ইন্ডিয়ানাপোলিসে রোমাঞ্চকর লড়াইয়ে কোল্টসকে ৩৪-৩০ পয়েন্টে হারাল জায়ান্টস
যুক্তরাষ্ট্র ডেস্ক
|
প্রকাশিত:
০৬:০২ পিএম,
২৯ নভেম্বর, ২০২৬
3
মারুফ নূরফিলাডেলফিয়া প্রতিনিধি ॥
ন্যাশনাল ফুটবল লিগের (এনএফএল) রোমাঞ্চকর এক ম্যাচে ইন্ডিয়ানাপোলিস কোল্টসকে তাদের মাঠে ৩৪-৩০ পয়েন্টে হারিয়েছে নিউইয়র্ক জায়ান্টস। এটি জায়ান্টসের টানা দ্বিতীয় জয়।
রোববার দুপুরে ইন্ডিয়ানাপোলিসে অনুষ্ঠিত ম্যাচে দুই দলই শেষ পর্যন্ত জয়ের জন্য লড়াই করে। মাত্র চার পয়েন্টের ব্যবধানে শেষ হাসি হাসে নিউইয়র্কের দলটি।
গত সপ্তাহে ঘরের মাঠে জ্যাকসনভিল জাগুয়ার্সকে ২৩-১৮ পয়েন্টে হারিয়েছিল জায়ান্টস। এ জয়ে চলতি মৌসুমে ১১ ম্যাচে দলটির রেকর্ড দাঁড়াল ৭ জয়, ৩ হার ও ১ ড্র।
জায়ান্টসের পরের ম্যাচ ৬ ডিসেম্বর, ঘরের মাঠ মেটলাইফ স্টেডিয়ামে সান ফ্রান্সিসকো ফোরটিনাইনার্সের বিপক্ষে।
ছবি: সংগৃহীত





