Columbus, ৩১ আগস্ট, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
বিলিয়ন ডলারের বোয়িং কিনছে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর রামন ম্যাগসেসে পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান # ৩৮ বছর পর ফিরছেন টম ক্রুজ, ‘ডেজ অব থান্ডার’ সিক্যুয়েলে অ্যান হ্যাথাওয়ে # ৩৮ বছর পর ফিরছেন টম ক্রুজ, ‘ডেজ অব থান্ডার’ সিক্যুয়েলে অ্যান হ্যাথাওয়ে লর্ডসে পাকিস্তানকে ১৯৪ রানে হারিয়ে টেস্ট সিরিজ জিতল ইংল্যান্ড চট্টগ্রাম বন্দরে ৫৫০ মিলিয়ন ডলারের লালদিয়া কনটেইনার টার্মিনালের নির্মাণ শুরু হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের হামলা, ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ভেনেজুয়েলার তেল দিয়ে কৌশলগত মজুত ভরাট করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ঢাকায় IPU মহাসচিব: সংসদীয় কূটনীতি ও সহযোগিতা জোরদারে আলোচনা জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিতে নিউইয়র্কের পথে পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিতে নিউইয়র্কের পথে পররাষ্ট্রমন্ত্রী তমদ্দুন মজলিসের ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সাগর-রুনি হত্যা তদন্তে নতুন মোড়: জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচীকে ঘিরে তদন্ত গ্রামীণ শক্তিতে ম্যানেজার এইচআর অ্যান্ড অ্যাডমিন পদে নিয়োগ, আবেদন শেষ ৩১ আগস্ট নেপালের ভয়াবহ বন্যায় জরুরি সহায়তা, ১ লাখ ৫০ হাজার ডলার ছাড় করল WHO
হোম বাংলাদেশ মুনা পেনসিলভেনিয়ার চিলড্রেন কম্পিটিশনের পুরস্কার বিতরণ ও ঈদ পুনর্মিলনী

মুনা পেনসিলভেনিয়ার চিলড্রেন কম্পিটিশনের পুরস্কার বিতরণ ও ঈদ পুনর্মিলনী

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৮:২৩ এএম, ২২ এপ্রিল, ২০২৪ 292
মুনা পেনসিলভেনিয়ার  চিলড্রেন কম্পিটিশনের পুরস্কার বিতরণ ও ঈদ পুনর্মিলনী

মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা মুনা পেনসিলভেনিয়া সাউথ চ্যাপ্টার আয়োজিত চিলড্রেন কম্পিটিশন ২০২৪ এর পুরস্কার বিতরণ ও ঈদ পুনর্মিলনী গত শনিবার (২০শে এপ্রিল ) মুনা সেন্টার অফ আপার ডার্বি মসজিদে অনুষ্ঠিত হয়। চ্যাপ্টার সভাপতি বেলাল মিয়ার সভাপতিত্বে ও মোহাম্মদ এনামুল আলম এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুনা ইষ্ট জোন এডুকেশন ডিরেক্টর ইব্রাহিম খলিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুনা ইষ্ট জোন ফ্যামিলি ডিভোলাভম্যান্ট সেক্রেটারি হুমায়ুন কবির। এছাড়াও উপস্থিত ছিলেন আপার ডার্বির স্থানীয় কাউন্সিলম্যান শেখ সিদ্দিক , রাহমান ফ্যানান্সিয়াল এর সিইও মোসাইদ রহমান, আল আক্বসা হজ এন্ড উমরাহ প্রোভাইডার হাসনাত আহমদ , মাহমুদুর রশিদ সেলিম , মুনা সেন্টার অফ আপার ডার্বির ইমাম আবু বককর। 


প্রধান অতিথির বক্তব্যে ইব্রাহিম খলিল বলেন একটি সুন্দর আগামী গড়ে তোলার জন্য মুনা শিশু-কিশোরদের নিয়ে কাজ করে । দক্ষ, আদর্শবান ও নৈতিকতা সমৃদ্ধ নাগরিক গড়ে তোলার লক্ষ্যে মুনার রয়েছে স্বতন্ত্র চিল্ড্রেন ডিপার্টমেন্ট। আজকের পুরস্কার বিতরণ প্রমাণ করে শিশু কিশোরদের মাঝে মুনা তার কাজ করে যাচ্ছে। তাই মুনার কাজকে প্রতিটি মানুষের কাছে পৌছে দেয়ার জন্য সবাইকে অনুরোধ করেন। বিশেষ অতিথির বক্তব্যে ব্রাদার হুমায়ুন কবির বলেন মুনার চিল্ড্রেন ডিপার্টমেন্ট বিশেষত বাংলাদেশি আমেরিকান শিশুদের মাঝে ইসলামের তাহজিদ তামাদ্দুন প্রতিষ্ঠায় নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।প্রতিবছর ক্বেরাত , নাশীদ , বক্তব্য প্রতিযোগিতা আয়োজন করে ইসলামের সুমহান আদর্শ ও কল্যাণের দিকে প্রাথমিক পরিচয় করে দিচ্ছে। এছাড়াও উপস্থিত ছিলেন মুনা পিএ সাউথ চ্যাপ্টার সেক্রেটারি নোমান সিদ্দিকী , হাফিজুর রহমান,মাওলানা মহি উদ্দিন, ইয়াছিন আরাফাত রাজীব, আবু বককর সিদ্দিক , নর্থ ইষ্ট ফিলাডেলফিয়া সাব চ্যাপ্টারের সভাপতি শরীফ খান, আব্দুল বাছিত , আকছার জুনেদ সহ মুনার ম্যান , ওম্যান , ইয়ুথ , সিস্টার এবং চিল্ড্রেন ডিপার্টমেন্ট এর নেতৃবৃন্দ। 


শতাধিক শিশুদের মাঝে অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে সার্টিফিকেট ,ক্রেষ্ঠ ও গিফট সহ নানা উপহার সামগ্রী প্রদান করা হয় এবং আগত সকলকে ডিনার পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।