Columbus, ০৮ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির এজিএম অনুষ্ঠিত, গঠিত হলো নতুন কমিটি অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা
হোম › আমেরিকা › তিন দফায় যুদ্ধবিরতির প্রস্তাব ইসরায়েলের, মেনে নেয়ার আহ্বান বাইডেনের

তিন দফায় যুদ্ধবিরতির প্রস্তাব ইসরায়েলের, মেনে নেয়ার আহ্বান বাইডেনের

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৪:৩৫ পিএম, ০১ জুন, ২০২৪ 377
তিন দফায় যুদ্ধবিরতির প্রস্তাব ইসরায়েলের, মেনে নেয়ার আহ্বান বাইডেনের

গাজায় যুদ্ধবিরতির লক্ষ্যে নতুন প্রস্তাব দিলো ইসরায়েল। শুক্রবার (৩১ মে) তেলআবিবের তিন ধাপ বিশিষ্ট পরিকল্পনা তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

ইতোমধ্যে হামাসকে প্রস্তাবটি পাঠিয়েছে মধ্যস্থতাকারী কাতার। ফিরতি বার্তায় ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে পর্যবেক্ষণের কথাও জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটি।


তিন ধাপের প্রথম দফায় বলা হয়েছে, ছয় সপ্তাহের যুদ্ধবিরতির কথা। এসময়, গাজার জনবহুল এলাকাগুলো থেকে প্রত্যাহার করা হবে ইসরায়েলি সেনাদের। দিনে ৬শ’ ট্রাক ত্রাণ প্রবেশ করবে উপত্যকায়। হবে কিছুসংখ্যক বন্দি-জিম্মি বিনিময়।


দ্বিতীয় ধাপে, মুক্তি পাবে আটককৃত সেনাসহ বাকি সব জিম্মি। সবশেষ ধাপে, পরিবারের কাছে ফিরিয়ে দিতে হবে যুদ্ধে নিহত ইসরায়েলিদের মরদেহ।


পাশাপাশি, যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সহায়তায় বিধ্বস্ত গাজা সংস্কারের কথাও বলা হয়। হামাসকে এই প্রস্তাব মেনে নেয়ার আহ্বান জানিয়েছেন বাইডেন।


বাইডেন বলেন, মার্কিন কূটনৈতিক তৎপরতায়, কাতার ও মিসরসহ মধ্যপ্রাচ্যের নেতাদের সাথে আলোচনার ভিত্তিতে নতুন একটি সমন্বিত প্রস্তাব দিয়েছে ইসরায়েল। গাজায় স্থায়ী যুদ্ধবিরতি ও সব জিম্মি মুক্তির রোডম্যাপ রয়েছে এতে। আমি জানি, ইসরায়েলেই এমন অনেকে আছে যারা চুক্তিটিতে সমর্থন দেবে না। সরকারি জোটেই অনেকে স্পষ্ট করেছেন, বছরের পর বছর হামলা চালিয়ে গাজা দখল করতে চান। জিম্মি উদ্ধার তাদের অগ্রাধিকার নয়। যেকোনো চাপের পরও ইসরায়েলি নেতৃত্বের প্রতি চুক্তির পক্ষে অবস্থান নেয়ার আহ্বানও জানান তিনি।