পেনসিলভানিয়া | ১৩ আগস্ট, ২০২৬ | ২৯ শ্রাবণ, ১৪৩৩
সর্বশেষ খবর
মহাসচিব ও স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে ৩টি মনোনয়নপত্র জমা লোডশেডিং ব্যবস্থাপনা ও অপেক্ষা ছাড়া আপাতত কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ‘র’ প্রধানের বাংলাদেশ সফর নিয়ে জল্পনার কিছু নেই: ডা. জাহেদ ঢাকা–দিল্লি সম্পর্কে নতুন বার্তা: প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের গুরুত্বপূর্ণ বৈঠক সৌদি আরবে মর্মান্তিক অগ্নিকাণ্ড: রিয়াদে প্রাণ গেল ১৬ বাংলাদেশি শ্রমিকের নিউইয়র্কে করোনা ত্রাণ তহবিল জালিয়াতি: ৯ জনের দোষ স্বীকার, ফেরত দিতে হবে ১০ লাখ ডলারের বেশি কর-সংক্রান্ত জটিলতা ও আর্থিক তথ্য গোপনের প্রশ্নের মধ্যে পদত্যাগ করলেন আপার ডার্বি ট্রেজারার ড্যানি সাইদুজ্জামান অতিরঞ্জিত প্রশংসা বা অযৌক্তিক সংবাদ 🇧🇩 জুলাই বর্ষা বিপ্লবের দুই বছর 🇧🇩 বৃহত্তর কুমিল্লা সোসাইটি অব পেনসিলভেনিয়ার সাধারণ মতবিনিময় সভা অনুষ্ঠিত APWU Local Area #89 নির্বাচন ২০২৬: নতুন নেতৃত্ব নির্বাচিত, ট্রাস্টি পদে বিজয়ী এমডি মাহিদুন্নবী রুকু ফিলাডেলফিয়া ও আশপাশের এলাকায় ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ Philadelphia-এ ডেমোক্র্যাটিক কমিটি পার্সন নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জাহেদ চৌধুরীর কৃতজ্ঞতা প্রকাশ ঐতিহাসিক জয়: টানা ৫ম বারের মতো জর্জিয়া স্টেট সিনেটর নির্বাচিত হলেন শেখ রহমান
হোম রাজনীতি যেসব আসনে নির্বাচন করবে এনসিপি

যেসব আসনে নির্বাচন করবে এনসিপি

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৫:৫১ এএম, ১৬ জানুয়ারি, ২০২৬ 169
যেসব আসনে নির্বাচন করবে এনসিপি

ইসলামী আন্দোলনকে বাদ রেখেই ১১ দলীয় জোটের আসন চূড়ান্ত করা হয়েছে। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের ১০ দলের আসন ঘোষণা করা হয়েছে। দুটি দল উপস্থিত থাকলেও তাদের আসন ঘোষণা করা হয়নি। আটটি দলের ২৫৩টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ৩০টি আসনে নির্বাচন করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়।

সংবাদ সম্মেলনে শরিক দলগুলোর আসন সংখ্যা ঘোষণা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

এনসিপির চূড়ান্ত ৩০টি আসনের মধ্যে যে আসনগুলো রয়েছে। সেগুলো হলো- পঞ্চগড়-১ (পঞ্চগড় সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী), দিনাজপুর-৫ (পার্বতীপুর ও ফুলবাড়ী), রংপুর-৪ (পীরগাছা ও কাউনিয়া), কুড়িগ্রাম-২ (কুড়িগ্রাম সদর, ফুলবাড়ী ও রাজারহাট), নাটোর-৩ (সিংড়া), সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর), পিরোজপুর-৩ (মঠবাড়িয়া), টাঙ্গাইল-৩ (ঘাটাইল), ময়মনসিংহ-১১ (ভালুকা), মুন্সিগঞ্জ-২ (লৌহজং ও টঙ্গিবাড়ী), ঢাকা-৮ (মতিঝিল, রমনা, শাহবাগ, পল্টন ও শাহজাহানপুর), ঢাকা-৯ (খিলগাঁও, সবুজবাগ ও মুগদা), ঢাকা-১১ (বাড্ডা, ভাটারা ও রামপুরা), ঢাকা-১৮ (উত্তরা, উত্তরখান, দক্ষিণখান, তুরাগ ও খিলক্ষেত), ঢাকা-১৯ (সাভার), ঢাকা-২০ (ধামরাই), গাজীপুর-২ (সিটি কর্পোরেশনের একাংশ ও সেনানিবাস), নরসিংদী-২ (পলাশ ও সদর উপজেলার আংশিক), ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ), কুমিল্লা-৪ (দেবিদ্বার), নোয়াখালী-২ (সেনবাগ ও সোনাইমুড়ীর আংশিক), নোয়াখালী-৬ (হাতিয়া), লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ), চট্টগ্রাম-৮ (বোয়ালখালী ও চান্দগাঁও-পাঁচলাইশ এলাকা), বান্দরবান (বান্দরবান পার্বত্য জেলা), নারায়ণগঞ্জ-৪ (সদর উপজেলার আংশিক) ও ব্রাহ্মণবাড়িয়া-৩ (ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর)।