Columbus, ১৫ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত উৎপাদন ব্যয় বাড়লেও নিলামে চায়ের মূল্য বাড়ছে না শীতের আমেজে ফুটবল উন্মাদনা, কুড়িগ্রামে বসছে যোগীপাড়া মিনিবার টুর্নামেন্টের দ্বিতীয় আসর আহ্বায়ক-সদস্য সচিব দুই সরকারি শিক্ষক! ফুলবাড়ী বিএনপিতে চরম ক্ষোভ, কেন্দ্রে নালিশ কুড়িগ্রামে দৈনিক কালবেলার জেলা কার্যালয় উদ্বোধন, জেলার রাজনৈতিক সাংবাদিক ও সামাজিক নেতৃবৃন্দের মিলন মেলায় পরিনত নেপালের রাষ্ট্রদূতের সাথে স্থানীয় সরকার মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ: সার্ক পুনরুজ্জীবিতকরণ, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক বাণিজ্য সম্ভাবনা বৃদ্ধিতে গুরুত্বারোপ পলাশে সমতা, ডিজিটাল নিরাপত্তা ও তরুণদের অধিকার বিষয়ে আলোচনা সভা প্রতিমন্ত্রীর সফরের মধ্যেই উত্তপ্ত কুমারখালী, হাতাহাতির ঘটনায় লাঞ্ছিত ৩ সাংবাদিক চিকিৎসকের বদলে অন্য ব্যক্তির সিজার করায় নবজাতকের মৃত্যু; হাসপাতাল মালিক গ্রেপ্তার নওগাঁয় প্রতিপক্ষের হামলায় নিহত ১, আহত ৯ জন; আটক ১ শিক্ষার্থীদের নিয়ে দিনব্যাপি অনুষ্ঠিত হলো বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ‎নাসিরনগরে রাতের আঁধারে ২টি সেচ পাম্পের ট্রান্সফরমার চুরি, ভোগান্তিতে কৃষকরা নওগাঁয় পাচারকালে আটক সার কৃষকদের মাঝে বিক্রি; অর্থ গেলো সরকারি কোষাগারে নওগাঁয় বাছুরে খড় খাওয়া নিয়ে বিরোধ, হামলায় নিহত ১ কুড়িগ্রামে ছেলের ছুরিকাঘাতে মা খুন, বাবা গুরুতর আহত
হোম › রাজনীতি › আ.লীগকে যারা নির্বাচনে চায় সেই গাদ্দারদের চিনতে হবে

আ.লীগকে যারা নির্বাচনে চায় সেই গাদ্দারদের চিনতে হবে

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৪:৩৯ এএম, ২৭ সেপ্টেম্বর, ২০২৫ 130
আ.লীগকে যারা নির্বাচনে চায় সেই গাদ্দারদের চিনতে হবে

আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, সমাজে ঘাপটি মেরে থাকা মীর জাফরদের চিনতে হবে। যারা আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে নির্বাচনে চায় সেই গাদ্দারদের চিনতে হবে।

শুক্রবার বিকেলে মানিকগঞ্জ শহরের মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে আয়োজিত জুলাই গণ-সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফুয়াদ বলেন, আগামীতে কারা কারা আওয়ামী লীগকে নির্বাচনে চায়, জাতীয় পার্টিকে নির্বাচন আনতে চায়, এস এ আলমের টাকায় আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় ও ১৪শ শহিদের রক্তের সাথে গাদ্দারী করতে চায়; সেই গাদ্দারদের চিনতে হবে।

তিনি বলেন, আমাদের মোদ্দা কথা হচ্ছে বাংলাদেশ স্বার্থে শত্রুপক্ষের সঙ্গে কোন আপোষ হবে না। দিল্লির আধিপত্য প্রশ্নে কোন আপোষ হবে না। এ ব্যাপারে বাংলাদেশের স্বার্থে আমরা কোন ছাড় দেব না।

ব্যারিস্টার ফুয়াদ বলেন, এস আলমের টাকা শুধু শেখ হাসিনা খায় না। বর্তমানের দেশের অনেক রাজনৈতিক দলের নেতারা এস আলমের টাকায় ব্যবসা করছে ও খাচ্ছেন। ওই টাকায় বিদেশে তাদের ছেলে মেয়েদের পড়াচ্ছেন। এ জায়গায় মাথায় রাখতে হবে ১৭৫৭ সালে ২৩ জুন কিভাবে স্বাধীন নবাবের পতন ঘটেছিল। কারা কারা আজ আমার আপনার মধ্যে বাস করে মীর জাফর, উমিচাঁদ, ঘোষেটি বেগম ও জগৎশেটের মত কাজ করছে তাদের চিহ্নিত করতে হবে।