Columbus, ০৭ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির এজিএম অনুষ্ঠিত, গঠিত হলো নতুন কমিটি অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা
হোম › আমেরিকা › নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি মনোয়ার, সাধারণ সম্পাদক মমিন নির্বাচিত

নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি মনোয়ার, সাধারণ সম্পাদক মমিন নির্বাচিত

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৪:৩০ এএম, ১১ নভেম্বর, ২০২৫ 332
নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি মনোয়ার, সাধারণ সম্পাদক মমিন নির্বাচিত

যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের প্রথম ও বৃহত্তম সংগঠন “নিউইয়র্ক—বাংলাদেশ প্রেসক্লাব”-এর ২০২৬–২০২৭ সেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এবারের নির্বাচনে সভাপতি পদে মনোয়ারুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে মমিনুল ইসলাম মজুমদার নির্বাচিত হয়েছেন।

শনিবার (৮ নভেম্বর) নিউইয়র্কের জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্টের হলরুমে সাধারণ সভা ও ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১১টা থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলে ভোটগ্রহণ কার্যক্রম। নির্বাচন পরিচালনা করেন প্রবীণ সাংবাদিক মঈন উদ্দীন নাসের, যিনি প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। কমিশনের অপর দুই সদস্য ছিলেন এবিএম সালেহ উদ্দীন ও চৌধুরী এম আলী কাজল।


নির্বাচনে ৫১ ভোট পেয়ে মনোয়ারুল ইসলাম সভাপতি নির্বাচিত হন। তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে নিউইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক আজকাল পত্রিকার কন্ট্রিবিউটিং এডিটর। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এবিএম সালাহউদ্দিন আহমেদ পান ৪৩ ভোট।


অন্যদিকে, সাধারণ সম্পাদক পদে মমিনুল ইসলাম মজুমদার (বিএ নিউজ ২৪) বিপুল ৬৮ ভোটে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এমদাদ চৌধুরী দীপু পান ২৫ ভোট।


সাধারণ সভার শুরুতে কুরআন থেকে তেলাওয়াত করেন সদস্য জামীল আনছারী। এরপর সভাপতি মনোয়ারুল ইসলাম স্বাগত বক্তব্য দেন। সভায় আরও বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক মনজুর আহমেদ, মাহবুবুর রহমান, ওয়াজেদ এ খান, মাহফুজুর রহমান, আবু তাহের, মাহমুদ খান তাসের, শিহাব উদ্দীন কিশলু, সিরাজুল ইসলাম, ফরিদ আলম, শেখ খোরশান ও মিছবাহ আহমেদ।


দুপুর ৩টা ৩০ মিনিটে শুরু হওয়া ভোটগ্রহণে ক্লাবের ১০৫ জন এক্টিভ সদস্যের মধ্যে ৯৪ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।


এবারের নির্বাচনে সহ-সভাপতি, কোষাধ্যক্ষ এবং প্রচার ও দফতর সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন যথাক্রমে আবিদুর রহিম, রশীদ আহমদ ও মোস্তাফিজুর রহমান।


নির্বাচনের ফলাফল শেষে ঘোষণা করা হয় ১১ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি —


সভাপতি: মনোয়ারুল ইসলাম (সাপ্তাহিক আজকাল)

সহ-সভাপতি: আবিদুর রহিম (ফ্রিল্যান্স)

সাধারণ সম্পাদক: মমিনুল ইসলাম মজুমদার (বিএ নিউজ ২৪)

যুগ্ম সম্পাদক: মাহাথীর খান ফারুকী (এনটিভি)

কোষাধ্যক্ষ: রশীদ আহমদ (ইয়র্ক বাংলা)

সাংগঠনিক সম্পাদক: সৈয়দ ইলিয়াস খসরু (টাইম টেলিভিশন)

প্রচার ও দফতর সম্পাদক: মোস্তাফিজুর রহমান (সাপ্তাহিক যুগান্তর)

কার্যকরী সদস্য: শেখ সিরাজুল ইসলাম (বাংলা পত্রিকা), রওশন হক (প্রথম আলো), ফারুক হোসেন (ফ্রিল্যান্স), শাহ আহমদ (আওয়াজ বিডি)


এবারের নির্বাচনে ১১টি পদের বিপরীতে মোট ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।


প্রবাসে সাংবাদিকদের ঐক্য, পেশাদারিত্ব ও সাংগঠনিক শক্তিকে আরও সুসংহত করতে নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের এই নতুন নেতৃত্বের দায়িত্বগ্রহণ প্রবাসী সাংবাদিক মহলে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।