Columbus, ১৫ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত উৎপাদন ব্যয় বাড়লেও নিলামে চায়ের মূল্য বাড়ছে না শীতের আমেজে ফুটবল উন্মাদনা, কুড়িগ্রামে বসছে যোগীপাড়া মিনিবার টুর্নামেন্টের দ্বিতীয় আসর আহ্বায়ক-সদস্য সচিব দুই সরকারি শিক্ষক! ফুলবাড়ী বিএনপিতে চরম ক্ষোভ, কেন্দ্রে নালিশ কুড়িগ্রামে দৈনিক কালবেলার জেলা কার্যালয় উদ্বোধন, জেলার রাজনৈতিক সাংবাদিক ও সামাজিক নেতৃবৃন্দের মিলন মেলায় পরিনত নেপালের রাষ্ট্রদূতের সাথে স্থানীয় সরকার মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ: সার্ক পুনরুজ্জীবিতকরণ, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক বাণিজ্য সম্ভাবনা বৃদ্ধিতে গুরুত্বারোপ পলাশে সমতা, ডিজিটাল নিরাপত্তা ও তরুণদের অধিকার বিষয়ে আলোচনা সভা প্রতিমন্ত্রীর সফরের মধ্যেই উত্তপ্ত কুমারখালী, হাতাহাতির ঘটনায় লাঞ্ছিত ৩ সাংবাদিক চিকিৎসকের বদলে অন্য ব্যক্তির সিজার করায় নবজাতকের মৃত্যু; হাসপাতাল মালিক গ্রেপ্তার নওগাঁয় প্রতিপক্ষের হামলায় নিহত ১, আহত ৯ জন; আটক ১ শিক্ষার্থীদের নিয়ে দিনব্যাপি অনুষ্ঠিত হলো বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ‎নাসিরনগরে রাতের আঁধারে ২টি সেচ পাম্পের ট্রান্সফরমার চুরি, ভোগান্তিতে কৃষকরা নওগাঁয় পাচারকালে আটক সার কৃষকদের মাঝে বিক্রি; অর্থ গেলো সরকারি কোষাগারে নওগাঁয় বাছুরে খড় খাওয়া নিয়ে বিরোধ, হামলায় নিহত ১ কুড়িগ্রামে ছেলের ছুরিকাঘাতে মা খুন, বাবা গুরুতর আহত
হোম › আমেরিকা › ট্রাম্পের বয়স নিয়ে বাইডেনের খোঁচা

ট্রাম্পের বয়স নিয়ে বাইডেনের খোঁচা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৮:৪৯ পিএম, ২৯ এপ্রিল, ২০২৪ 221
ট্রাম্পের বয়স নিয়ে বাইডেনের খোঁচা

বয়স নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে পাল্টাপাল্টি আক্রমণ চলছেই। শনিবার ওয়াশিংটনের রাজনৈতিক ও গণমাধ্যমের বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে আয়োজিত বার্ষিক নৈশভোজে বয়স নিয়ে আবারও রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করলেন বাইডেন।


বাইডেন বলেন, আমি একজন বয়স্ক ব্যক্তি হিসেবে ছয় বছরের শিশুর সঙ্গে প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিযোগিতা করছি।

হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন (ডব্লিউএইচসিএ) শনিবার রাতে তাদের আয়োজনে ৮১ বছর বয়সি বাইডেনকে তার প্রতিদ্বন্দ্বী ৭৭ বছর বয়সি ট্রাম্পের সমালোচনা চালিয়ে যেতে সুযোগ করে দেয়। গাজায় ইসরাইলি হামলা বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রজুড়ে ছড়িয়ে পড়া বিক্ষোভ সামলানোর ক্ষেত্রে বাইডেন প্রশাসনের সমালোচনার মধ্যেই এ আয়োজন করা হয়।


আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে বিভিন্ন প্রচার কর্মসূচি চালাচ্ছেন বাইডেন ও ট্রাম্প। ট্রাম্পের পক্ষ থেকে বাইডেনের সমালোচনা করে তাকে ‘ঘুমকাতুরে ডন’ বলে মন্তব্য করা হচ্ছে। 

শনিবার বাইডেন তার ১০ মিনিটের বক্তব্যে বলেন, এ বছরের নির্বাচনী প্রচারণা পুরোদমে শুরু হয়েছে। এতে বয়স একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি সেখানে বয়স্ক একজন আর যার বিরুদ্ধে লড়ছি, তার বয়স মাত্র ছয় বছর।

তিন হাজার ব্যক্তির উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে বাইডেন আরও বলেন, আমাদের দুজনের বয়সের মধ্যে একমাত্র বয়সের দিক থেকেই মিল রয়েছে।

এদিকে ডোনাল্ড ট্রাম্পের গত কয়েক দিন বেশ কঠিন সময় যাচ্ছে। এ প্রসঙ্গে ইঙ্গিত করে বাইডেন বলেন, ট্রাম্পের ক্ষেত্রে ‘স্টর্মি’ আবহাওয়া যাচ্ছে। তিনি এ ক্ষেত্রে পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলের মামলায় ট্রাম্পের জড়িয়ে পড়ার বিষয়টিকে ইঙ্গিত করেন।


ট্রাম্পের বিরুদ্ধে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে আগে মুখ বন্ধ রাখতে স্টর্মি ড্যানিয়েলকে ঘুষ দেওয়ার অভিযোগে নিউইয়র্ক আদালতে মামলা চলছে।

ট্রাম্পকে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্যের পাশাপাশি তাকে সরাসরি আক্রমণ করেও কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। বাইডেন অভিযোগ করেন, ট্রাম্প গণতন্ত্রকে আক্রমণ করে কথা বলেছেন। এমনকি বলেছেন, তিনি একদিন স্বৈরশাসক হবেন। 

বাইডেন বলেন, আমাদের এসব বিষয় গুরুত্ব দিয়ে নিতে হবে। আট বছর আগে হলেও আমরা এগুলো কথার কথা হিসেবে ধরে নিতে পারতাম। চার বছর আগে ৬ জানুয়ারি ক্যাপিটলে হামলার পর থেকে আর সে পরিস্থিতি নেই।