Columbus, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
কুলাউড়ায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, ৬ মাসের কারাদণ্ড কুলাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে পুলিশ-এলাকাবাসীর হানায় ডাকাত গ্রেপ্তার কুলাউড়ায় গুদামে ৬৮৩ বস্তা চাল উদ্ধার, নিখোঁজ ১১৭ বস্তা গ্রাম আদালত সক্রিয় হলে সহজে বিচার পাবেন গ্রামের মানুষ: নোয়াখালীতে সমন্বয় সভা মুসাপুর ক্লোজার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ ব্রিফিং নওগাঁয় উৎসবমূখর পরিবেশে সমতলের আদিবাসীদের ঐতিহ্যবাহী কারাম উৎসব রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সাক্ষাৎ, জাতিসংঘ সফর নিয়ে আলোচনা কুড়িগ্রামে মানসিক প্রতিবন্ধী নারী ৭ মাসের অন্তঃসত্ত্বা, ধর্ষণের অভিযোগ দৌলতপুরে সীমান্ত দিয়ে পুশইনের চেষ্টা, বিজিবির সতর্কতায় ব্যর্থ বিএসএফ। পেনসিলভেনিয়ায় লাইসেন্স পেল সোনালী এক্সচেঞ্জ, তবে এখনো প্রকাশ হয়নি কোনো শাখার ঠিকানা চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ী সাক্ষাৎ, ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশ-চীন সম্পর্ক নিয়ে আলোচনা ইরানকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রস্তাব দেওয়ার কথা অস্বীকার ট্রাম্পের, পরমাণু ইস্যুতে নতুন উত্তেজনা সাইবার সুরক্ষা আইনে সাংবাদিকদের হয়রানি করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে চাঁদাবাজির বিস্তার, ৮৫ শতাংশ মামলায় অভিযোগের সত্যতা পাওয়ার দাবি রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম পরিবহনে বাধা, অক্টোবরের প্রথম সপ্তাহে আসার কথা
হোম › আন্তর্জাতিক › মুইজ্জুর দাবির মুখে মালদ্বীপ থেকে সেনা প্রত্যাহার ভারতের

মুইজ্জুর দাবির মুখে মালদ্বীপ থেকে সেনা প্রত্যাহার ভারতের

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০২:০৬ পিএম, ১৫ মে, ২০২৪ 172
মুইজ্জুর দাবির মুখে মালদ্বীপ থেকে সেনা প্রত্যাহার ভারতের

মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর দাবির মুখে দেশটি থেকে ভারতের সব সেনা প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার (৯ মে) এ তথ্য নিশ্চিত করেছে নয়াদিল্লি। জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

মালদ্বীপ সরকার ভারতকে শুক্রবারের (১০ মে) মধ্যে দ্বীপরাষ্ট্রটি থেকে সেনা সরিয়ে নেয়ার সময়সীমা বেঁধে দিয়েছিল। তার আগেই দ্বীপরাষ্ট্রটি থেকে সামরিক সদস্যদের সরিয়ে নিয়েছে ভারত। এর আগে, সোমবার (৬ মে) রাতে অর্ধেকের বেশি সেনা সরিয়ে নেয়া হয়েছিল। দেশটিতে অবস্থান করছিল ৮০ জনের বেশি ভারতীয় সেনা।


গত বছর নির্বাচনী প্রচারে ভারত বিরোধী অবস্থান নিয়ে বড় জয় পান মালদ্বীপের বর্তমান প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। ভারতের বিরুদ্ধে অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপের অভিযোগও তোলে মুইজ্জু সরকার। ক্ষমতায় এসেই নয়াদিল্লিকে দেশ থেকে ভারতীয় সেনাদের সরিয়ে নেয়ার বার্তা দেন তিনি। বর্তমানে চীনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ঘনিষ্ঠ করছে দেশটি।