পেনসিলভানিয়া | ১৩ আগস্ট, ২০২৬ | ২৯ শ্রাবণ, ১৪৩৩
সর্বশেষ খবর
মহাসচিব ও স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে ৩টি মনোনয়নপত্র জমা লোডশেডিং ব্যবস্থাপনা ও অপেক্ষা ছাড়া আপাতত কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ‘র’ প্রধানের বাংলাদেশ সফর নিয়ে জল্পনার কিছু নেই: ডা. জাহেদ ঢাকা–দিল্লি সম্পর্কে নতুন বার্তা: প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের গুরুত্বপূর্ণ বৈঠক সৌদি আরবে মর্মান্তিক অগ্নিকাণ্ড: রিয়াদে প্রাণ গেল ১৬ বাংলাদেশি শ্রমিকের নিউইয়র্কে করোনা ত্রাণ তহবিল জালিয়াতি: ৯ জনের দোষ স্বীকার, ফেরত দিতে হবে ১০ লাখ ডলারের বেশি কর-সংক্রান্ত জটিলতা ও আর্থিক তথ্য গোপনের প্রশ্নের মধ্যে পদত্যাগ করলেন আপার ডার্বি ট্রেজারার ড্যানি সাইদুজ্জামান অতিরঞ্জিত প্রশংসা বা অযৌক্তিক সংবাদ 🇧🇩 জুলাই বর্ষা বিপ্লবের দুই বছর 🇧🇩 বৃহত্তর কুমিল্লা সোসাইটি অব পেনসিলভেনিয়ার সাধারণ মতবিনিময় সভা অনুষ্ঠিত APWU Local Area #89 নির্বাচন ২০২৬: নতুন নেতৃত্ব নির্বাচিত, ট্রাস্টি পদে বিজয়ী এমডি মাহিদুন্নবী রুকু ফিলাডেলফিয়া ও আশপাশের এলাকায় ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ Philadelphia-এ ডেমোক্র্যাটিক কমিটি পার্সন নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জাহেদ চৌধুরীর কৃতজ্ঞতা প্রকাশ ঐতিহাসিক জয়: টানা ৫ম বারের মতো জর্জিয়া স্টেট সিনেটর নির্বাচিত হলেন শেখ রহমান
হোম খেলার মাঠ যুক্তরাষ্ট্রের বিপক্ষে রাতে মাঠে নামছেন সাকিব-শান্তরা

যুক্তরাষ্ট্রের বিপক্ষে রাতে মাঠে নামছেন সাকিব-শান্তরা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৬:৪০ এএম, ২১ মে, ২০২৪ 163
যুক্তরাষ্ট্রের বিপক্ষে রাতে মাঠে নামছেন সাকিব-শান্তরা

প্রথমবারের মতো যেকোনো ফরম্যাটের ক্রিকেটে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। টেক্সাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়। ২৩ ও ২৫ মে একই মাঠে সিরিজে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ।

যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে ২ জুন সকালে শুরু হচ্ছে নবম টি-টোয়েন্টি বিশ্বকাপ। ৮ জুন সকালে ডালাসে শ্রীলংকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশনে নামবে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র মাঠে নামবে আরও আগে। উদ্বোধনী ম্যাচে কানাডার মুখোমুখি হবে স্বাগতিকরা। বিশ্বকাপের আগে তিন ম্যাচের সিরিজটি দুই দলের জন্যই প্রস্তুতির দারুণ এক মঞ্চ। এ মাঠেই নিজেদের প্রথম দুই ম্যাচ খেলবে যুক্তরাষ্ট্র।


বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ থেকে ঢের পিছিয়ে যুক্তরাষ্ট্র। র‌্যাঙ্কিংয়ে টি-টোয়েন্টিতে তাদের অবস্থান ১৯। ১৮৪৪ সালে কানাডার বিপক্ষে ম্যাচ দিয়েই আন্তর্জাতিক অঙ্গনে পা রাখে যুক্তরাষ্ট্র। তবে এই ১৮০ বছরের মধ্যে দেশটির জাতীয় দল কেবল কানাডার বিপক্ষেই খেলেছে। যে কারণে মার্কিন মুল্লুকে ওইভাবে ক্রিকেটের বিস্তার ঘটেনি। দেশটির অভিবাসী ক্রিকেটারদের মধ্যে তারকা বলতে আছেন নিউজিল্যান্ডের কোরি অ্যান্ডারসন। নিউজিল্যান্ডের হয়ে ২০১৪ ও ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ আর ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপ খেলেছেন তিনি।


যুক্তরাষ্ট্রের এই দলটিতে ভারতীয় ক্রিকেটারের ছড়াছড়ি। গুজরাটে জন্ম নেয়া ডানহাতি ব্যাটার মোনাক প্যাটেল দলটির অধিনায়ক। আরেকজন আছেন, দিল্লির ব্যাটার মিলিন্দ কুমার, যিনি রঞ্জি ট্রফিতে ২০১৮-১৯ সালে সেরা রান সংগ্রাহক হয়েছিলেন। আসন্ন বিশ্বকাপে যুক্তরাষ্ট্র দলের অন্যতম তারকা পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের প্রতিনিধিত্ব করা অলরাউন্ডার শায়ান জাহাঙ্গীর। টপঅর্ডারে ব্যাটিংয়ের পাশাপাশি কার্যকর মিডিয়াম পেস বোলিংও করে থাকেন তিনি। বোলারদের মধ্যে পাকিস্তানের পাঞ্জাবে জন্ম নেয়া আলি খান টি২০ ক্রিকেটের পরিচিত মুখ।


‘আনাড়ি’ এই দলটির বিপক্ষে সিরিজ খেলেই বিশ্বকাপের প্রস্তুতি সারবে সাকিব-শান্তরা। সম্প্রতি হোম সিরিজে জিম্বাবুয়েকে ৪-১ ব্যবধানে হারালেও ব্যাটিং নিয়ে অস্বস্তি আছে বাংলাদেশের। জিম্বাবুয়ের বিপক্ষে সর্বোচ্চ স্কোর ছিল ১৬৫। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও লিটন দাস ফর্মহীন।