যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া বিএনপি’র স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা ও ইফতার মাহফিল
নিউজ ডেস্ক
|
প্রকাশিত:
০৬:৪৭ পিএম,
০১ এপ্রিল, ২০২৪
201
৩০ মার্চ শনিবার পেন্সিলভেনিয়া স্টেট বিএনপি’র অফিস কার্যালয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে স্টেট বিএনপির সভাপতি শাহ ফরিদের সভাপতিত্বে সাধারন সম্পাদক নূর উদ্দিন নাহিদের পরিচালনায় সাংগঠনিক সম্পাদক মাহবুব খান প্রতীকের সার্বিক সহযোগিতায় আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় । প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ হামিদুল হক এবং দোয়া পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা শওকত ঈমাম।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডঃ কামাল উদ্দিন ভুট্টো, মোহাম্মদ শহিদুল ইসলাম, মোহাম্মদ তারেক আজিজ, সিসকো মামুন, শাহ মোহাম্মদ আরিজুজ্জামান, মোহাম্মদ শামীম শেখ, রুবেল ভুয়াইন সহ পেনসিলভেনিয়া স্টেট বিএনপির নেতৃবৃন্দ। অনুষ্ঠানে জিয়া পরিবার ও বাংলাদেশের গনতন্ত্র পূন:রুদ্ধারের যোদ্ধাদের জন্য দোয়া করা হয়।