Columbus, ১৫ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালনমেলা, পুলিশের অভিযানে গাঁজা সেবনের দুই হাজার সরঞ্জাম জব্দ। শীতের আমেজে ফুটবল উন্মাদনা, কুড়িগ্রামে বসছে যোগীপাড়া মিনিবার টুর্নামেন্টের দ্বিতীয় আসর বর্তমান সরকার পরামর্শ গ্রহণের জন্য সম্পূর্ণ উন্মুক্ত: স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খান কুড়িগ্রামে বিজিবির অভিযানে সাড়ে ৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ, আটক ১ বদলে গেছে সেনবাগ হাসপাতালের চিত্র, আকস্মিক পরিদর্শনে সন্তোষ এমপি ফারুকের জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত উৎপাদন ব্যয় বাড়লেও নিলামে চায়ের মূল্য বাড়ছে না শীতের আমেজে ফুটবল উন্মাদনা, কুড়িগ্রামে বসছে যোগীপাড়া মিনিবার টুর্নামেন্টের দ্বিতীয় আসর আহ্বায়ক-সদস্য সচিব দুই সরকারি শিক্ষক! ফুলবাড়ী বিএনপিতে চরম ক্ষোভ, কেন্দ্রে নালিশ কুড়িগ্রামে দৈনিক কালবেলার জেলা কার্যালয় উদ্বোধন, জেলার রাজনৈতিক সাংবাদিক ও সামাজিক নেতৃবৃন্দের মিলন মেলায় পরিনত নেপালের রাষ্ট্রদূতের সাথে স্থানীয় সরকার মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ: সার্ক পুনরুজ্জীবিতকরণ, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক বাণিজ্য সম্ভাবনা বৃদ্ধিতে গুরুত্বারোপ পলাশে সমতা, ডিজিটাল নিরাপত্তা ও তরুণদের অধিকার বিষয়ে আলোচনা সভা প্রতিমন্ত্রীর সফরের মধ্যেই উত্তপ্ত কুমারখালী, হাতাহাতির ঘটনায় লাঞ্ছিত ৩ সাংবাদিক চিকিৎসকের বদলে অন্য ব্যক্তির সিজার করায় নবজাতকের মৃত্যু; হাসপাতাল মালিক গ্রেপ্তার নওগাঁয় প্রতিপক্ষের হামলায় নিহত ১, আহত ৯ জন; আটক ১
হোম › রাজনীতি › ‘এলপি গ্যাসের মূল্যবৃদ্ধি জনজীবনকে বিপন্ন করবে’

‘এলপি গ্যাসের মূল্যবৃদ্ধি জনজীবনকে বিপন্ন করবে’

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০২:০৩ এএম, ০৩ মার্চ, ২০২৪ 175
‘এলপি গ্যাসের মূল্যবৃদ্ধি জনজীবনকে বিপন্ন করবে’

রোববার (৪ মার্চ) গণমাধ্যমে বিবৃতি পাঠিয়ে সংগঠনটির সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম এবং সেক্রেটারি ডা. মুহাম্মদ শহীদুল ইসলাম এই নিন্দা জানান।

বিবৃতিতে তারা বলেন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন গঠিত কারিগরি কমিটির মূল্যবৃদ্ধির প্রস্তাব জনজীবনকে বিপন্ন করবে। গত কয়েকদিন আগেও এলপি গ্যাসের দাম বাড়ানো হয়েছিল। এখন আবার ৮ টাকা বৃদ্ধি মেনে নেওয়া যায় না।

তারা আরও বলেন, দ্রব্য মূল্যবৃদ্ধির ফলে জনজীবন এমনিতেই চরম দুর্বিষহ। চাল-ডাল, ভোজ্যতেল, চিনি, আটা-ময়দাসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধিতে মানুষ যখন অতিষ্ঠ, তখন এলপি গ্যাসের মূল্যবৃদ্ধি জনজীবনকে বিপন্ন করে তুলবে।


বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন গঠিত কারিগরি কমিটির সুপারিশ প্রত্যাহারের দাবি জানিয়ে তারা বলেন, সরকারি উদ্যোগে পর্যাপ্ত সিলিন্ডার গ্যাস উৎপাদন করার উদ্যোগ গ্রহণ এবং ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দিয়ে বাজার নিয়ন্ত্রণ করতে হবে। 

এ বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের কাজ করার আহ্বানও জানান তারা।