Columbus, ১৫ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত উৎপাদন ব্যয় বাড়লেও নিলামে চায়ের মূল্য বাড়ছে না শীতের আমেজে ফুটবল উন্মাদনা, কুড়িগ্রামে বসছে যোগীপাড়া মিনিবার টুর্নামেন্টের দ্বিতীয় আসর আহ্বায়ক-সদস্য সচিব দুই সরকারি শিক্ষক! ফুলবাড়ী বিএনপিতে চরম ক্ষোভ, কেন্দ্রে নালিশ কুড়িগ্রামে দৈনিক কালবেলার জেলা কার্যালয় উদ্বোধন, জেলার রাজনৈতিক সাংবাদিক ও সামাজিক নেতৃবৃন্দের মিলন মেলায় পরিনত নেপালের রাষ্ট্রদূতের সাথে স্থানীয় সরকার মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ: সার্ক পুনরুজ্জীবিতকরণ, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক বাণিজ্য সম্ভাবনা বৃদ্ধিতে গুরুত্বারোপ পলাশে সমতা, ডিজিটাল নিরাপত্তা ও তরুণদের অধিকার বিষয়ে আলোচনা সভা প্রতিমন্ত্রীর সফরের মধ্যেই উত্তপ্ত কুমারখালী, হাতাহাতির ঘটনায় লাঞ্ছিত ৩ সাংবাদিক চিকিৎসকের বদলে অন্য ব্যক্তির সিজার করায় নবজাতকের মৃত্যু; হাসপাতাল মালিক গ্রেপ্তার নওগাঁয় প্রতিপক্ষের হামলায় নিহত ১, আহত ৯ জন; আটক ১ শিক্ষার্থীদের নিয়ে দিনব্যাপি অনুষ্ঠিত হলো বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ‎নাসিরনগরে রাতের আঁধারে ২টি সেচ পাম্পের ট্রান্সফরমার চুরি, ভোগান্তিতে কৃষকরা নওগাঁয় পাচারকালে আটক সার কৃষকদের মাঝে বিক্রি; অর্থ গেলো সরকারি কোষাগারে নওগাঁয় বাছুরে খড় খাওয়া নিয়ে বিরোধ, হামলায় নিহত ১ কুড়িগ্রামে ছেলের ছুরিকাঘাতে মা খুন, বাবা গুরুতর আহত
হোম › রাজনীতি › অপপ্রচারকারী ভুঁইফোড় পেজের বিরুদ্ধে মামলা করবো: সাদিক কায়েম

অপপ্রচারকারী ভুঁইফোড় পেজের বিরুদ্ধে মামলা করবো: সাদিক কায়েম

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৫:১০ এএম, ০১ ডিসেম্বর, ২০২৫ 193
অপপ্রচারকারী ভুঁইফোড় পেজের বিরুদ্ধে মামলা করবো: সাদিক কায়েম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে জানিয়েছেন, ভুঁইফোড় পেজ থেকে মিথ্যা, প্রতারণামূলক এবং বানোয়াট তথ্য ছড়িয়ে অনলাইনে অপপ্রচার চালানোর বিরুদ্ধে তিনি মামলা করবেন।

তিনি লেখেন, ৪৫তম বিসিএসে পুলিশ ক্যাডারে নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসী রাইসুল ইসলামের সুপারিশ পাওয়ার পরপরই গত কয়েকদিন ধরে তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী; আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল; প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত) খোদা বখস চৌধুরীসহ বেশ কয়েকজন উপদেষ্টার সঙ্গে যোগাযোগ করেছেন। উদ্দেশ্য ছিল—এই সন্ত্রাসীকে আইনের আওতায় নিয়ে আসা।


তিনি আরও বলেন, শুধু রাইসুল ইসলাম নয়, শিক্ষার্থীদের ওপর হামলার সঙ্গে যুক্ত অন্যান্য ছাত্রলীগ সন্ত্রাসীদের বিরুদ্ধেও দ্রুত সময়ের মধ্যে আইনের ব্যবস্থা নেয়ার অনুরোধ জানিয়েছেন তিনি উপদেষ্টাদের কাছে।


সাদিক কায়েম অভিযোগ করে বলেন, অতীতের ধারাবাহিকতায় মিথ্যা তথ্য ছড়িয়ে তার নামে কিছু ভুঁইফোড় প্রোপাগাণ্ডা পেজ থেকে ভুয়া ফটোকার্ড ছড়ানো হচ্ছে।


যেসব পেজ থেকে এসব ফটোকার্ড প্রচার করা হচ্ছে, তাদের বিরুদ্ধে সোমবার (১ ডিসেম্বর) আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে তিনি তার পোস্টে উল্লেখ করেন।