমরা শান্ত ও ঐক্যবদ্ধ থাকব। সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিতে যুক্তরাষ্ট্রের সব ধরনের ব্যবস্থা রয়েছে।