Columbus, ১৫ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত উৎপাদন ব্যয় বাড়লেও নিলামে চায়ের মূল্য বাড়ছে না শীতের আমেজে ফুটবল উন্মাদনা, কুড়িগ্রামে বসছে যোগীপাড়া মিনিবার টুর্নামেন্টের দ্বিতীয় আসর আহ্বায়ক-সদস্য সচিব দুই সরকারি শিক্ষক! ফুলবাড়ী বিএনপিতে চরম ক্ষোভ, কেন্দ্রে নালিশ কুড়িগ্রামে দৈনিক কালবেলার জেলা কার্যালয় উদ্বোধন, জেলার রাজনৈতিক সাংবাদিক ও সামাজিক নেতৃবৃন্দের মিলন মেলায় পরিনত নেপালের রাষ্ট্রদূতের সাথে স্থানীয় সরকার মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ: সার্ক পুনরুজ্জীবিতকরণ, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক বাণিজ্য সম্ভাবনা বৃদ্ধিতে গুরুত্বারোপ পলাশে সমতা, ডিজিটাল নিরাপত্তা ও তরুণদের অধিকার বিষয়ে আলোচনা সভা প্রতিমন্ত্রীর সফরের মধ্যেই উত্তপ্ত কুমারখালী, হাতাহাতির ঘটনায় লাঞ্ছিত ৩ সাংবাদিক চিকিৎসকের বদলে অন্য ব্যক্তির সিজার করায় নবজাতকের মৃত্যু; হাসপাতাল মালিক গ্রেপ্তার নওগাঁয় প্রতিপক্ষের হামলায় নিহত ১, আহত ৯ জন; আটক ১ শিক্ষার্থীদের নিয়ে দিনব্যাপি অনুষ্ঠিত হলো বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ‎নাসিরনগরে রাতের আঁধারে ২টি সেচ পাম্পের ট্রান্সফরমার চুরি, ভোগান্তিতে কৃষকরা নওগাঁয় পাচারকালে আটক সার কৃষকদের মাঝে বিক্রি; অর্থ গেলো সরকারি কোষাগারে নওগাঁয় বাছুরে খড় খাওয়া নিয়ে বিরোধ, হামলায় নিহত ১ কুড়িগ্রামে ছেলের ছুরিকাঘাতে মা খুন, বাবা গুরুতর আহত
হোম › রাজনীতি › ভিপি পদে এক ভোট পেলেন ছাত্রদল সভাপতি নির্জন

ভিপি পদে এক ভোট পেলেন ছাত্রদল সভাপতি নির্জন

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৪:১৯ এএম, ২৭ সেপ্টেম্বর, ২০২৫ 133
ভিপি পদে এক ভোট পেলেন ছাত্রদল সভাপতি নির্জন

গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন মো. নির্জন। তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি। গত বৃহস্পতিবার ভোটগ্রহণ শেষে রাত সাড়ে ১১টায় গকসু নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার রফিকুল আলম। এতে এই ছাত্রদল নেতা মাত্র এক ভোট পেয়েছেন বলে ঘোষণা দেওয়া হয়।

নির্বাচনের ফলাফলে দেখা যায়, ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করা ৯ প্রার্থির মধ্যে নির্জন পান এক ভোট। এবারের নির্বাচনে ১১টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন ৫৭ জন। নির্বাচনে মোট ভোটার ছিল ৪ হাজার ৭৬১ জন।

গত ১১ জুন বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি আবু হোরায়রা ও সাধারণ সম্পাদক এম. রাজিবুল ইসলাম তালুকদার বিন্দু স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে গণ বিশ্ববিদ্যালয়ের ১২ সদস্যকে নিয়ে ছাত্রদলের গণ বিশ্ববিদ্যালয় (গবি) শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়, যেখানে সভাপতি হন নির্জন।

এর আগে গকসু নির্বাচনের তফসিল অনুযায়ী ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র নেন নির্জন। তবে ভোটের আগের দিন বুধবার রাতে এক ফেসবুক পোস্টে তিনি জানান, ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার কারণে তিনি গকসু নির্বাচন থেকে স্বেচ্ছায় সরে যাচ্ছেন এবং প্রার্থিতা প্রত্যাহার করেন। এ বিষয়ে নির্বাচন কমিশনার বরাবর আবেদনও করেন। কিন্তু ততক্ষণে প্রার্থিতা প্রত্যাহার শেষ সময়ও চলে গিয়েছিল।

এদিকে বৃহস্পতিবার ভোটগ্রহণের পর থেকে নির্বাচনে ইঞ্জিনিয়ারিং হয়েছে বলে দাবি করেন ছাত্রদল নেতারা। রাতে ফলাফল ঘোষণার সময় তারা বিশ্ববিদ্যালয় ফটকের সামনে বহিরাগতদের নিয়ে জড় হন এবং বিক্ষোভ করেন। তখন ‘ফলাফল মানি না, মানব না’সহ বিভিন্ন স্লোগান দেন ছাত্রদল নেতাকর্মীরা। এক পর্যায়ে তারা দরজা ভেঙে ক্যাম্পাসের ভেতর প্রবেশের চেষ্টা করেন, কিন্তু পুলিশের তৎপরতায় তারা পিছু হটতে বাধ্য হন।