Columbus, ১৫ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত উৎপাদন ব্যয় বাড়লেও নিলামে চায়ের মূল্য বাড়ছে না শীতের আমেজে ফুটবল উন্মাদনা, কুড়িগ্রামে বসছে যোগীপাড়া মিনিবার টুর্নামেন্টের দ্বিতীয় আসর আহ্বায়ক-সদস্য সচিব দুই সরকারি শিক্ষক! ফুলবাড়ী বিএনপিতে চরম ক্ষোভ, কেন্দ্রে নালিশ কুড়িগ্রামে দৈনিক কালবেলার জেলা কার্যালয় উদ্বোধন, জেলার রাজনৈতিক সাংবাদিক ও সামাজিক নেতৃবৃন্দের মিলন মেলায় পরিনত নেপালের রাষ্ট্রদূতের সাথে স্থানীয় সরকার মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ: সার্ক পুনরুজ্জীবিতকরণ, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক বাণিজ্য সম্ভাবনা বৃদ্ধিতে গুরুত্বারোপ পলাশে সমতা, ডিজিটাল নিরাপত্তা ও তরুণদের অধিকার বিষয়ে আলোচনা সভা প্রতিমন্ত্রীর সফরের মধ্যেই উত্তপ্ত কুমারখালী, হাতাহাতির ঘটনায় লাঞ্ছিত ৩ সাংবাদিক চিকিৎসকের বদলে অন্য ব্যক্তির সিজার করায় নবজাতকের মৃত্যু; হাসপাতাল মালিক গ্রেপ্তার নওগাঁয় প্রতিপক্ষের হামলায় নিহত ১, আহত ৯ জন; আটক ১ শিক্ষার্থীদের নিয়ে দিনব্যাপি অনুষ্ঠিত হলো বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ‎নাসিরনগরে রাতের আঁধারে ২টি সেচ পাম্পের ট্রান্সফরমার চুরি, ভোগান্তিতে কৃষকরা নওগাঁয় পাচারকালে আটক সার কৃষকদের মাঝে বিক্রি; অর্থ গেলো সরকারি কোষাগারে নওগাঁয় বাছুরে খড় খাওয়া নিয়ে বিরোধ, হামলায় নিহত ১ কুড়িগ্রামে ছেলের ছুরিকাঘাতে মা খুন, বাবা গুরুতর আহত
হোম › অর্থনীতি › পুঁজিবাজারের উন্নয়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান বিনিয়োগকারীরা

পুঁজিবাজারের উন্নয়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান বিনিয়োগকারীরা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৫:২৫ এএম, ০২ জুন, ২০২৪ 973
পুঁজিবাজারের উন্নয়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান বিনিয়োগকারীরা

শেয়ার বাজারে অব্যাহত দরপতনে পুঁজি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন বিনিয়োগকারীরা। এ অবস্থায় পুঁজিবাজারের উন্নয়নে প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ চেয়েছেন বিনিয়োগকারীরা। গতকাল বুধবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। ‘পুঁজিবাজার বিনিয়োগকারী জাতীয় ঐক্য ফাউন্ডেশন’ এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি মো. রুহুল আমিন আকন্দ বলেন, পুঁজিবাজারের সঙ্গে প্রায় ৩৫ লাখ বিনিয়োগকারী ওতপ্রোতভাবে জড়িত এবং পরোক্ষভাবে প্রায় ৩ কোটি মানুষ তাদের জীবন-জীবিকা নির্বাহ করছেন। তিনি বলেন, আগামী বাজেটে ব্যক্তি বিনিয়োগকারীর ওপর ক্যাপিটাল গেইন ট্যাক্স আরোপ হচ্ছে—এমন একটি খবর গণমাধ্যমে এসেছে। যদি ব্যক্তি বিনিয়োগকারীদের ওপর এ মুহূর্তে গেইন ট্যাক্স আরোপ করা হয়, তবে বাজার দীর্ঘমেয়াদে মন্দার সৃষ্টি করবে। তিনি বলেন, তালিকাভুক্ত কোম্পানিগুলোর স্বেচ্ছাচারিতা, নিয়ন্ত্রণ সংস্থার অব্যবস্থাপনা, বন্ধ কোম্পানির ভুয়া কাগজপত্র তৈরি করে পুঁজিবাজারে তালিকাভুক্ত করা, সিন্ডিকেট করে প্লেসমেন্ট বাণিজ্যের মাধ্যমে হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়া, বন্ধ কোম্পানির পরিচালকরা ভুয়া এবং মিথ্যা তথ্য দিয়ে তাদের শেয়ারগুলো সাধারণ বিনিয়োগকারীদের ধরিয়ে দিয়ে বাজার থেকে টাকা নিয়ে সটকে পড়াসহ নানা অনিয়মের কারণে বাজারের এ অবস্থা বলে তিনি জানান।

সংগঠনটি পুঁজিবাজারের উন্নয়নে ক্যাপিটাল গেইন ট্যাক্স আরোপ বন্ধ করা, বাইব্যাক আইন কার্যকর করা, ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড বাজার উন্নয়নে ব্যবহার করাসহ বিভিন্ন দাবি জানিয়েছে।