পেনসিলভানিয়া | ১৩ আগস্ট, ২০২৬ | ২৯ শ্রাবণ, ১৪৩৩
সর্বশেষ খবর
মহাসচিব ও স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে ৩টি মনোনয়নপত্র জমা লোডশেডিং ব্যবস্থাপনা ও অপেক্ষা ছাড়া আপাতত কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ‘র’ প্রধানের বাংলাদেশ সফর নিয়ে জল্পনার কিছু নেই: ডা. জাহেদ ঢাকা–দিল্লি সম্পর্কে নতুন বার্তা: প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের গুরুত্বপূর্ণ বৈঠক সৌদি আরবে মর্মান্তিক অগ্নিকাণ্ড: রিয়াদে প্রাণ গেল ১৬ বাংলাদেশি শ্রমিকের নিউইয়র্কে করোনা ত্রাণ তহবিল জালিয়াতি: ৯ জনের দোষ স্বীকার, ফেরত দিতে হবে ১০ লাখ ডলারের বেশি কর-সংক্রান্ত জটিলতা ও আর্থিক তথ্য গোপনের প্রশ্নের মধ্যে পদত্যাগ করলেন আপার ডার্বি ট্রেজারার ড্যানি সাইদুজ্জামান অতিরঞ্জিত প্রশংসা বা অযৌক্তিক সংবাদ 🇧🇩 জুলাই বর্ষা বিপ্লবের দুই বছর 🇧🇩 বৃহত্তর কুমিল্লা সোসাইটি অব পেনসিলভেনিয়ার সাধারণ মতবিনিময় সভা অনুষ্ঠিত APWU Local Area #89 নির্বাচন ২০২৬: নতুন নেতৃত্ব নির্বাচিত, ট্রাস্টি পদে বিজয়ী এমডি মাহিদুন্নবী রুকু ফিলাডেলফিয়া ও আশপাশের এলাকায় ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ Philadelphia-এ ডেমোক্র্যাটিক কমিটি পার্সন নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জাহেদ চৌধুরীর কৃতজ্ঞতা প্রকাশ ঐতিহাসিক জয়: টানা ৫ম বারের মতো জর্জিয়া স্টেট সিনেটর নির্বাচিত হলেন শেখ রহমান
হোম রাজনীতি ‘সরকারের অধীনে নির্বাচন মানে গণতন্ত্রের বিরুদ্ধে যাওয়া’

‘সরকারের অধীনে নির্বাচন মানে গণতন্ত্রের বিরুদ্ধে যাওয়া’

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৬:৪১ এএম, ২১ মে, ২০২৪ 151
‘সরকারের অধীনে নির্বাচন মানে গণতন্ত্রের বিরুদ্ধে যাওয়া’

বিএনপির ডাকে সাড়া দিয়ে এবারও ভোটাররা ডামি নির্বাচন বর্জন করবে। বর্তমান সরকারের অধীনে নির্বাচন করার অর্থ হলো গণতন্ত্রের বিরুদ্ধে যাওয়া। এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার (১৯ মে) রাজধানীর নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।


রিজভী বলেন, দেশের আর্থিক অবস্থা ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ তলানিতে। অর্থনৈতিক লোপাটের মূল হোতারা ক্ষমতাসীন দলের এমপি-মন্ত্রীদের লোকজন। সরকারের অপকর্ম ঢাকতেই বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।


বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব আরও বলেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাব তাদের পাশের দেশগুলোতে পড়েনি। সেখানে জিনসপত্র, জ্বালানি তেলের দাম বাড়েনি। তাহলে বাংলাদেশে কেন বাড়ছে? এটি লুটতন্ত্র, মাফিয়াতন্ত্র ও সিন্ডিকেটের কারসাজি বলেও মন্তব্য করেন তিনি।