56
সাবেক ভূমিমন্ত্রীর ভাইয়ের লন্ডনের ৫০০ কোটি টাকার সম্পদের মালিকানা বদল
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৫:২২ এএম, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ভাই আনিসুজ্জামান চৌধুরী ও তাঁর স্ত্রী ইমরানা জামান চৌধুরী সম্প্রতি তিনটি বিলাসবহুল সম্পদের মালিকানা পরিবর্তন হয়েছে। এর মূল্য প্রায় তিন কোটি পাউন্ড (প্রায় ৫০০কোটি টাকা)।
যুক্তরাজ্যের সরকারি ওয়েবসাইট কোম্পনিজ হাউসের তথ্যানুযায়ী, আনিসুজ্জামান চৌধুরীর মালিকানাধীন কোম্পানি ‘রনি ৪২ লিমিটেড’-এ ১৯ সেপ্টেম্বর বড় ধরনের পরিবর্তন এসেছে। ওই দিন আনিসুজ্জামান কোম্পানিটির পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন। একই দিনে আজারবাইজানের নাগরিক নাসিব পিরিয়েভ পরিচালক হিসেবে কোম্পানির একক নিয়ন্ত্রণ পেয়েছেন। কোম্পানির নতুন নাম হয়েছে ‘পিএনএন ইউকে প্রোপার্টিজ লিমিটেড’।
২০১৯ সালের ২২ আগস্ট ‘রনি ৪২ লিমিটেড’ নিবন্ধিত হয়েছিল। কোম্পানির নাম নতুন হলেও নিবন্ধন নম্বর অপরিবর্তিত রয়দুই অ্যাপার্টমেন্টের মালিকানা
যুক্তরাজ্যের ভূমিসংক্রান্ত সরকারি দপ্তর ল্যান্ড রেজিস্ট্রি ও কোম্পানিজ হাউসের নথি অনুযায়ী ‘রনি ৪২ লিমিটেড’ কোম্পানির নামে দুটি অ্যাপার্টমেন্ট রয়েছে। এর মধ্যে একটি অ্যাপার্টমেন্ট ২০২০ সালের ১০ সেপ্টেম্বর ৯১ লাখ পাউন্ড (প্রায় ১৪৭ কোটি টাকা) দিয়ে কেনা হয়। অপর অ্যাপার্টমেন্টটি কেনার তারিখ ও দাম উল্লেখ নেই।
লন্ডনের রিজেন্ট পার্ক এলাকার পার্ক ক্রিসেন্টের বিলাসবহুল অ্যাপার্টমেন্ট দুটির বর্তমান গড় বাজারমূল্য দুই কোটি পাউন্ডের বেশি। অভিজাত এই অ্যাপার্টমেন্ট দুটি সিঙ্গাপুরভিত্তিক ডিভিএস ব্যাংকের কাছে বন্ধক হিসেবে রয়েছে।
এক কোম্পানির সব শেয়ার ছেড়ে দিয়েছেন ইমরানা জামান
কোম্পানিজ হাউসের তথ্যানুযায়ী, গত বছরের ২৪ সেপ্টেম্বর ইমরানা জামান চৌধুরী তাঁর নামে থাকা সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি জিএস এসপিভি ওয়ান লিমিটেডের সব শেয়ার ছেড়ে দিয়েছেন। একই দিনে তিনি কোম্পানির পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন।
কোম্পানিটির মোট এক হাজার শেয়ারের মধ্যে ইমরানা জামান চৌধুরীর হাতে ছিল ৫০০ শেয়ার, যা কোম্পানির ৫০ শতাংশ মালিকানা নির্দেশ করে। বাকি ৫০ শতাংশ শেয়ার ছিল নাদিয়া মমিন ইমাম নামের একজনের মালিকানায়। কোম্পানিজ হাউসের তথ্য অনুযায়ী, ইমরানা জামান চৌধুরী তাঁর সব শেয়ার নাদিয়া মমিন ইমামের কাছে হস্তান্তর করেন। ফলে বর্তমানে কোম্পানিটির একক শেয়ারহোল্ডার ও নিয়ন্ত্রক মালিক হলেন নাদিয়া মমিন ইমাম।
যুক্তরাজ্যের ভূমি নিবন্ধন ও কোম্পানিজ হাউস থেকে পাওয়া তথ্যমতে, এই কোম্পানির মালিকানায় লন্ডনের গ্রসভেনর স্কয়ারের পাশে গিলবার্ট স্ট্রিটে একটি অ্যাপার্টমেন্ট রয়েছে। এটিই এই কোম্পানির মূল সম্পদ। এই সম্পদ ২০২২ সালের ১৫ জুলাই ৯৫ লাখ পাউন্ড দিয়ে কেনা হয়েছিল।
এর আগে গত জুলাইয়ে লন্ডনের অভিজাত এজোয়ার রোড এলাকার কাছে একটি বিলাসবহুল বহুতল আবাসিক ভবনে আনিসুজ্জামান চৌধুরীর মালিকানাধীন একটি আধুনিক অ্যাপার্টমেন্টের খোঁজ পাওয়া যায়। আরব দেশগুলোর ধনকুবেরদের আবাসস্থল হিসেবে পরিচিত উত্তর লন্ডনের নিউক্যাসল প্লেসে অবস্থিত ‘ওয়েস্টমার্ক টাওয়ার’-এর এই অ্যাপার্টমেন্টের মূল্য ১৬ লাখ ৬ হাজার ৪৫০ ব্রিটিশ পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য দাঁড়ায় প্রায় ২৬ কোটি ৫০ লাখ টাকা।
গত জুনে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ) বাংলাদেশ সরকারের অনুরোধে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর নামে থাকা প্রায় ১৭ কোটি পাউন্ড মূল্যের সম্পত্তি জব্দ করে। এনসিএ এসব সম্পদের অর্থের উৎস তদন্ত করছে। এসব সম্পত্তির বেশির ভাগই লন্ডনের অভিজাত এলাকায় অবস্থিত বলে জানা গেছে।
উল্লেখ্য, বাংলাদেশে আনিসুজ্জামান চৌধুরী, তাঁর স্ত্রী ও মেয়ের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। সম্প্রতি বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ নির্দেশনা পাঠিয়েছে। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) পরিচালক ছিলেন আনিসুজ্জামান চৌধুরী। ভাই সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর মতো আনিসুজ্জামান চৌধুরীরও বিদেশে সম্পদ আছে। বিভিন্ন সূত্রে জানা গেছে, যুক্তরাজ্য ছাড়াও যুক্তরাষ্ট্র ও আরব আমিরাতে তাঁর সম্পদ আছে।
মন্তব্যঃ
দুঃখিত, কোন মন্তব্য পাওয়া যায়নি!
