পেনসিলভানিয়া | ১৩ আগস্ট, ২০২৬ | ২৯ শ্রাবণ, ১৪৩৩
সর্বশেষ খবর
মহাসচিব ও স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে ৩টি মনোনয়নপত্র জমা লোডশেডিং ব্যবস্থাপনা ও অপেক্ষা ছাড়া আপাতত কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ‘র’ প্রধানের বাংলাদেশ সফর নিয়ে জল্পনার কিছু নেই: ডা. জাহেদ ঢাকা–দিল্লি সম্পর্কে নতুন বার্তা: প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের গুরুত্বপূর্ণ বৈঠক সৌদি আরবে মর্মান্তিক অগ্নিকাণ্ড: রিয়াদে প্রাণ গেল ১৬ বাংলাদেশি শ্রমিকের নিউইয়র্কে করোনা ত্রাণ তহবিল জালিয়াতি: ৯ জনের দোষ স্বীকার, ফেরত দিতে হবে ১০ লাখ ডলারের বেশি কর-সংক্রান্ত জটিলতা ও আর্থিক তথ্য গোপনের প্রশ্নের মধ্যে পদত্যাগ করলেন আপার ডার্বি ট্রেজারার ড্যানি সাইদুজ্জামান অতিরঞ্জিত প্রশংসা বা অযৌক্তিক সংবাদ 🇧🇩 জুলাই বর্ষা বিপ্লবের দুই বছর 🇧🇩 বৃহত্তর কুমিল্লা সোসাইটি অব পেনসিলভেনিয়ার সাধারণ মতবিনিময় সভা অনুষ্ঠিত APWU Local Area #89 নির্বাচন ২০২৬: নতুন নেতৃত্ব নির্বাচিত, ট্রাস্টি পদে বিজয়ী এমডি মাহিদুন্নবী রুকু ফিলাডেলফিয়া ও আশপাশের এলাকায় ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ Philadelphia-এ ডেমোক্র্যাটিক কমিটি পার্সন নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জাহেদ চৌধুরীর কৃতজ্ঞতা প্রকাশ ঐতিহাসিক জয়: টানা ৫ম বারের মতো জর্জিয়া স্টেট সিনেটর নির্বাচিত হলেন শেখ রহমান
হোম বর্হিবিশ্ব সমকামিতাকে অপরাধ গণ্য করে সর্বোচ্চ ১৫ বছরের জেল , ইরাকে নতুন আইন

সমকামিতাকে অপরাধ গণ্য করে সর্বোচ্চ ১৫ বছরের জেল , ইরাকে নতুন আইন

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৫:৪৫ পিএম, ২৮ এপ্রিল, ২০২৪ 170
সমকামিতাকে অপরাধ গণ্য করে সর্বোচ্চ ১৫ বছরের জেল , ইরাকে নতুন আইন

ঢাকা প্রতিনিধিঃ মোঃ আরিফুল ইসলাম॥

সমলিঙ্গে সম্পর্ককে অপরাধ গণ্য করে শনিবার ইরাকের পার্লামেন্টে একটি আইন পাস হয়েছে। যেখানে সাজা হিসেবে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।বলা হচ্ছে, ইরাকের সমাজে ধর্মীয় মূল্যবোধ অক্ষুণ্ন রাখতে নতুন এ আইন করা হয়েছে। যদিও অধিকারকর্মীরা এর বিরোধিতা করেছেন। তাঁদের মতে, ইরাকে এলজিবিটিকিউ সম্প্রদায়ের ওপর আক্রমণের সর্বশেষ নজির এটি।গতকাল শনিবার পাস হওয়া আইনটির একটি অনুলিপি রয়টার্সের হাতে এসেছে। এতে বলা হয়েছে, নৈতিক অবক্ষয় ও বিশ্বগ্রাসী সমকামিতার আহ্বানের হাত থেকে ইরাকি সমাজকে রক্ষা করা এ আইন পাসের উদ্দেশ্য।ওই আইনের নাম রাখা হয়েছে ‘দ্য ল অন কমব্যাটিং প্রস্টিটিউশন এবং হোমোসেক্সুয়ালিটি’। আইনে সমলিঙ্গে সম্পর্কের ক্ষেত্রে অন্তত ১০ বছর এবং সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়াও, যারা সমকামিতা বা পতিতাবৃত্তির পক্ষে কথা বলবে বা প্রচার চলাবে তাদের জন্যও অন্তত সাত বছরের কারাদণ্ডের সাজার কথা বলা হয়েছে।নতুন এই আইন পাস হওয়ার আগে ইরাকে সমকামিতাকে স্পষ্ট রূপে অপরাধ হিসেবে গণ্য করা হত না। তবে দেশটির দণ্ডবিধিতে শিথিলভাবে সংজ্ঞায়িত নৈতিকতার ধারাগুলি এলজিবিটি সম্প্রদায়ের বিরুদ্ধে ব্যবহার করা হত এবং এলজিবিটি সম্প্রদায়ের লোকজন সশস্ত্র গোষ্ঠী ও ব্যক্তিদের দ্বারা আক্রমণের এবং হত্যার শিকার হত।ইরাকে নতুন এই আইনের বিষয়ে হিউম্যান রাইটস ওয়াচের এলজিবিটি অধিকার প্রকল্পের উপ পরিচালক রাশা ইউনেস বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, “ইরাকের পার্লামেন্টে এলজিবিটি বিরোধী আইন পাস হওয়ার মাধ্যমে দেশটিতে এলজিবিটি সম্প্রদায়ের সদস্যদের অধিকার লঙ্ঘনের যে ভয়ঙ্কর রেকর্ড রয়েছে সেটিকেই বৈধতা দেওয়া হলো এবং এটা মৌলিক মানবাধিকারের উপর গুরুতর আঘাত।”আইন সংস্কার পাস মানবাধিকার ও স্বাধীনতার জন্য হুমকি বলে মন্তব্য করেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।এক বিবৃতিতে মন্ত্রণালয় বলে, ‘আইনটি ইরাকের অর্থনীতিকে বৈচিত্র্যময় করার এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণের ক্ষমতাকেও দুর্বল করে দেবে। আন্তর্জাতিক ব্যবসায়িক জোট ইতিমধ্যে ইঙ্গিত দিয়েছে যে ইরাকে এ ধরনের বৈষম্য দেশের ব্যবসা ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ক্ষতিগ্রস্ত করবে।’এদিকে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী লর্ড ডেভিড ক্যামেরন এই সংশোধনীকে ‘বিপজ্জনক ও উদ্বেগজনক’ বলে উল্লেখ করেছেন। এক্স প্ল্যাটফরমে এক পোস্টে তিনি বলেন, ‘কারো পরিচয়ের জন্য তাদের লক্ষ্যবস্তু করা উচিত নয়। আমরা ইরাক সরকারকে কোনো বৈষম্য ছাড়াই সব মানুষের মানবাধিকার ও স্বাধীনতা সমুন্নত রাখতে উৎসাহিত করছি।’