পেনসিলভানিয়া | ১৩ আগস্ট, ২০২৬ | ২৯ শ্রাবণ, ১৪৩৩
সর্বশেষ খবর
মহাসচিব ও স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে ৩টি মনোনয়নপত্র জমা লোডশেডিং ব্যবস্থাপনা ও অপেক্ষা ছাড়া আপাতত কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ‘র’ প্রধানের বাংলাদেশ সফর নিয়ে জল্পনার কিছু নেই: ডা. জাহেদ ঢাকা–দিল্লি সম্পর্কে নতুন বার্তা: প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের গুরুত্বপূর্ণ বৈঠক সৌদি আরবে মর্মান্তিক অগ্নিকাণ্ড: রিয়াদে প্রাণ গেল ১৬ বাংলাদেশি শ্রমিকের নিউইয়র্কে করোনা ত্রাণ তহবিল জালিয়াতি: ৯ জনের দোষ স্বীকার, ফেরত দিতে হবে ১০ লাখ ডলারের বেশি কর-সংক্রান্ত জটিলতা ও আর্থিক তথ্য গোপনের প্রশ্নের মধ্যে পদত্যাগ করলেন আপার ডার্বি ট্রেজারার ড্যানি সাইদুজ্জামান অতিরঞ্জিত প্রশংসা বা অযৌক্তিক সংবাদ 🇧🇩 জুলাই বর্ষা বিপ্লবের দুই বছর 🇧🇩 বৃহত্তর কুমিল্লা সোসাইটি অব পেনসিলভেনিয়ার সাধারণ মতবিনিময় সভা অনুষ্ঠিত APWU Local Area #89 নির্বাচন ২০২৬: নতুন নেতৃত্ব নির্বাচিত, ট্রাস্টি পদে বিজয়ী এমডি মাহিদুন্নবী রুকু ফিলাডেলফিয়া ও আশপাশের এলাকায় ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ Philadelphia-এ ডেমোক্র্যাটিক কমিটি পার্সন নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জাহেদ চৌধুরীর কৃতজ্ঞতা প্রকাশ ঐতিহাসিক জয়: টানা ৫ম বারের মতো জর্জিয়া স্টেট সিনেটর নির্বাচিত হলেন শেখ রহমান
হোম রাজনীতি ১৫ আগস্টের ঘটনাকে বিএনপি সমর্থন করে না: মির্জা ফখরুল

১৫ আগস্টের ঘটনাকে বিএনপি সমর্থন করে না: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০১:৪৯ পিএম, ০৩ জুন, ২০২৪ 749
১৫ আগস্টের ঘটনাকে বিএনপি সমর্থন করে না: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যারা জিয়ার স্বাধীনতার ঘোষণাকে অস্বীকার করে, তারা স্বাধীনতাকেই অস্বীকার করে। সোমবার (৩ জুন) জাতীয় প্রেসক্লাবে মহিলা দলের আলোচনা সভায় এ কথা বলেন তিনি।


মির্জা ফখরুল আরও বলেন, ১৫ আগস্টের ঘটনাকে বিএনপি সমর্থন করে না। কিন্তু, ১৫ আগস্টের সাথে জিয়ার নাম জড়ানোটা ভয়ঙ্কর প্রতিহিংসার রাজনীতিকে উসকে দেয়ার মতো।


তিনি বলেন, প্রাইমারি স্কুলের বইয়ে ইতিহাসের নামে মিথ্যাচার করা হচ্ছে। সেখানে মুক্তিযুদ্ধে অবদান রাখা কারও নাম নেই। এমনকি শেখ মুজিবের মৃত্যুতে আনন্দ করা অনেকে আওয়ামী লীগের পদে স্থান পেয়েছে।


সরকারের সমালোচনা করে ফখরুল বলেন, এরা দেশটাকে ধ্বংস করে দিচ্ছে। কঠিন সময় পার করছি আমরা। এই কঠিন সময় আওয়ামী লীগ তৈরি করেছে। সুষ্ঠু ভোট হলে তারা ১০টা সিটও পাবে না। এসময় সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর মর্যাদা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। সরকারের উন্নয়নকে তথাকথিত ও ঢাকাকেন্দ্রিক বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব।