“ওয়েস্ট ফিলি জামে মসজিদ এর ঈদুল ফিতর উদযাপন”
নিউজ ডেস্ক
|
প্রকাশিত:
০৪:৪৫ পিএম,
১৪ এপ্রিল, ২০২৪
241
ওয়েস্ট ফিলি জামে মসজিদ এবং ইসলামিক সেন্টার এর উদ্যোগে ম্যালকম এক্স পার্কে ঈদুল ফিতর উদযাপন হয়। গত বুধবার ঈদের দিন দুপুরে এই ঈদ পূর্ণমিলনীর আয়োজন করা হয় ।এই ঈদ পূর্ণমিলন অনুষ্ঠানে দেশীয় সুস্বাদু খাবার পরিবেশন করা হয়।
প্রবাসে ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে গত ১০ বছর যাবত ঈদের দিন দুপুরে ওয়েস্টফিলি জামে মসজিদের উদ্যোগে এই অনুষ্ঠানটি উদযাপিত হয়ে আসছে।অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ জানান ওয়েস্টফিলি জামে মসজিদের উদ্যোক্তারা। কর্মকর্তারা জানান এই ঈদ পুনর্মিলনী গত ১০ বছর ধরে একটি বার্ষিক ঐতিহ্য, এবং ভবিষ্যতে চালিয়ে যাবার প্রত্যয় ব্যক্ত করেন।