পেনসিলভানিয়া | ১৩ আগস্ট, ২০২৬ | ২৯ শ্রাবণ, ১৪৩৩
সর্বশেষ খবর
মহাসচিব ও স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে ৩টি মনোনয়নপত্র জমা লোডশেডিং ব্যবস্থাপনা ও অপেক্ষা ছাড়া আপাতত কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ‘র’ প্রধানের বাংলাদেশ সফর নিয়ে জল্পনার কিছু নেই: ডা. জাহেদ ঢাকা–দিল্লি সম্পর্কে নতুন বার্তা: প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের গুরুত্বপূর্ণ বৈঠক সৌদি আরবে মর্মান্তিক অগ্নিকাণ্ড: রিয়াদে প্রাণ গেল ১৬ বাংলাদেশি শ্রমিকের নিউইয়র্কে করোনা ত্রাণ তহবিল জালিয়াতি: ৯ জনের দোষ স্বীকার, ফেরত দিতে হবে ১০ লাখ ডলারের বেশি কর-সংক্রান্ত জটিলতা ও আর্থিক তথ্য গোপনের প্রশ্নের মধ্যে পদত্যাগ করলেন আপার ডার্বি ট্রেজারার ড্যানি সাইদুজ্জামান অতিরঞ্জিত প্রশংসা বা অযৌক্তিক সংবাদ 🇧🇩 জুলাই বর্ষা বিপ্লবের দুই বছর 🇧🇩 বৃহত্তর কুমিল্লা সোসাইটি অব পেনসিলভেনিয়ার সাধারণ মতবিনিময় সভা অনুষ্ঠিত APWU Local Area #89 নির্বাচন ২০২৬: নতুন নেতৃত্ব নির্বাচিত, ট্রাস্টি পদে বিজয়ী এমডি মাহিদুন্নবী রুকু ফিলাডেলফিয়া ও আশপাশের এলাকায় ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ Philadelphia-এ ডেমোক্র্যাটিক কমিটি পার্সন নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জাহেদ চৌধুরীর কৃতজ্ঞতা প্রকাশ ঐতিহাসিক জয়: টানা ৫ম বারের মতো জর্জিয়া স্টেট সিনেটর নির্বাচিত হলেন শেখ রহমান
হোম রাজনীতি সচিব পর্যায়ে বড় রদবদল

সচিব পর্যায়ে বড় রদবদল

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৪:১৫ পিএম, ১২ জুন, ২০২৪ 994
সচিব পর্যায়ে বড় রদবদল

বাংলাদেশ কর্ম কমিশন সচিবালয়সহ বেশ কয়েকটি মন্ত্রণালয় ও বিভাগে সচিব পর্যায়ে রদবদল এনেছে সরকার। মঙ্গলবার (১১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে জানানো হয়, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। 

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্ৰণালয়ের সিনিয়র সচিব মো. মশিউর রহমানকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে নেয়া হয়েছে। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামানকে স্থানীয় সরকার বিভাগে, স্থানীয় সরকার বিভাগের সচিব মুহম্মদ ইবরাহিমকে ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে।


স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরীকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের সচিব করা হয়েছে। ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান (সচিব) একেএম শামিমুল হক ছিদ্দিকীকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্ৰণালয়ের সচিব এবং পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষের (প্রধান নির্বাহী কর্মকর্তা (সচিব) ড. মো. মুশফিকুর রহমানকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব করা হয়েছে।


অর্থনৈতিক সম্পর্ক বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. মোস্তাফিজুর রহমানকে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা (সচিব) করা হয়েছে। এছাড়াও সেতু বিভাগের সচিব মো. মনজুর হোসেনকে একই বিভাগের সিনিয়র সচিব করা হয়েছে।