অনলাইন | ১৮ আগস্ট, ২০২৬ | ৩ ভাদ্র, ১৪৩৩
সর্বশেষ খবর
দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা, নেতৃত্বে মাহিদুল আনকন তামিলনাড়ুর কৃষকদের বড় সুখবর, ৭৫ হাজার রুপি পর্যন্ত কৃষিঋণ মওকুফের ঘোষণা থালাপতি বিজয়ের ১৫ বছর পর ফিরছে ‘জিন্দেগি না মিলেগি দোবারা’? সিক্যুয়েল নিয়ে বড় আপডেট জোয়া আখতারের বিদ্যুতের বেহাল দশা: ৩৩ হাজার মেগাওয়াট সক্ষমতার দেশেও কেন অন্ধকার? শাহজালালের তৃতীয় টার্মিনাল: হাজার হাজার কোটি টাকার অনিয়ম, জবাবদিহি কোথায়? আজিজকে দেশে ফেরাতে ইন্টারপোলের রেড নোটিশ চায় ট্রাইব্যুনাল প্রধানমন্ত্রীর পরামর্শে জাতীয় সংসদের দেয়ালে কালেমা তাইয়্যেবা ট্রাম্পের জনপ্রিয়তায় বড় ধস, অনুমোদন নেমে ৩৩ শতাংশে অরুণাচল সীমান্তে চীনা অনুপ্রবেশের অভিযোগ, ফের উত্তপ্ত ভারত–চীন সম্পর্ক ধীরে ধীরে গণতন্ত্র সংকুচিত হয়ে আসছে: নাহিদ ইসলাম ‘আওয়ামী লীগ কোনো দিনই পরিবর্তন হবে না’: ডা. সায়মা আফরোজ কয়েকটি রাস্তা-ব্রিজ বানিয়ে দেশ বানানোর দাবি নয়, প্রয়োজন সামগ্রিক উন্নয়ন: তারেক রহমান দোয়া ও স্মৃতিচারণে বাফেলোতে খালেদা জিয়ার জন্মদিন পালন ব্রেন টিউমারের চিকিৎসায় ইলিয়াস কাঞ্চন, দেড় বছর পর দেশে ফিরে আবার লন্ডনে ইনফান্তিনোর চতুর্থ মেয়াদের পথে বাধা, প্রার্থিতা ঠেকাতে ফিফার কাছে ফেয়ারস্কয়ারের চিঠি
হোম আমেরিকা পর্ন তারকার সাক্ষ্যে দোষী সাব্যস্ত ট্রাম্প, কিন্তু কে এই স্টর্মি ড্যানিয়েলস?

পর্ন তারকার সাক্ষ্যে দোষী সাব্যস্ত ট্রাম্প, কিন্তু কে এই স্টর্মি ড্যানিয়েলস?

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৩:৫১ পিএম, ৩১ মে, ২০২৪ 2
পর্ন তারকার সাক্ষ্যে দোষী সাব্যস্ত ট্রাম্প, কিন্তু কে এই স্টর্মি ড্যানিয়েলস?

ব্যবসায়িক নথিপত্রে তথ্য গোপনের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মামলায় আনা ৩৪টি অভিযোগের সবকটিতে বিচারকরা রিপাবলিকান দলের এই নেতার দায় দেখতে পেয়েছেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৩০ মে) নিউইয়র্কের ম্যানহ্যাটেনের একটি আদালত এ রায় দেন।


দীর্ঘ পাঁচ সপ্তাহ ধরে শুনানির পর বৃহস্পতিবার ১২ বিচারকের উপস্থিতিতে আদালত ট্রাম্পকে দোষী সাব্যস্ত করে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে সাবেক প্রেসিডেন্ট হিসেবে ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত হওয়ার এটাই প্রথম ঘটনা।


মামলায় সাক্ষ্য দিতে গিয়ে ২০০৬ সালের ঘটনা তুলে ধরেন পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলস। তিনি বলেন, সে বছর যুক্তরাষ্ট্রের নেভাদার একটি হোটেলে তারা দেখা করেন। সেখানে ডোনাল্ড ট্রাম্প তাকে ডিনারের জন্য দাওয়াত দিয়েছিলেন। তারা হোটেল স্যুইটে ছিলেন। একপর্যায়ে তিনি বাথরুমে যান এবং এসে দেখতে পান ট্রাম্প বিছানায় শর্টস পরে আছেন।


এই পর্ন তারকার ভাষ্যমতে, এরপর তিনি হঠাৎ করে চোখে অন্ধকার দেখতে পান এবং জানেন না কীভাবে তিনি বিছানায় গিয়ে পোশাক খুলেছেন। এরপর তারা শারীরিকভাবে মিলিত হন বলে জানান। কিন্তু বলেন, এই মিলন তিনি মোটেও উপভোগ করেননি। তবে প্রত্যাখ্যানও করেননি।


সংবাদ সূত্রে জানা গেছে, আর্থিকভাবে অস্বচ্ছল পরিবারের মেয়ে ছিলেন স্টর্মি ড্যানিয়েলস। স্কুল জীবনে তিনি ছিলেন খুবই মেধাবী। এরপর তিনি টেক্সাসের একটি বিশ্ববিদ্যালয়ে ভ্যাটাইনারি মেডিসিনের ওপরে লেখা পড়া করার সুযোগ পেয়েছিলেন কিন্তু অর্থের অভাবে তা পারেননি।


এই পর্ন তারকা বলেন, পরিবারকে সাহায্য করতে মাত্র ১৭ বছর বয়সে তিনি বারে নৃত্য শিল্পী হিসেবে কাজ শুরু করেন। এরপর পর্যাক্রমে তিনি নগ্ন ছবির দিকে এগিয়ে যান এবং টেলিভিশনেও কাজ পান। তিনি কাজের কৃতিত্ব সরূপ বেশ কিছু পুরস্কারঅও পেয়েছেন বলে জানা যায়।


তিনি বলেন, সব কিছু ঠিক ঠাক চলছিল কিন্তু ২০১৮ সালে ট্রাম্পের সাথে তার লেনদেনের বিষয়ে প্রতিবেদন প্রকাশের পর সব কিছু বদলে গেছে।