Columbus | ১৭ আগস্ট, ২০২৬ | ২ ভাদ্র, ১৪৩৩
সর্বশেষ খবর
খায়রুল হকের দেশত্যাগে আদালতের অনুমতি বাধ্যতামূলক ‘নতজানু পররাষ্ট্রনীতির অবসান, জাতীয় স্বার্থই এখন অগ্রাধিকার’: মাহদী আমিন চীনা বাজারে নতুন কৌশল, আলিবাবার সহায়তায় নিজস্ব এআই মডেল বানাচ্ছে অ্যাপল ইরান ইস্যু ও কিমের সঙ্গে সম্পর্ক: দক্ষিণ কোরিয়ার সঙ্গে মহড়া কমালেন ট্রাম্প রাজধানীতে কাল থেকে পিংক বাস, চালক-কন্ডাক্টরও নারী সেলেনা গোমেজের বিরুদ্ধে বিনিয়োগকারীদের মামলা বিশ্ববাজারে ফের চড়ছে স্বর্ণের দাম ঢাবিতে হল প্রাধ্যক্ষকে উদ্ধারে সংঘর্ষ, ভিপি\-জিএসসহ আহত অনেকে ১৫ আগস্টে বঙ্গবন্ধুকে স্মরণ, পেনসিলভেনিয়ায় শোক ও শ্রদ্ধার আয়োজন আনন্দ-উচ্ছ্বাসে সম্পন্ন হলো গ্রেটার ময়মনসিংহ অ্যাসোসিয়েশন অব পেনসিলভানিয়ার বার্ষিক বনভোজন মহাকাশে ধান চাষে চীনের যুগান্তকারী সাফল্য, খুলছে চাঁদ-মঙ্গলে কৃষির দ্বার খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে মালয়েশিয়ায় বিএনপির দোয়া ও স্মরণসভা যুক্তরাষ্ট্রে ভয়াবহ ঝড়-বন্যা: ইন্ডিয়ানায় চার বছরের শিশুসহ ৬ জনের মৃত্যু পান মসলা বিজ্ঞাপন ঘিরে বিপাকে তিন তারকা, শাহরুখ-অজয়-টাইগারকে FDA-এর নোটিশ বাসা ভাড়ার অজুহাতে অভিনব লুট, খাবারে ঘুমের ওষুধ—রহস্য উদঘাটনে পুলিশ
হোম আমেরিকা কে হবেন ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট, জানা যাবে জুলাইয়ে

কে হবেন ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট, জানা যাবে জুলাইয়ে

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৩:৩২ পিএম, ০৭ জুন, ২০২৪ 747
কে হবেন ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট, জানা যাবে জুলাইয়ে

ডোনাল্ড ট্রাম্প ভবিষ্যতে প্রেসিডেন্ট হলে কে হবেন তার ভাইস প্রেসিডেন্ট, তা জানা যাবে আগামী মাসে। বৃহস্পতিবার (৬ জুন) ট্রাম্প নিজেই জানিয়েছেন এই তথ্য। খবর ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইনডিপেনডেন্টের।

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় উপস্থাপক ডক্টর ফিলকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমার আশপাশে চমৎকার কিছু মানুষ রয়েছে। আগামী মাসে অনুষ্ঠিত হতে যাওয়া রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনে আমি জানাবো, কে হবেন আমার ভাইস প্রেসিডেন্ট। আশা করি, তখন আরও একটি সাক্ষাৎকার দেব।


ইসরায়েলের জন্য নিজেকে সবচেয়ে সেরা মার্কিন প্রেসিডেন্ট দাবি করে ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি প্রেসিডেন্ট থাকাকালীন দেশটির জন্য যা করেছেন, তা আর কেউ করেনি।


উল্লেখ্য, গত ৩০ মে ব্যবসায়িক নথিপত্রে তথ্য গোপনের অভিযোগে করা মামলায় দোষী সাব্যস্ত হন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন ইতিহাসে সাবেক প্রেসিডেন্ট হিসেবে ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত হওয়ার এটাই প্রথম ঘটনা।