পেনসিলভানিয়া | ১৩ আগস্ট, ২০২৬ | ২৯ শ্রাবণ, ১৪৩৩
সর্বশেষ খবর
মহাসচিব ও স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে ৩টি মনোনয়নপত্র জমা লোডশেডিং ব্যবস্থাপনা ও অপেক্ষা ছাড়া আপাতত কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ‘র’ প্রধানের বাংলাদেশ সফর নিয়ে জল্পনার কিছু নেই: ডা. জাহেদ ঢাকা–দিল্লি সম্পর্কে নতুন বার্তা: প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের গুরুত্বপূর্ণ বৈঠক সৌদি আরবে মর্মান্তিক অগ্নিকাণ্ড: রিয়াদে প্রাণ গেল ১৬ বাংলাদেশি শ্রমিকের নিউইয়র্কে করোনা ত্রাণ তহবিল জালিয়াতি: ৯ জনের দোষ স্বীকার, ফেরত দিতে হবে ১০ লাখ ডলারের বেশি কর-সংক্রান্ত জটিলতা ও আর্থিক তথ্য গোপনের প্রশ্নের মধ্যে পদত্যাগ করলেন আপার ডার্বি ট্রেজারার ড্যানি সাইদুজ্জামান অতিরঞ্জিত প্রশংসা বা অযৌক্তিক সংবাদ 🇧🇩 জুলাই বর্ষা বিপ্লবের দুই বছর 🇧🇩 বৃহত্তর কুমিল্লা সোসাইটি অব পেনসিলভেনিয়ার সাধারণ মতবিনিময় সভা অনুষ্ঠিত APWU Local Area #89 নির্বাচন ২০২৬: নতুন নেতৃত্ব নির্বাচিত, ট্রাস্টি পদে বিজয়ী এমডি মাহিদুন্নবী রুকু ফিলাডেলফিয়া ও আশপাশের এলাকায় ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ Philadelphia-এ ডেমোক্র্যাটিক কমিটি পার্সন নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জাহেদ চৌধুরীর কৃতজ্ঞতা প্রকাশ ঐতিহাসিক জয়: টানা ৫ম বারের মতো জর্জিয়া স্টেট সিনেটর নির্বাচিত হলেন শেখ রহমান
হোম রাজনীতি ১৮ দল নিয়ে জাপার একাংশ ও জেপি’র নেতৃত্বে জোট এনডিএফ ঘোষণা

১৮ দল নিয়ে জাপার একাংশ ও জেপি’র নেতৃত্বে জোট এনডিএফ ঘোষণা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০২:২৮ এএম, ০৮ ডিসেম্বর, ২০২৫ 226
১৮ দল নিয়ে জাপার একাংশ ও জেপি’র নেতৃত্বে জোট এনডিএফ ঘোষণা

জাতীয় পার্টির একাংশ (আনিসুল-হাওলাদার) ও জাতীয় পার্টি-জেপি’র নেতৃত্বে ১৮ দলীয় জোট গঠন করা হয়েছে। যার নাম দেয়া হয়েছে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ)।

সোমবার রাজধানীর একটি কমিউনিটি সেন্টারে এই জোটের ঘোষণা করা হয়। অনুষ্ঠানে দলের শীর্ষ নেতারা উপস্থিত রয়েছেন। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ব্রুনাই ও ভারতীয় দূতাবাসের প্রতিনিধিরা অনুষ্ঠানে রয়েছেন।


জোট ঘোষণা অনুষ্ঠানে দলের পক্ষ থেকে দেয়া তালিকা অনুযায়ী অন্যান্যদের মধ্যে উপস্থিত রয়েছে জনতা পার্টি বাংলাদেশ, গণফন্ট, তৃণমূল বিএনপি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম), বাংলাদেশ মুসলিম লীগ, জাতীয় ইসলামিক মহাজোট, জাতীয় সংস্কার জোট, বাংলাদেশ লেবার পার্টি, স্বাধীন পার্টি, জাতীয় স্বাধীনতা পার্টি, বাংলাদেশ মানবাধিকার পার্টি, বাংলাদেশ সার্বজনীন দল, বাংলাদেশ জনকল্যাণ পার্টি, অ্যাপ্লায়েড ডেমোক্রেটিক পার্টি, বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলন, ডেমোক্রেটিক পার্টি ও বাংলাদেশ জাতীয় লীগ।