Columbus | ১৭ আগস্ট, ২০২৬ | ২ ভাদ্র, ১৪৩৩
সর্বশেষ খবর
খায়রুল হকের দেশত্যাগে আদালতের অনুমতি বাধ্যতামূলক ‘নতজানু পররাষ্ট্রনীতির অবসান, জাতীয় স্বার্থই এখন অগ্রাধিকার’: মাহদী আমিন চীনা বাজারে নতুন কৌশল, আলিবাবার সহায়তায় নিজস্ব এআই মডেল বানাচ্ছে অ্যাপল ইরান ইস্যু ও কিমের সঙ্গে সম্পর্ক: দক্ষিণ কোরিয়ার সঙ্গে মহড়া কমালেন ট্রাম্প রাজধানীতে কাল থেকে পিংক বাস, চালক-কন্ডাক্টরও নারী সেলেনা গোমেজের বিরুদ্ধে বিনিয়োগকারীদের মামলা বিশ্ববাজারে ফের চড়ছে স্বর্ণের দাম ঢাবিতে হল প্রাধ্যক্ষকে উদ্ধারে সংঘর্ষ, ভিপি\-জিএসসহ আহত অনেকে ১৫ আগস্টে বঙ্গবন্ধুকে স্মরণ, পেনসিলভেনিয়ায় শোক ও শ্রদ্ধার আয়োজন আনন্দ-উচ্ছ্বাসে সম্পন্ন হলো গ্রেটার ময়মনসিংহ অ্যাসোসিয়েশন অব পেনসিলভানিয়ার বার্ষিক বনভোজন মহাকাশে ধান চাষে চীনের যুগান্তকারী সাফল্য, খুলছে চাঁদ-মঙ্গলে কৃষির দ্বার খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে মালয়েশিয়ায় বিএনপির দোয়া ও স্মরণসভা যুক্তরাষ্ট্রে ভয়াবহ ঝড়-বন্যা: ইন্ডিয়ানায় চার বছরের শিশুসহ ৬ জনের মৃত্যু পান মসলা বিজ্ঞাপন ঘিরে বিপাকে তিন তারকা, শাহরুখ-অজয়-টাইগারকে FDA-এর নোটিশ বাসা ভাড়ার অজুহাতে অভিনব লুট, খাবারে ঘুমের ওষুধ—রহস্য উদঘাটনে পুলিশ
হোম বাংলাদেশ “স্বপ্নের সিঁড়ি বেয়ে”

“স্বপ্নের সিঁড়ি বেয়ে”

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৬:০৯ এএম, ২০ এপ্রিল, ২০২৪ 244
“স্বপ্নের সিঁড়ি বেয়ে”

মো: নাজমুল হাসান বাবু ॥

মার্কিন যুক্তরাষ্ট্রের গৌরব উজ্জ্বল একটি রাজ্যের নাম পেনসিলভেনিয়া, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস-ঐতিহ্য, স্বাধীনতা-সার্বভৌমত্বের সুচিকাগার রচিত হয়েছিল।এখন এই সমস্ত ইতিহাসের ধারাক ও বাহক হয়ে আছে এই পেনসিলভেনিয়া। আজ থেকে হয়তো হাজার বছর পেরিয়ে গেলেও এই পেনসিলভেনিয়া হয়তো আরো সমৃদ্ধ হবে আরো বিস্তৃত হবে ইতিহাসকে লালন করবে নিজের মতো করে আলিঙ্গনে। 


স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের নাগরিক হিসেবে আমাদের গর্ব করার অনেক কিছু আছে, আছে স্বাধীনতা যুদ্ধের ইতিহাস, আছে ভাষা আন্দোলনের ইতিহাস। চাই! বাংলাদেশী বংশোদ্ভূত আমেরিকায় জন্ম নেওয়া নতুন প্রজন্মের কাছে শিকড়ের ঘ্রাণ পৌঁছে দিতে। চাই!লাল সবুজের পতাকা বুকে লালন করে মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যে বাংলাদেশের ইতিহাসকে মেলে ধরতে। 


হাজার বছর নয় ক্ষণিকের এই জীবনে নিজের কর্ম দক্ষতা ও একাগ্রহ দিয়ে এই প্রবাসে বাংলাদেশী কমিউনিটির জন্য কিছু একটা করার ইচ্ছে প্রতিনিয়ত নিজেকে তারিয়ে বেরাত। সেই সুপ্ত বাসনা থেকে এই প্রবাসে বাংলাদেশের কৃষ্টি কালচার, সাংস্কৃতিক নানা অঙ্গনের খবরা-খবর ও এখানকার বাংলাদেশী কমিউনিটির কার্যক্রম গুলো প্রবাস ও দেশে প্রচারের সেই আকাঙ্ক্ষা থেকেই পেনসিলভেনিয়া বাংলা নিউজ করার সিদ্ধান্ত নেই। নিজের মনের ভিতর পুষে রাখা ইচ্ছে ও সুপ্ত বাসনা গুলোর ডিঙ্গি পেরিয়ে আজ অনেকটাই আপনাদের সামনে দৃশ্যমান। এই প্রবাসী জীবনের শত ব্যস্ততাকে আলিঙ্গন করে স্বপ্নের সেই সিঁড়ি বেয়ে আজ আমরা আপনাদের সামনে দাঁড়িয়ে। স্বপ্নটা অনেক বড়, চেষ্টাও আছে কতদূর যেতে পারবো জানিনা আপনাদের সহায়তা ও উৎসাহ আমাদের আগামী দিনের পথ দেখাবে। নিজের মতাদর্শের উর্ধ্বে থেকে দল-মত নির্বিশেষে সত্য ও নির্ভীক পথের পথিক হতে চাই, চাই সত্য প্রকাশ করতে সত্য জানাতে, ভুল-ত্রুটি হতে পারে সেটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, পরামর্শ দিবেন কিভাবে আমরা এগিয়ে যেতে পারি, আমাদের প্রতিশ্রুত পথে। সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন আমাদের এই পথ যেন মসৃণ হয় আল্লাহ যেন আমাদের সহায় হোন আল্লাহ হাফেজ॥