Columbus | ১৭ আগস্ট, ২০২৬ | ২ ভাদ্র, ১৪৩৩
সর্বশেষ খবর
খায়রুল হকের দেশত্যাগে আদালতের অনুমতি বাধ্যতামূলক ‘নতজানু পররাষ্ট্রনীতির অবসান, জাতীয় স্বার্থই এখন অগ্রাধিকার’: মাহদী আমিন চীনা বাজারে নতুন কৌশল, আলিবাবার সহায়তায় নিজস্ব এআই মডেল বানাচ্ছে অ্যাপল ইরান ইস্যু ও কিমের সঙ্গে সম্পর্ক: দক্ষিণ কোরিয়ার সঙ্গে মহড়া কমালেন ট্রাম্প রাজধানীতে কাল থেকে পিংক বাস, চালক-কন্ডাক্টরও নারী সেলেনা গোমেজের বিরুদ্ধে বিনিয়োগকারীদের মামলা বিশ্ববাজারে ফের চড়ছে স্বর্ণের দাম ঢাবিতে হল প্রাধ্যক্ষকে উদ্ধারে সংঘর্ষ, ভিপি\-জিএসসহ আহত অনেকে ১৫ আগস্টে বঙ্গবন্ধুকে স্মরণ, পেনসিলভেনিয়ায় শোক ও শ্রদ্ধার আয়োজন আনন্দ-উচ্ছ্বাসে সম্পন্ন হলো গ্রেটার ময়মনসিংহ অ্যাসোসিয়েশন অব পেনসিলভানিয়ার বার্ষিক বনভোজন মহাকাশে ধান চাষে চীনের যুগান্তকারী সাফল্য, খুলছে চাঁদ-মঙ্গলে কৃষির দ্বার খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে মালয়েশিয়ায় বিএনপির দোয়া ও স্মরণসভা যুক্তরাষ্ট্রে ভয়াবহ ঝড়-বন্যা: ইন্ডিয়ানায় চার বছরের শিশুসহ ৬ জনের মৃত্যু পান মসলা বিজ্ঞাপন ঘিরে বিপাকে তিন তারকা, শাহরুখ-অজয়-টাইগারকে FDA-এর নোটিশ বাসা ভাড়ার অজুহাতে অভিনব লুট, খাবারে ঘুমের ওষুধ—রহস্য উদঘাটনে পুলিশ
হোম বিনোদন সালমানের বাড়িতে গুলি, ২জন গ্রেফতার

সালমানের বাড়িতে গুলি, ২জন গ্রেফতার

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৬:২৬ পিএম, ১৬ এপ্রিল, ২০২৪ 157
সালমানের বাড়িতে গুলি, ২জন গ্রেফতার

বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খানের বাড়িতে গুলি ছোড়ার ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ। 

গত সোমবার (১৫ এপ্রিল) রাতে গুজরাটের ভুজ থেকে দুই সন্দেহভাজন ‘বন্দুকবাজ’কে গ্রেফতার করা হয়। এ বিষয়ে মুম্বাই পুলিশ জানান, বলিউড অভিনেতা সালমান খানের বাড়িতে গুলি চালানোর পর মুম্বাই থেকে পালিয়ে যাওয়া দুই অভিযুক্তকে গুজরাটের ভুজ থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের তদন্তের জন্য মুম্বাই আনা হবে। 


এর আগে রোববার ( ১৪ এপ্রিল) ভোর ৫টা নাগাদ দুই অজ্ঞাত বন্দুকধারী সালমানের বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে শূন্যে চার রাউন্ড গুলি ছোঁড়ে। এরপর হেলমেটের আড়ালে মুখ ঢেকে মোটরসাইকেলে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ওই দুই ব্যক্তি।


মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ এই ঘটনাটিকে ‘পরিকল্পিত হামলা’ হিসাবে বর্ণনা করেছে। সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, সন্দেহভাজনদের মধ্যে একজন সালমান খানের বাড়ি লক্ষ্য করে গুলি চালায়। সেই সময় তারা গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের উপরে মোট চার রাউন্ড গুলি ছোড়ে। ঘটনাস্থলে একটি তাজা কার্তুজও পাওয়া যায়।