অনলাইন | ১৮ আগস্ট, ২০২৬ | ৩ ভাদ্র, ১৪৩৩
সর্বশেষ খবর
তামিলনাড়ুর কৃষকদের বড় সুখবর, ৭৫ হাজার রুপি পর্যন্ত কৃষিঋণ মওকুফের ঘোষণা থালাপতি বিজয়ের ১৫ বছর পর ফিরছে ‘জিন্দেগি না মিলেগি দোবারা’? সিক্যুয়েল নিয়ে বড় আপডেট জোয়া আখতারের বিদ্যুতের বেহাল দশা: ৩৩ হাজার মেগাওয়াট সক্ষমতার দেশেও কেন অন্ধকার? শাহজালালের তৃতীয় টার্মিনাল: হাজার হাজার কোটি টাকার অনিয়ম, জবাবদিহি কোথায়? আজিজকে দেশে ফেরাতে ইন্টারপোলের রেড নোটিশ চায় ট্রাইব্যুনাল প্রধানমন্ত্রীর পরামর্শে জাতীয় সংসদের দেয়ালে কালেমা তাইয়্যেবা ট্রাম্পের জনপ্রিয়তায় বড় ধস, অনুমোদন নেমে ৩৩ শতাংশে অরুণাচল সীমান্তে চীনা অনুপ্রবেশের অভিযোগ, ফের উত্তপ্ত ভারত–চীন সম্পর্ক ধীরে ধীরে গণতন্ত্র সংকুচিত হয়ে আসছে: নাহিদ ইসলাম ‘আওয়ামী লীগ কোনো দিনই পরিবর্তন হবে না’: ডা. সায়মা আফরোজ কয়েকটি রাস্তা-ব্রিজ বানিয়ে দেশ বানানোর দাবি নয়, প্রয়োজন সামগ্রিক উন্নয়ন: তারেক রহমান দোয়া ও স্মৃতিচারণে বাফেলোতে খালেদা জিয়ার জন্মদিন পালন ব্রেন টিউমারের চিকিৎসায় ইলিয়াস কাঞ্চন, দেড় বছর পর দেশে ফিরে আবার লন্ডনে ইনফান্তিনোর চতুর্থ মেয়াদের পথে বাধা, প্রার্থিতা ঠেকাতে ফিফার কাছে ফেয়ারস্কয়ারের চিঠি দুদকে নতুন নেতৃত্ব: চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামান
হোম রাজনীতি বিএনপি ক্ষমতায় এলে আ. লীগের একটা লোকও মরবে না: গয়েশ্বর

বিএনপি ক্ষমতায় এলে আ. লীগের একটা লোকও মরবে না: গয়েশ্বর

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০১:৪৮ পিএম, ০৩ জুন, ২০২৪ 157
বিএনপি ক্ষমতায় এলে আ. লীগের একটা লোকও মরবে না: গয়েশ্বর

বিএনপি ক্ষমতায় এলে আওয়ামী লীগের একটা লোকও মারা যাবে না। কারণ, বিএনপি খুন-হামলার রাজনীতি করে না। কেউ অপরাধ করলে আইন অনুযায়ী তার বিচার হবে— এ কথা বলেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

সোমবার (৩ মে) দুপুরে রাজধানীর নয়াপল্টনে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল আয়োজিত মানববন্ধনে এ কথা বলেন তিনি। মহানগর দক্ষিণ বিএনপির সদস্য ইশরাক হোসেনের মুক্তির দাবিতে এই কর্মসূচি পালন করা হয়।

এই সরকারকে সরানো বিএনপির মূল লক্ষ্য উল্লেখ করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, একবার আওয়ামী লীগ ভারতে পালিয়েছিল, আবারও পালাবে। আওয়ামী লীগকে ক্ষমতায় রেখেছে পুলিশ।

সাবেক আইজিপি বেনজীর আহমেদের দেশত্যাগ প্রসঙ্গে বিএনপির এ নেতার প্রশ্ন, পুলিশ, গোয়েন্দা সংস্থা এবং ইমিগ্রেশনে যারা আছেন তারা অন্ধ না-কি বোবা, না পড়াশুনা জানে না? সব পত্রপত্রিকায় তো বেনজীরের খবর প্রকাশিত হয়েছে।