Columbus, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
কুলাউড়ায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, ৬ মাসের কারাদণ্ড কুলাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে পুলিশ-এলাকাবাসীর হানায় ডাকাত গ্রেপ্তার কুলাউড়ায় গুদামে ৬৮৩ বস্তা চাল উদ্ধার, নিখোঁজ ১১৭ বস্তা গ্রাম আদালত সক্রিয় হলে সহজে বিচার পাবেন গ্রামের মানুষ: নোয়াখালীতে সমন্বয় সভা মুসাপুর ক্লোজার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ ব্রিফিং নওগাঁয় উৎসবমূখর পরিবেশে সমতলের আদিবাসীদের ঐতিহ্যবাহী কারাম উৎসব রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সাক্ষাৎ, জাতিসংঘ সফর নিয়ে আলোচনা কুড়িগ্রামে মানসিক প্রতিবন্ধী নারী ৭ মাসের অন্তঃসত্ত্বা, ধর্ষণের অভিযোগ দৌলতপুরে সীমান্ত দিয়ে পুশইনের চেষ্টা, বিজিবির সতর্কতায় ব্যর্থ বিএসএফ। পেনসিলভেনিয়ায় লাইসেন্স পেল সোনালী এক্সচেঞ্জ, তবে এখনো প্রকাশ হয়নি কোনো শাখার ঠিকানা চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ী সাক্ষাৎ, ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশ-চীন সম্পর্ক নিয়ে আলোচনা ইরানকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রস্তাব দেওয়ার কথা অস্বীকার ট্রাম্পের, পরমাণু ইস্যুতে নতুন উত্তেজনা সাইবার সুরক্ষা আইনে সাংবাদিকদের হয়রানি করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে চাঁদাবাজির বিস্তার, ৮৫ শতাংশ মামলায় অভিযোগের সত্যতা পাওয়ার দাবি রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম পরিবহনে বাধা, অক্টোবরের প্রথম সপ্তাহে আসার কথা
হোম › বাংলাদেশ › আপার ডার্বি হিন্দু টেম্পলে শারদীয় দুর্গাপূজার বর্ণিল আয়োজন

আপার ডার্বি হিন্দু টেম্পলে শারদীয় দুর্গাপূজার বর্ণিল আয়োজন

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১০:০২ পিএম, ২৯ সেপ্টেম্বর, ২০২৫ 298
আপার ডার্বি হিন্দু টেম্পলে শারদীয় দুর্গাপূজার বর্ণিল আয়োজন

আপার ডার্বি, পেনসিলভানিয়া: হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আপার ডার্বি হিন্দু টেম্পলে অনুষ্ঠিত হয় আনন্দঘন পূজা ও উৎসব। দিনব্যাপী এই আয়োজনে ধর্ম-বর্ণ নির্বিশেষে স্থানীয় বাংলাদেশি কমিউনিটির বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।

উৎসবের বিশেষ আকর্ষণ ছিল বিভিন্ন কমিউনিটি লিডারের আগমন। আপার ডার্বির মেয়র স্বয়ং পূজা পরিদর্শনে আসেন এবং সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ ছাড়া কমিউনিটির অন্যতম নেতা কাজী শাখাওয়াত হোসাইন, পিবিএন টিভির সম্পাদক নাজমুল হাসান বাবু, পূজা কমিটির অন্যতম সংগঠক স্বপনদা, জোলিদি বাংলাদেশ কমিটির নেতৃবৃন্দ উপস্থিত থেকে সবাইকে উৎসাহিত করেন।


শুধু হিন্দু সম্প্রদায় নয়, মুসলিম ও অন্যান্য ধর্মাবলম্বীরাও পূজা মণ্ডপে উপস্থিত ছিলেন। পূজা প্রার্থনা, সাংস্কৃতিক পরিবেশনা এবং ভক্তিমূলক সংগীতে মুখর ছিল পুরো টেম্পল প্রাঙ্গণ। আয়োজনের মধ্য দিয়ে প্রবাসে বসবাসরত বাঙালিদের মধ্যে সম্প্রীতি, মিলন ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য দৃষ্টান্ত স্থাপিত হয়।


পূজা কমিটির পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের উৎসব শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং প্রবাসে নতুন প্রজন্মকে বাংলা সংস্কৃতি, ঐতিহ্য এবং সম্প্রীতির পাঠ শেখানোর একটি বড় সুযোগ।


সার্বিকভাবে, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আপার ডার্বি হিন্দু টেম্পলে অনুষ্ঠিত এ অনুষ্ঠান প্রবাসী বাঙালি সমাজে মিলন, ঐক্য ও ভ্রাতৃত্বের প্রতীক হয়ে উঠেছে।