“খতমে কোরআন ও শবে কদর পালন”
নিউজ ডেস্ক
|
প্রকাশিত:
০৪:২৮ এএম,
০৬ এপ্রিল, ২০২৪
1196
স্টাফ রিপোর্টারঃ মোহাম্মদ ওমর ফারুক॥
আজ ইসলামিক সেন্টার অব দেলোয়ার কাউন্টি মসজিদে পবিত্র লাইলাতুল কদর পালন করা হয় এবং আজকে তারাবি নামাজে কোরআন এর শেষ পারা পড়ানোর মধ্য দিয়ে কোরআন খতম করা হয়। এখানে যারা যারা মুসল্লী ছিলেন তারা নামাজ শেষে তারাবীর দুই ইমামদের সাথে আলিঙ্গন করে ।ছবির মাঝখানের দু’জন হলেন ইমাম যারা দীর্ঘ ২৭ দিন কষ্ট করে পুরো ৩০ পারা কোরআন তিলাওয়াত করে তারাবী পডিয়েছেন। মুসল্লীরা ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করেনএবং একে অন্যের সাথে কুশল বিনিময় করেন। তারাবীর পর পরই মিষ্টি বিতরন করা হয় সেইসাথে মসজিদ সবার জন্য সারারাত খোলা থাকবে বলা হয়। ভোর ৩ঃ৩০ মিনিটে তাহাজ্জুদ সালাতের জামাত হবে।সেহেরীর ব্যবস্হা ও করা হয়েছে।