Columbus | ১৭ আগস্ট, ২০২৬ | ২ ভাদ্র, ১৪৩৩
সর্বশেষ খবর
খায়রুল হকের দেশত্যাগে আদালতের অনুমতি বাধ্যতামূলক ‘নতজানু পররাষ্ট্রনীতির অবসান, জাতীয় স্বার্থই এখন অগ্রাধিকার’: মাহদী আমিন চীনা বাজারে নতুন কৌশল, আলিবাবার সহায়তায় নিজস্ব এআই মডেল বানাচ্ছে অ্যাপল ইরান ইস্যু ও কিমের সঙ্গে সম্পর্ক: দক্ষিণ কোরিয়ার সঙ্গে মহড়া কমালেন ট্রাম্প রাজধানীতে কাল থেকে পিংক বাস, চালক-কন্ডাক্টরও নারী সেলেনা গোমেজের বিরুদ্ধে বিনিয়োগকারীদের মামলা বিশ্ববাজারে ফের চড়ছে স্বর্ণের দাম ঢাবিতে হল প্রাধ্যক্ষকে উদ্ধারে সংঘর্ষ, ভিপি\-জিএসসহ আহত অনেকে ১৫ আগস্টে বঙ্গবন্ধুকে স্মরণ, পেনসিলভেনিয়ায় শোক ও শ্রদ্ধার আয়োজন আনন্দ-উচ্ছ্বাসে সম্পন্ন হলো গ্রেটার ময়মনসিংহ অ্যাসোসিয়েশন অব পেনসিলভানিয়ার বার্ষিক বনভোজন মহাকাশে ধান চাষে চীনের যুগান্তকারী সাফল্য, খুলছে চাঁদ-মঙ্গলে কৃষির দ্বার খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে মালয়েশিয়ায় বিএনপির দোয়া ও স্মরণসভা যুক্তরাষ্ট্রে ভয়াবহ ঝড়-বন্যা: ইন্ডিয়ানায় চার বছরের শিশুসহ ৬ জনের মৃত্যু পান মসলা বিজ্ঞাপন ঘিরে বিপাকে তিন তারকা, শাহরুখ-অজয়-টাইগারকে FDA-এর নোটিশ বাসা ভাড়ার অজুহাতে অভিনব লুট, খাবারে ঘুমের ওষুধ—রহস্য উদঘাটনে পুলিশ
হোম আন্তর্জাতিক রাশিয়ার বন্যা পরিস্থিতি আরো খারাপ হলো

রাশিয়ার বন্যা পরিস্থিতি আরো খারাপ হলো

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৬:২৫ পিএম, ১৬ এপ্রিল, ২০২৪ 155
রাশিয়ার বন্যা পরিস্থিতি আরো খারাপ হলো

রাশিয়ায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। কাজাখস্তানের সীমান্তের কাছে টোবোল নদীর পানি বাড়তে থাকায় তীরবর্তী রাশিয়ার কুরগান অঞ্চলের কয়েকশো ঘরবাড়ি প্লাবিত হয়েছে। বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে প্রায় ১৫শ' বাসিন্দা। 

কুরগান অঞ্চলে তিনশ'টিরও বেশি বাড়ি ও প্রায় ৭০০ আবাসিক প্লট প্লাবিত হয়েছে। মঙ্গলবার রাশিয়ার সরকারের তরফ থেকে এসব তথ্য জানানো হয়।


মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছে, টোবল নদীর পানির স্তর দ্রুত বাড়ছে। কয়েকশ' ঘর বন্যায় প্লাবিত হয়েছে। বিদ্যুৎও বিচ্ছিন্ন হয়েছে। ফলে সেখানকার বাসিন্দাদের জরুরি ভিত্তিতে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। 


বিদ্যুৎবিচ্ছিন্ন হওয়ায় কুরগান অঞ্চলের প্রায় ১৫শ' বাসিন্দা এখন অন্ধকারে রয়েছেন। টেবোলের পানি ৩৬ ফুট পর্যন্ত বাড়তে পারে বলে আশঙ্কা করছেন কর্মকর্তারা।


কুরগান অঞ্চলের গভর্নর জানিয়েছেন, তিনি কঠিন পরিস্থিতির মোকাবিলা করছেন। কারণ এ বছর এই অঞ্চলে রেকর্ড বন্যা হচ্ছে।


কাজাখস্তান সীমান্তবর্তী দক্ষিণ-পশ্চিম সাইবেরিয়ার টিউমেন অঞ্চলেও বন্যা হচ্ছে। শহরের মধ্য দিয়ে প্রবাহিত ইশিম নদীর পানির স্তর গুরুতরভাবে বাড়ছে বলে জানিয়েছেন এই অঞ্চলের গভর্নর। টিউমেন অঞ্চলের ইশিম শহরের ৬৫ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। 


রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় উরাল, দক্ষিণ-পশ্চিম সাইবেরিয়া ও উত্তর কাজাখস্তানে ভারী বৃষ্টিপাত ও উষ্ণতায় বরফ গলে যাওয়ায় এমন বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।