Columbus | ১৭ আগস্ট, ২০২৬ | ২ ভাদ্র, ১৪৩৩
সর্বশেষ খবর
খায়রুল হকের দেশত্যাগে আদালতের অনুমতি বাধ্যতামূলক ‘নতজানু পররাষ্ট্রনীতির অবসান, জাতীয় স্বার্থই এখন অগ্রাধিকার’: মাহদী আমিন চীনা বাজারে নতুন কৌশল, আলিবাবার সহায়তায় নিজস্ব এআই মডেল বানাচ্ছে অ্যাপল ইরান ইস্যু ও কিমের সঙ্গে সম্পর্ক: দক্ষিণ কোরিয়ার সঙ্গে মহড়া কমালেন ট্রাম্প রাজধানীতে কাল থেকে পিংক বাস, চালক-কন্ডাক্টরও নারী সেলেনা গোমেজের বিরুদ্ধে বিনিয়োগকারীদের মামলা বিশ্ববাজারে ফের চড়ছে স্বর্ণের দাম ঢাবিতে হল প্রাধ্যক্ষকে উদ্ধারে সংঘর্ষ, ভিপি\-জিএসসহ আহত অনেকে ১৫ আগস্টে বঙ্গবন্ধুকে স্মরণ, পেনসিলভেনিয়ায় শোক ও শ্রদ্ধার আয়োজন আনন্দ-উচ্ছ্বাসে সম্পন্ন হলো গ্রেটার ময়মনসিংহ অ্যাসোসিয়েশন অব পেনসিলভানিয়ার বার্ষিক বনভোজন মহাকাশে ধান চাষে চীনের যুগান্তকারী সাফল্য, খুলছে চাঁদ-মঙ্গলে কৃষির দ্বার খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে মালয়েশিয়ায় বিএনপির দোয়া ও স্মরণসভা যুক্তরাষ্ট্রে ভয়াবহ ঝড়-বন্যা: ইন্ডিয়ানায় চার বছরের শিশুসহ ৬ জনের মৃত্যু পান মসলা বিজ্ঞাপন ঘিরে বিপাকে তিন তারকা, শাহরুখ-অজয়-টাইগারকে FDA-এর নোটিশ বাসা ভাড়ার অজুহাতে অভিনব লুট, খাবারে ঘুমের ওষুধ—রহস্য উদঘাটনে পুলিশ
হোম জাতীয় রেলের ভাড়া বাড়ানো হয়নি, ভর্তুকি প্রত্যাহার করা হয়েছে: রেলমন্ত্রী

রেলের ভাড়া বাড়ানো হয়নি, ভর্তুকি প্রত্যাহার করা হয়েছে: রেলমন্ত্রী

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৩:০১ পিএম, ২৪ এপ্রিল, ২০২৪ 157
রেলের ভাড়া বাড়ানো হয়নি, ভর্তুকি প্রত্যাহার করা হয়েছে: রেলমন্ত্রী

রেলের ভাড়া বাড়ানো হয়নি, ভর্তুকি প্রত্যাহার করা হয়েছে- এমন মন্তব্য করেছেন রেলমন্ত্রী জিল্লুল হাকিম। বললেন, ভর্তুকি প্রত্যাহারের সিদ্ধান্ত আগামী ৪ মে থেকে কার্যকর হবে।

মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকেলে রাজবাড়ীতে বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।


রেলমন্ত্রী বলেন, দূরত্ব হিসেবে ১০০ কিলোমিটারের মধ্যে কোনো ভাড়া বাড়বে না। গত ১৫ থেকে ২০ বছরের মধ্যে রেলের ভাড়া বাড়ানো হয়নি। তবে ভাড়া বাড়ানো উচিৎ। প্রধানমন্ত্রী এই মুহূর্তে জনগণের ওপর চাপ না দিতে বলেছেন। ভর্তুকি প্রত্যাহারের ফলে ভাড়া সামান্য বাড়বে। এটি সবাইকে মেনে নিতে হবে।


রেলমন্ত্রী আরও বলেন, ভাঙ্গা থে‌কে নতুন রুট চালু হ‌লেও রাজবাড়ী টু ঢাকার ট্রেন প্রত্যাহার করা হবে না। ওই রুটে নতুন ট্রেন চালু করা হবে।