Columbus, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
কুলাউড়ায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, ৬ মাসের কারাদণ্ড কুলাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে পুলিশ-এলাকাবাসীর হানায় ডাকাত গ্রেপ্তার কুলাউড়ায় গুদামে ৬৮৩ বস্তা চাল উদ্ধার, নিখোঁজ ১১৭ বস্তা গ্রাম আদালত সক্রিয় হলে সহজে বিচার পাবেন গ্রামের মানুষ: নোয়াখালীতে সমন্বয় সভা মুসাপুর ক্লোজার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ ব্রিফিং নওগাঁয় উৎসবমূখর পরিবেশে সমতলের আদিবাসীদের ঐতিহ্যবাহী কারাম উৎসব রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সাক্ষাৎ, জাতিসংঘ সফর নিয়ে আলোচনা কুড়িগ্রামে মানসিক প্রতিবন্ধী নারী ৭ মাসের অন্তঃসত্ত্বা, ধর্ষণের অভিযোগ দৌলতপুরে সীমান্ত দিয়ে পুশইনের চেষ্টা, বিজিবির সতর্কতায় ব্যর্থ বিএসএফ। পেনসিলভেনিয়ায় লাইসেন্স পেল সোনালী এক্সচেঞ্জ, তবে এখনো প্রকাশ হয়নি কোনো শাখার ঠিকানা চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ী সাক্ষাৎ, ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশ-চীন সম্পর্ক নিয়ে আলোচনা ইরানকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রস্তাব দেওয়ার কথা অস্বীকার ট্রাম্পের, পরমাণু ইস্যুতে নতুন উত্তেজনা সাইবার সুরক্ষা আইনে সাংবাদিকদের হয়রানি করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে চাঁদাবাজির বিস্তার, ৮৫ শতাংশ মামলায় অভিযোগের সত্যতা পাওয়ার দাবি রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম পরিবহনে বাধা, অক্টোবরের প্রথম সপ্তাহে আসার কথা
হোম › বাংলাদেশ › যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় গুলিতে প্রাণ গেল ৩ পুলিশ সদস্যের

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় গুলিতে প্রাণ গেল ৩ পুলিশ সদস্যের

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০২:৪৩ এএম, ১৮ সেপ্টেম্বর, ২০২৫ 222
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় গুলিতে প্রাণ গেল ৩ পুলিশ সদস্যের

ক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া রাজ্যে গুলিতে তিন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন।

স্থানীয় সময় বুধবার (১৭ সেপ্টেম্বর) পেনসিলভানিয়ার দক্ষিণাঞ্চলে ইয়র্ক কাউন্টির নর্থ কোডোরাস এলাকায় এই গুলির ঘটনা ঘটে।


স্থানীয় সময় বুধবার (১৭ সেপ্টেম্বর) পেনসিলভানিয়ার দক্ষিণাঞ্চলে ইয়র্ক কাউন্টির নর্থ কোডোরাস এলাকায় এই গুলির ঘটনা ঘটে।


পেনসিলভানিয়া রাজ্য পুলিশ কমিশনার কর্নেল ক্রিস্টোফার প্যারিস জানান, এক সংবাদ সম্মেলনকালে পুলিশের ওপর গুলি চালানো হয়। এতে পাঁচ কর্মকর্তা গুলিবিদ্ধ হন। আহত দুজন হাসপাতালে চিকিৎসাধীন।


পুলিশের পাল্টা গুলিতে বন্দুকধারী গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছেন কর্নেল ক্রিস্টোফার প্যারিস। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা বিস্তারিত জানাননি তিনি। তিনি বলেন, তদন্ত চলমান রয়েছে।


এই কর্মকর্তা আরও বলেন, ইয়র্ক জেলা অ্যাটর্নি বুধবার সন্ধ্যার পর আরও তথ্য প্রকাশ করবেন বলে আশা করা হচ্ছে। এদিকে পেনসিলভানিয়ার গভর্নর জোশ শাপিরো এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় তিনি বলেন, এটি কোডোরাস কাউন্টি এবং পেনসিলভানিয়া রাজ্যের জন্য ‘খুবই দুঃখজনক ও ধ্বংসাত্মক দিন’।


এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি। তিনি পুলিশের বিরুদ্ধে সহিংসতাকে ‘আমাদের সমাজের জন্য একটি অভিশাপ’ বলে অভিহিত করেছেন। তিনি আরও বলেন, স্থানীয় কর্মকর্তাদের সহায়তার জন্য ফেডারেল এজেন্টরা ঘটনাস্থলে গিয়েছেন।