Columbus, ১৫ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত উৎপাদন ব্যয় বাড়লেও নিলামে চায়ের মূল্য বাড়ছে না শীতের আমেজে ফুটবল উন্মাদনা, কুড়িগ্রামে বসছে যোগীপাড়া মিনিবার টুর্নামেন্টের দ্বিতীয় আসর আহ্বায়ক-সদস্য সচিব দুই সরকারি শিক্ষক! ফুলবাড়ী বিএনপিতে চরম ক্ষোভ, কেন্দ্রে নালিশ কুড়িগ্রামে দৈনিক কালবেলার জেলা কার্যালয় উদ্বোধন, জেলার রাজনৈতিক সাংবাদিক ও সামাজিক নেতৃবৃন্দের মিলন মেলায় পরিনত নেপালের রাষ্ট্রদূতের সাথে স্থানীয় সরকার মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ: সার্ক পুনরুজ্জীবিতকরণ, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক বাণিজ্য সম্ভাবনা বৃদ্ধিতে গুরুত্বারোপ পলাশে সমতা, ডিজিটাল নিরাপত্তা ও তরুণদের অধিকার বিষয়ে আলোচনা সভা প্রতিমন্ত্রীর সফরের মধ্যেই উত্তপ্ত কুমারখালী, হাতাহাতির ঘটনায় লাঞ্ছিত ৩ সাংবাদিক চিকিৎসকের বদলে অন্য ব্যক্তির সিজার করায় নবজাতকের মৃত্যু; হাসপাতাল মালিক গ্রেপ্তার নওগাঁয় প্রতিপক্ষের হামলায় নিহত ১, আহত ৯ জন; আটক ১ শিক্ষার্থীদের নিয়ে দিনব্যাপি অনুষ্ঠিত হলো বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ‎নাসিরনগরে রাতের আঁধারে ২টি সেচ পাম্পের ট্রান্সফরমার চুরি, ভোগান্তিতে কৃষকরা নওগাঁয় পাচারকালে আটক সার কৃষকদের মাঝে বিক্রি; অর্থ গেলো সরকারি কোষাগারে নওগাঁয় বাছুরে খড় খাওয়া নিয়ে বিরোধ, হামলায় নিহত ১ কুড়িগ্রামে ছেলের ছুরিকাঘাতে মা খুন, বাবা গুরুতর আহত
হোম › রাজনীতি › নির্বাচন নিয়ে সারজিসের হুঁশিয়ারির জবাবে যা বললেন প্রেসসচিব

নির্বাচন নিয়ে সারজিসের হুঁশিয়ারির জবাবে যা বললেন প্রেসসচিব

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৬:৪৭ এএম, ২৬ সেপ্টেম্বর, ২০২৫ 182
নির্বাচন নিয়ে সারজিসের হুঁশিয়ারির জবাবে যা বললেন প্রেসসচিব

প্রধান উপদেষ্টার ঘোষণার অনুযায়ী আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচন কমিশনও সেই অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে। নতুন রাজনৈতিক দলের নিবন্ধন ও দলীয় প্রতীক বরাদ্দের কাজও তৎপরতার সঙ্গে চলছে। তবে এর মধ্যে ঘোষণা এসেছে—জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা প্রতীক পাবে না।

এছাড়া, এনসিপির বেশিরভাগ নেতা এই ঘোষণার পর কঠোর অবস্থান নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। তারা জানিয়েছেন, সরল পথে দাবি পূরণ না হলে রাজনৈতিক লড়াইয়ের পথে যাবে দলটি।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকালে এনসিপির উত্তরাঞ্চলের প্রধান সংগঠক সারজিস আলম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন। এতে তিনি বলেন, যদি দলের শাপলা প্রতীক না দেওয়া হয়, তাহলে আগামী নির্বাচন কীভাবে হয় তা দেখে নেওয়ার হুঁশিয়ারি দেন। সারজিসের এই হুঁশিয়ারি দেশের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি করেছে।  

এদিকে, মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ম্যানহাটানের একটি হোটেলে প্রেস ব্রিফিংয়ে অন্তর্বর্তী সরকারের প্রেসসচিব শফিকুল আলমের কাছে সাংবাদিকরা সারজিসের মন্তব্য সম্পর্কে প্রশ্ন করেন। 


জবাবে তিনি বলেন, নির্বাচন নিয়ে কোনো সমস্যা নেই। নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে এবং পৃথিবীর কেউ এটি বাধাগ্রস্ত করতে পারবে না।


শফিকুল আলম আরও বলেন, কোনো নেতা কী স্টেটমেন্ট দিচ্ছে, তা আমাদের বিষয় নয়। আমাদের কথা হলো—নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে এবং কোনো ষড়যন্ত্র এটাকে আটকাতে পারবে না।