রাঘববোয়ালদের লুটেপুটে খাওয়ার এই বাজেট: ফখরুল
নিউজ ডেস্ক
|
প্রকাশিত:
০৩:৩৫ এএম,
০৯ জুন, ২০২৪
1002
রাঘববোয়ালদের লুটেপুটে খাওয়ার জন্য এবারের বাজেট করা হয়েছে। আওয়ামী লীগ নিজেরাই এই দুর্নীতির সাথে জড়িত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (৮ জুন) দুপুরে জাতীয় প্রেসক্লাবে জেএসডি’র আলোচনা সভায় এসব কথা বলেন, এই বিএনপি নেতা।
মির্জা ফখরুলের অভিযোগ, ইতিহাস ও স্বাধীনতা বিকৃতি করেছে আওয়ামী লীগ। যারাই স্বাধীনতায় অবদান রেখেছেন, তাদের অস্বীকার করছে তারা। যা অকৃতজ্ঞতার পরিচয়।
তিনি বলেন, দেশ অস্তিত্ব সংকটের মুখে। যারা ক্ষমতায়, তারা বাংলাদেশের অস্তিত্বকে সংকটে ফেলেছে। মানুষকে শোষণ, নিপীড়ন করছে। প্রতি মুহূর্তে ভবিষ্যৎ ধ্বংস করছে। এ সময় সবাইকে দোষ ত্রুটি ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল।