Columbus, ১৫ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত উৎপাদন ব্যয় বাড়লেও নিলামে চায়ের মূল্য বাড়ছে না শীতের আমেজে ফুটবল উন্মাদনা, কুড়িগ্রামে বসছে যোগীপাড়া মিনিবার টুর্নামেন্টের দ্বিতীয় আসর আহ্বায়ক-সদস্য সচিব দুই সরকারি শিক্ষক! ফুলবাড়ী বিএনপিতে চরম ক্ষোভ, কেন্দ্রে নালিশ কুড়িগ্রামে দৈনিক কালবেলার জেলা কার্যালয় উদ্বোধন, জেলার রাজনৈতিক সাংবাদিক ও সামাজিক নেতৃবৃন্দের মিলন মেলায় পরিনত নেপালের রাষ্ট্রদূতের সাথে স্থানীয় সরকার মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ: সার্ক পুনরুজ্জীবিতকরণ, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক বাণিজ্য সম্ভাবনা বৃদ্ধিতে গুরুত্বারোপ পলাশে সমতা, ডিজিটাল নিরাপত্তা ও তরুণদের অধিকার বিষয়ে আলোচনা সভা প্রতিমন্ত্রীর সফরের মধ্যেই উত্তপ্ত কুমারখালী, হাতাহাতির ঘটনায় লাঞ্ছিত ৩ সাংবাদিক চিকিৎসকের বদলে অন্য ব্যক্তির সিজার করায় নবজাতকের মৃত্যু; হাসপাতাল মালিক গ্রেপ্তার নওগাঁয় প্রতিপক্ষের হামলায় নিহত ১, আহত ৯ জন; আটক ১ শিক্ষার্থীদের নিয়ে দিনব্যাপি অনুষ্ঠিত হলো বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ‎নাসিরনগরে রাতের আঁধারে ২টি সেচ পাম্পের ট্রান্সফরমার চুরি, ভোগান্তিতে কৃষকরা নওগাঁয় পাচারকালে আটক সার কৃষকদের মাঝে বিক্রি; অর্থ গেলো সরকারি কোষাগারে নওগাঁয় বাছুরে খড় খাওয়া নিয়ে বিরোধ, হামলায় নিহত ১ কুড়িগ্রামে ছেলের ছুরিকাঘাতে মা খুন, বাবা গুরুতর আহত
হোম › রাজনীতি › ১৩৮ আসনে প্রার্থী ঘোষণা করল গণতন্ত্র মঞ্চ

১৩৮ আসনে প্রার্থী ঘোষণা করল গণতন্ত্র মঞ্চ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৬:৪১ এএম, ০৯ অক্টোবর, ২০২৫ 134
১৩৮ আসনে প্রার্থী ঘোষণা করল গণতন্ত্র মঞ্চ

১৩৮ আসনে প্রার্থী ঘোষণা করেছে বাম ও প্রগতিশীল ঘরানার ছয়টি রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত জোট ‘গণতন্ত্র মঞ্চ’। ত্রয়োদশ সংসদ নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়ে প্রথম দফায় এই তালিকা প্রকাশ করে জোটটি।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয় মিলনায়তনে গণতন্ত্র মঞ্চের এক সংবাদ সম্মেলনে এই প্রার্থী তালিকা ঘোষণা করেন জোটের সমন্বয়ক রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী হাসনাত কাইয়ুম।


১৩৮ আসনের তালিকার মধ্যে গণতন্ত্রের মঞ্চের ৬টি দলের শীর্ষ নেতাদের মধ্যে রয়েছেন। বগুড়া-২ নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, ঢাকা-৮ আসনে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ব্রাহ্মণবাড়ীয়া-৬ আসনে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, লক্ষ্মীপুর-৪ জেএসডির সহসভাপতি তানিয়া রব, ফেনী-৩ আসনে সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, কিশোরগঞ্জ-৫ আসনে রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী হাসনাত কাইয়ুম, জামালপুর-৫ আসনে ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু মনোয়ন পেয়েছেন। পূর্ণাঙ্গ তালিকা দেখতে ক্লিক করুন এখানে...


জানা গেছে, গত ২৭ সেপ্টেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য রাজপথের সঙ্গী যুগপৎ আন্দোলনের জোট ও দলগুলোর কাছে তাদের সম্ভাব্য প্রার্থী তালিকা চায় বিএনপি। মিত্ররা তালিকা দেওয়ার পরে দলের প্রার্থীদের তালিকা চূড়ান্ত করবে তারা। এর আলোকে গণতন্ত্র মঞ্চের শরিকরা কয়েক দফা বৈঠক শেষে তাদের প্রার্থী তালিকা তৈরি করে।


আনুষ্ঠানিক ঘোষণার পর এই তালিকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে বিএনপিকে দিতে চায় ছয় দলীয় এই জোট। 


সূত্র জানায়, ইতোমধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তাদের যুগপৎ আন্দোলনের মিত্র দল এবং জোটের শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগ করেছেন। তাদের কাছে সম্ভাব্য প্রার্থী তালিকা চেয়েছেন। কোনো কোনো নেতার সঙ্গে আসন নিয়েও কথা বলেছেন। তবে তালিকা জমা দেওয়ার জন্য নির্দিষ্ট কোনো সময়সীমা বেঁধে দেয়নি বিএনপি। 


তবে মিত্র জোট ও দলগুলো নিজেদের মধ্যে আলোচনা করে তাদের সম্ভাব্য প্রার্থী তালিকা তৈরির কাজে হাত দেয়। কোনো কোনো জোট তাদের সম্ভাব্য প্রার্থী তালিকা প্রণয়নও করেছে।