নতুন মন্তব্য করুন:
- বিএনপি শপথ না নেওয়ায় সংবিধান সংস্কার পরিষদের এখন কী হবে
- রাষ্ট্রপতি নির্বাচন কবে, কীভাবে হবে
- ৫ বিষয়ে ভিত্তি করে বিএনপির ইশতেহার
- ৪৬ আসনে বিদ্রোহীদের চাপে বিএনপি ও মিত্ররা
- জুলাই বিপ্লবীদের ৩৬ দফা অঙ্গীকার
- ভোটের প্রচারে ফেসবুকে বিএনপির ব্যয় ৩৭ লাখ টাকা, জামায়াতের কত
- আওয়ামী লীগের ভবিষ্যৎ অন্ধকার: ওবায়দুল কাদের
- বিদ্যুৎ খাতের লুটপাটে জড়িত হাসিনা-নসরুল
- যে ইশতেহার ঘোষণা করলেন তাসনিম জারা
- পটুয়াখালী-৪ আসন: বিএনপি-চরমোনাই লড়াইয়ে ফ্যাক্টর আ.লীগের ভোট
- আসন্ন নির্বাচনে কী ক্ষমতায় আসতে পারে জামায়াতে ইসলামী
- ইতালি সমর্থন জানালো বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর ও জুলাই চাটারকে: উপ-প্রতিমন্ত্রী
- সব আসনেই জয় চায় বিএনপি, চমক দেখাতে প্রস্তুত জামায়াত
- দেশের প্রধান চ্যালেঞ্জ এখন টিকে থাকা নয় বরং স্থিতিশীলতা নিশ্চিত করা
- জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
- আলিফ হত্যা মামলা: চিন্ময়সহ ৩৯ আসামির বিরুদ্ধে চার্জ গঠন, বিচার শুরু
- দ্বৈত নাগরিকত্ব নিয়ে প্রার্থিতা বহাল: আইনি জটিলতা ও বিতর্কে নির্বাচন
- বিপিসির এলপিজি আমদানির অনুমোদন, বাজারে স্বস্তির আশা
- ঝুঁকিপূর্ণ সারা দেশের ৬৭৪৮ ভোটকেন্দ্র
- বিএনপির সঙ্গে সম্পর্ক গড়তে মরিয়া ভারত
- ৮ দলের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা নিয়ে যা জানা গেলো
- ডোনাল্ড ট্রাম্পের উপর গুলির ঘটনার পর প্রেসিডেন্ট বাইডেনের প্রতিক্রিয়া
- ফ্যাশন গ্যালারিতে চলছে ঈদ স্পেশাল অফার
- 🇧🇩 মেলবোর্ন বোরোতে আবারও বাংলাদেশি নেতৃত্বের জয়জয়কার — মেয়র পদে পুনর্নির্বাচিত মাহবুবুল আলম তৈয়ব 🇧🇩
- আবারও বাড়লো স্বর্ণের দাম
- নেক্সটজেনের উদ্যোগে চাঁদ রাত উদযাপনের ব্যাপক প্রস্তুতি
- বাংলাদেশ ট্যাক্সি সোসাইটি অব ফিলাডেলফিয়া’র নতুন নেতৃত্ব ঘোষণা
- মা….
- দিনাজপুর সোসাইটি অব পেনসিলভেনিয়ার ইফতার মাহফিল সম্পন্ন
- “৯০ দশকের অসাধারন কিছু স্মৃতি নিয়ে আমার লেখা”
- কুষ্টিয়া সোসাইটি অফ পেনসিলভেনিয়ার নতুন কমিটির আত্মপ্রকাশ
- মহান স্বাধীনতা দিবস উদযাপন ও পতাকা উত্তোলন, ফিলাডেলফিয়া সিটি,পিএ
- বৃহত্তর ময়মনসিংহ সোসাইটি অব পেনসিলভেনিয়ার নতুন কমিটি গঠিত
- 🇧🇩যুক্তরাষ্ট্রের আপার ডার্বি নির্বাচনে তিন বাংলাদেশি প্রার্থীর জয়জয়কার 🇧🇩
- “টেম্পেল ইউনিভার্সিটির সম্মাননা পেয়েছেন আনিসা আরা”
- ৫০ বছরে সবচেয়ে লম্বা সূর্যগ্রহণ
- ইসলামিক সেন্টার অফ দেলোয়ার কাউন্টি ব্যাডমিন্টন স্কোয়াড ফাইনাল রাউন্ড
- “স্বপ্ন যাবে বাড়ি আমার”
- “নেক্সটজেনের উদ্যোগে চাঁদ রাত উৎযাপিত”
- মুনা সেটার অব আপার ডার্বিতে খতমে তারাবী সম্পন্ন





