Columbus, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
কুলাউড়ায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, ৬ মাসের কারাদণ্ড কুলাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে পুলিশ-এলাকাবাসীর হানায় ডাকাত গ্রেপ্তার কুলাউড়ায় গুদামে ৬৮৩ বস্তা চাল উদ্ধার, নিখোঁজ ১১৭ বস্তা গ্রাম আদালত সক্রিয় হলে সহজে বিচার পাবেন গ্রামের মানুষ: নোয়াখালীতে সমন্বয় সভা মুসাপুর ক্লোজার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ ব্রিফিং নওগাঁয় উৎসবমূখর পরিবেশে সমতলের আদিবাসীদের ঐতিহ্যবাহী কারাম উৎসব রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সাক্ষাৎ, জাতিসংঘ সফর নিয়ে আলোচনা কুড়িগ্রামে মানসিক প্রতিবন্ধী নারী ৭ মাসের অন্তঃসত্ত্বা, ধর্ষণের অভিযোগ দৌলতপুরে সীমান্ত দিয়ে পুশইনের চেষ্টা, বিজিবির সতর্কতায় ব্যর্থ বিএসএফ। পেনসিলভেনিয়ায় লাইসেন্স পেল সোনালী এক্সচেঞ্জ, তবে এখনো প্রকাশ হয়নি কোনো শাখার ঠিকানা চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ী সাক্ষাৎ, ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশ-চীন সম্পর্ক নিয়ে আলোচনা ইরানকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রস্তাব দেওয়ার কথা অস্বীকার ট্রাম্পের, পরমাণু ইস্যুতে নতুন উত্তেজনা সাইবার সুরক্ষা আইনে সাংবাদিকদের হয়রানি করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে চাঁদাবাজির বিস্তার, ৮৫ শতাংশ মামলায় অভিযোগের সত্যতা পাওয়ার দাবি রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম পরিবহনে বাধা, অক্টোবরের প্রথম সপ্তাহে আসার কথা
হোম › বাংলাদেশ › সিরাজগঞ্জে যমুনা নদীর তীর থেকে গণঅধিকার পরিষদের সদস্যের মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জে যমুনা নদীর তীর থেকে গণঅধিকার পরিষদের সদস্যের মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৪:৪৮ পিএম, ২২ ডিসেম্বর, ২০২৫ 319
সিরাজগঞ্জে যমুনা নদীর তীর থেকে গণঅধিকার পরিষদের সদস্যের মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট | সিরাজগঞ্জ |

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার জালালপুর ইউনিয়নের পাড়ামোহনপুর এলাকায় যমুনা নদীর পাড়ে একটি ড্রেজার থেকে হাফিজুল ইসলাম হাফিজ (৩০) নামে গণঅধিকার পরিষদের এক সদস্যের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।

সোমবার (—) বেলা আনুমানিক ৩টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহটি বিনা ময়নাতদন্তে স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।


নিহত হাফিজুল ইসলাম হাফিজ শাহজাদপুর উপজেলার বাঐখোলা গ্রামের মৃত কমল মুন্সীর ছেলে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, তিনি বালু ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন এবং গণঅধিকার পরিষদের একজন সদস্য হিসেবে নিজেকে পরিচয় দিতেন।


পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার রাতে তিনি একটি ড্রেজারের বাল্কহেডের ইঞ্জিন অংশে চার সহযোগীর সঙ্গে ঘুমিয়ে পড়েন। পরদিন তাকে সেখানে মৃত অবস্থায় পাওয়া যায়।


চৌহালী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফিরোজ উদ্দিন জানান, মরদেহে কোনো ধরনের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকেও কোনো অভিযোগ না থাকায় আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে।


এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।