“ইসলামিক সেন্টার অফ দেলোয়ার কাউন্টিতে পালিত হল ঈদ উল ফিতরের বিশাল জামাত”
স্টাফ রিপোর্টারঃ মোহাম্মদ ওমর ফারুক॥
মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গ রাজ্যের ইসলামিক সেন্টার অব দেলোয়ার কাউন্টিতে পালিতহল ঈদ উল ফিতরের বিশাল জামাত।
ঈদের চাঁদ দেখা সাপেক্ষে গতকাল বুধবার (১০ এপ্রিল) পেনসিলভেনিয়াসহ আমেরিকার অন্যান্য স্টেটেপালিত হল মুসলমানদের সবচেয়ে বড় উৎসব পবিএ ঈদুল ফিতর। দীর্ঘ ৩০ দিন সিয়াম সাধনার পরমুসলিম উম্মার বড় উৎসব ঈদ উল ফিতর পালিত হলো।
মুসলিম অধ্যুষিত এলাকা দেলোয়ার কাউন্টি এই মসজিদে হাজারো মুসল্লী একসাথে ঈদের জামাতআদায় করেন এবং জামাত শেষে সকলে কোলাকুলি করেন এবং ভাব বিনিময় আদান প্রদান করেনমসজিদের সভাপতি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানান সেই সাথে অন্যান্য নেত্রী বৃন্দ ও আগত সকলমুসলমানদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। নামাজ শেষে মুসলিম উম্মার জন্য দোয়া করা হয়।
নামাজের পর বিভিন্ন রকমের মিষ্টি, ডোনাট ও কফি দিয়ে সবাইকে আপ্যায়িত করা হয়