Columbus, ১৫ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত উৎপাদন ব্যয় বাড়লেও নিলামে চায়ের মূল্য বাড়ছে না শীতের আমেজে ফুটবল উন্মাদনা, কুড়িগ্রামে বসছে যোগীপাড়া মিনিবার টুর্নামেন্টের দ্বিতীয় আসর আহ্বায়ক-সদস্য সচিব দুই সরকারি শিক্ষক! ফুলবাড়ী বিএনপিতে চরম ক্ষোভ, কেন্দ্রে নালিশ কুড়িগ্রামে দৈনিক কালবেলার জেলা কার্যালয় উদ্বোধন, জেলার রাজনৈতিক সাংবাদিক ও সামাজিক নেতৃবৃন্দের মিলন মেলায় পরিনত নেপালের রাষ্ট্রদূতের সাথে স্থানীয় সরকার মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ: সার্ক পুনরুজ্জীবিতকরণ, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক বাণিজ্য সম্ভাবনা বৃদ্ধিতে গুরুত্বারোপ পলাশে সমতা, ডিজিটাল নিরাপত্তা ও তরুণদের অধিকার বিষয়ে আলোচনা সভা প্রতিমন্ত্রীর সফরের মধ্যেই উত্তপ্ত কুমারখালী, হাতাহাতির ঘটনায় লাঞ্ছিত ৩ সাংবাদিক চিকিৎসকের বদলে অন্য ব্যক্তির সিজার করায় নবজাতকের মৃত্যু; হাসপাতাল মালিক গ্রেপ্তার নওগাঁয় প্রতিপক্ষের হামলায় নিহত ১, আহত ৯ জন; আটক ১ শিক্ষার্থীদের নিয়ে দিনব্যাপি অনুষ্ঠিত হলো বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ‎নাসিরনগরে রাতের আঁধারে ২টি সেচ পাম্পের ট্রান্সফরমার চুরি, ভোগান্তিতে কৃষকরা নওগাঁয় পাচারকালে আটক সার কৃষকদের মাঝে বিক্রি; অর্থ গেলো সরকারি কোষাগারে নওগাঁয় বাছুরে খড় খাওয়া নিয়ে বিরোধ, হামলায় নিহত ১ কুড়িগ্রামে ছেলের ছুরিকাঘাতে মা খুন, বাবা গুরুতর আহত
হোম › রাজনীতি › ক্ষমতায় গেলে শাসক নয়, সেবক হিসেবে কাজ করবে জামায়াত

ক্ষমতায় গেলে শাসক নয়, সেবক হিসেবে কাজ করবে জামায়াত

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৬:৪২ এএম, ২৬ সেপ্টেম্বর, ২০২৫ 150
ক্ষমতায় গেলে শাসক নয়, সেবক হিসেবে কাজ করবে জামায়াত

অভ্যুত্থানের এক বছর পেরিয়ে গেলেও দেশকে নিয়ে আওয়ামী লীগের ষড়যন্ত্র অব্যাহত আছে। সেই ষড়যন্ত্র মোকাবিলা করে দেশকে এগিয়ে নিতে প্রত্যয় ব্যক্ত করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। পাশাপাশি, দেশ শাসনের সুযোগ পেলে শাসক নয়, জামায়াত সেবক হিসেবে কাজ করবে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন চাইনিজ পিপলস ইনস্টিটিউট ফর ফরেন অ্যাফেয়ার্সের ভাইস প্রেসিডেন্ট মি. ঝো পিংজিয়ানসহ উচ্চ পর্যায়ের এক প্রতিনিধি দল। 

সাক্ষাৎ শেষে ব্রিফিংয়ে এসব কথা জানান দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেন, ‎বাংলাদেশ-চীন ঘনিষ্ঠ ও‌ প্রতিবেশী সুলভ সম্পর্ক গড়ে তুলতে চাই। দু’দেশের সম্পর্ক আরও কীভাবে গভীর করা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে। আলোচনায় বিগত সরকারের জুলুম নির্যাতনের চিত্র তুলে ধরেন জামায়াত আমির। অভ্যুত্থানের এক বছর পেরিয়ে গেলেও দেশকে নিয়ে আওয়ামী লীগের ষড়যন্ত্র অব্যাহত আছে। সেই ষড়যন্ত্র মোকাবিলা করে দেশকে এগিয়ে নিতে প্রত্যয় ব্যক্ত করেন তিনি।  

জামায়াত আমির বলেন, দেশ শাসনের সুযোগ পেলে শাসক নয়, জামায়াত সেবক হিসেবে কাজ করবে। সবাই সমতার ভিত্তিতে অধিকার ভোগ করবেন। আমাদের দেশটা বিপুল জনসংখ্যার দেশ। উন্নয়নের জন্য চায়নার এক্সপোর্ট প্রসেসিংসহ নানা অর্থনীতি উন্নয়নের বিনিয়োগের পরিবেশ তৈরি করছি। আমাদের সামনে সেই সম্ভাবনা আছে।

মিয়া গোলাম পরওয়ার বলেন, গ্লোবাল নিরাপত্তা নিশ্চিতে চীন যেসব কাজ করছে, আজ সেসব বিষয়ে আলোচনা হয়েছে। নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। আমাদের দলের প্রস্তুতি তাদের অবহিত করা হয়েছে। জামায়াত নির্বাচনমুখী দল, তাই নির্বাচনে অংশ নিতে প্রস্তুত রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

অপরদিকে ঝো পিংজিয়ান বলেন, ‎চীন-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক দীর্ঘ সময়ের। দুই দেশের মানুষের মধ্যে সম্পর্ক আরও এগিয়ে নিতে কাজ অব্যাহত আছে। এ সময়, বাংলাদেশের সব পর্যায়ের মানুষের সাথে সম্পর্ক আরো জোরদার ও গভীর হবে বলে আশা প্রকাশ করেন তিনি।