পেনসিলভানিয়া | ১৩ আগস্ট, ২০২৬ | ২৯ শ্রাবণ, ১৪৩৩
সর্বশেষ খবর
মহাসচিব ও স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে ৩টি মনোনয়নপত্র জমা লোডশেডিং ব্যবস্থাপনা ও অপেক্ষা ছাড়া আপাতত কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ‘র’ প্রধানের বাংলাদেশ সফর নিয়ে জল্পনার কিছু নেই: ডা. জাহেদ ঢাকা–দিল্লি সম্পর্কে নতুন বার্তা: প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের গুরুত্বপূর্ণ বৈঠক সৌদি আরবে মর্মান্তিক অগ্নিকাণ্ড: রিয়াদে প্রাণ গেল ১৬ বাংলাদেশি শ্রমিকের নিউইয়র্কে করোনা ত্রাণ তহবিল জালিয়াতি: ৯ জনের দোষ স্বীকার, ফেরত দিতে হবে ১০ লাখ ডলারের বেশি কর-সংক্রান্ত জটিলতা ও আর্থিক তথ্য গোপনের প্রশ্নের মধ্যে পদত্যাগ করলেন আপার ডার্বি ট্রেজারার ড্যানি সাইদুজ্জামান অতিরঞ্জিত প্রশংসা বা অযৌক্তিক সংবাদ 🇧🇩 জুলাই বর্ষা বিপ্লবের দুই বছর 🇧🇩 বৃহত্তর কুমিল্লা সোসাইটি অব পেনসিলভেনিয়ার সাধারণ মতবিনিময় সভা অনুষ্ঠিত APWU Local Area #89 নির্বাচন ২০২৬: নতুন নেতৃত্ব নির্বাচিত, ট্রাস্টি পদে বিজয়ী এমডি মাহিদুন্নবী রুকু ফিলাডেলফিয়া ও আশপাশের এলাকায় ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ Philadelphia-এ ডেমোক্র্যাটিক কমিটি পার্সন নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জাহেদ চৌধুরীর কৃতজ্ঞতা প্রকাশ ঐতিহাসিক জয়: টানা ৫ম বারের মতো জর্জিয়া স্টেট সিনেটর নির্বাচিত হলেন শেখ রহমান
হোম জাতীয় যে ৮ কারণে আলোচনায় ডাকসু নেতারা

যে ৮ কারণে আলোচনায় ডাকসু নেতারা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০২:১৮ এএম, ১৯ সেপ্টেম্বর, ২০২৫ 137
যে ৮ কারণে আলোচনায় ডাকসু নেতারা

নির্বাচনের পরপরই নানা ইতিবাচক উদ্যোগে শিক্ষার্থীদের দৃষ্টি কাড়ছেন নবনির্বাচিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেতারা। ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট ২৮টি পদের মধ্যে ২৩টিতে বিজয়ী হয়। এরপর একের পর এক কর্মসূচিতে তারা শিরোনামে আসেন।

১. শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে দোয়া


ফল ঘোষণার পরদিন ১১ সেপ্টেম্বর নবনির্বাচিত নেতারা রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে দোয়া-মোনাজাত করেন। সেদিনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অগ্রপথিক নবাব সলিমুল্লাহর কবর জিয়ারত করেন।


২. সাবেক ডাকসু নেতাদের সঙ্গে সাক্ষাৎ


নতুন ভিপি সাদিক কায়েম ও জিএস এস এম ফরহাদের নেতৃত্বে প্রতিনিধি দল সাবেক ভিপি নুরুল হক নুরের সুস্থতা কামনায় হাসপাতালে যান। একই দিনে তারা নাগরিক ঐক্যের সভাপতি ও সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্নার সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন এবং পরামর্শ নেন।


৩. প্রয়াত সাংবাদিকের পরিবারের পাশে


ডাকসু নির্বাচন কভার করতে গিয়ে ইন্তেকাল করা চ্যানেল এস-এর সাংবাদিক তরিকুল শিবলীর পরিবারের সঙ্গে ১২ সেপ্টেম্বর দেখা করেন নেতারা। ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম উপস্থিত থেকে পরিবারের হাতে দুই লাখ টাকা তুলে দেন এবং সন্তানদের শিক্ষাজীবনে সহায়তার প্রতিশ্রুতি দেন।


৪. প্রথম কার্যনির্বাহী সভা


১৪ সেপ্টেম্বর উপাচার্য নিয়াজ আহমেদ খানের সভাপতিত্বে ডাকসুর প্রথম কার্যনির্বাহী সভা হয়। সংখ্যাগরিষ্ঠ প্যানেলের প্রস্তাবের ভিত্তিতে সিনেটে পাঁচজন ছাত্র প্রতিনিধি মনোনীত হয়।


৫. আহত শিক্ষার্থীর পাশে


১১ সেপ্টেম্বর মুহসীন হলের শিক্ষার্থী সাখাওয়াত সরকার রিকশা থেকে পড়ে আহত হলে ভিপি সাদিক কায়েম ও কার্যনির্বাহী সদস্য আনাস ইবনে মুনির হাসপাতালে গিয়ে খোঁজখবর নেন।


৬. মৃত শিক্ষার্থীর জানাজায় অংশ


১৬ সেপ্টেম্বর অমর একুশে হলের শিক্ষার্থী নাফিস খন্দকার চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে ডাকসু নেতারা জানাজায় উপস্থিত থাকেন এবং প্রক্টরিয়াল বডির সঙ্গে ক্যাম্পাসের নিরাপত্তা বিষয়ে মতবিনিময় করেন।


৭. ‘আমাদের লাল বাস’ অ্যাপ চালু


১৭ সেপ্টেম্বর ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহর উদ্যোগে ১৭টি বাস রুটে লাইভ ট্র্যাকিং অ্যাপ ‘আমাদের লাল বাস’ পরীক্ষামূলকভাবে চালু হয়। এ সময় বাসরুট কমিটির সঙ্গে মতবিনিময় সভা করেন ডাকসু নেতারা।


৮. ক্যাম্পাস সেবা ও নিরাপত্তা পরিকল্পনা


অনাবাসিক শিক্ষার্থীদের সমস্যা সমাধান, শাটল সার্ভিস চালু, রিকশা নিয়ন্ত্রণ ও ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ডাকসু নেতারা প্রশাসনের সঙ্গে ধারাবাহিক আলোচনা শুরু করেছেন।