অনলাইন, ০৭ সেপ্টেম্বর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
ইতালির ভেনিসে বাঁধনের সঙ্গে শারীরিক হেনস্তার অভিযোগ অবতরণের সময় ভয়াবহ অ্যামাজনের কার্গো বিমান দুর্ঘটনা, নিহত ৫—তদন্তে NTSB প্রীতি জিনতার নতুন সিনেমা ‘VIBE’, ১৮ সেপ্টেম্বর বড় পর্দায় ফিরছেন নতুন অবতারে রক্তাক্ত গাজা, ইসরায়েলি হামলায় নিহত ৭৩,৬৫৮ ইসরায়েলি বসতিতে পণ্য বাণিজ্য বন্ধের ঘোষণা দিতে যাচ্ছে যুক্তরাজ্য স্মরণে বদরুদ্দীন উমর: মৃত্যুবার্ষিকীতে প্রদর্শিত হলো প্রামাণ্যচিত্র ৯৩ বছর বয়সে আজীবন সম্মাননা পেলেন এলেন বার্স্টিন আগ্নেয়গিরির ছাইয়ে ইন্দোনেশিয়ায় বিপর্যস্ত বিমান চলাচল, ক্ষতিগ্রস্ত ৩ লাখ ৪১ হাজার যাত্রী তেলের সংকটের আড়ালে ‘মুখের তেল’—শফিকুর রহমানের কটাক্ষে তোষামোদ রাজনীতির প্রশ্ন আটকের পর আইনি প্রক্রিয়াই হবে সুরক্ষার ঢাল, ২৪ ঘণ্টার পর গোপন আটক নিয়ে কঠোর বার্তা সম্পত্তি হস্তান্তর বিল পাস ‘ঈমানের ওপর আঘাত’: মিয়া গোলাম পরওয়ার বাবা-মায়ের সুরক্ষায় নতুন আইন, সম্পত্তি দান করেও থাকবে আজীবন ভোগাধিকার শেখ হাসিনাসহ দণ্ডিতদের সম্পদ বাজেয়াপ্তে বিধি সংশোধনের উদ্যোগ সান্তাহারে ট্রেনের বগি লাইনচ্যুত; ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেলযোগাযোগ বন্ধ ধর্ষণচেষ্টার শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, ব্যবসায়ী আটক
হোম বিনোদন ৯৩ বছর বয়সে আজীবন সম্মাননা পেলেন এলেন বার্স্টিন

৯৩ বছর বয়সে আজীবন সম্মাননা পেলেন এলেন বার্স্টিন

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৬:১৬ পিএম, ০৭ সেপ্টেম্বর, ২০২৬ 5
৯৩ বছর বয়সে আজীবন সম্মাননা পেলেন এলেন বার্স্টিন

তাসনোভা হোসেন মৃদূলা ||


ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসবে ৯৩ বছর বয়সে ক্যারিয়ারের অন্যতম মর্যাদাপূর্ণ স্বীকৃতি পেলেন কিংবদন্তি মার্কিন অভিনেত্রী এলেন বার্স্টিন। ৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তাকে Golden Lion for Lifetime Achievement সম্মাননা দেওয়া হয়।


ছয় দশকেরও বেশি সময়ের অভিনয়জীবনে চলচ্চিত্র, মঞ্চ ও টেলিভিশনে অসংখ্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বার্স্টিন। The Exorcist এবং Alice Doesn’t Live Here Anymore–এর মতো চলচ্চিত্রে তার অভিনয় তাকে আন্তর্জাতিক খ্যাতি এনে দেয়। ১৯৭৫ সালে Alice Doesn’t Live Here Anymore চলচ্চিত্রের জন্য তিনি সেরা অভিনেত্রী হিসেবে অস্কার জয় করেন। পাশাপাশি তিনি একটি টনি অ্যাওয়ার্ড ও দুটি এমি অ্যাওয়ার্ডেরও অধিকারী।


নারীদের অবস্থানের পরিবর্তনের কথা বললেন


সম্মাননা গ্রহণের সময় বার্স্টিন চলচ্চিত্রশিল্পে নারীদের অবস্থানের পরিবর্তন নিয়েও কথা বলেন। তার মতে, অভিনয়জীবনের শুরুর সময়ের তুলনায় চলচ্চিত্র নির্মাণে নারীদের সুযোগ ও প্রভাব উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে তিনি মনে করেন, চলচ্চিত্রশিল্পে এখনো পূর্ণ লিঙ্গসমতা প্রতিষ্ঠিত হয়নি। নারীদের আন্দোলন ও ফেমিনিস্ট নেত্রী গ্লোরিয়া স্টেইনেমের মতো ব্যক্তিদের ভূমিকা এই পরিবর্তনে গুরুত্বপূর্ণ ছিল বলেও উল্লেখ করেন তিনি।


৯৩ বছরেও থামেনি অভিনয়


বয়স ৯৩ হলেও অভিনয় থেকে অবসর নেননি বার্স্টিন। এবারের ভেনিস উৎসবেই তাকে দেখা যাচ্ছে দুটি নতুন প্রযোজনায়। এর মধ্যে ম্যাগি জিলেনহালের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র Flesh Impact–এ তিনি ১০০ বছর বয়সী মেরিলিন মনরোর চরিত্রে অভিনয় করেছেন। ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ারও ভেনিস উৎসবেই হয়েছে।


এ ছাড়া কর্নেল মুন্দ্রুসোর পরিচালিত Place to Be চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। ছবিটিতে তাকে তাইকা ওয়াইতিতির সঙ্গে দেখা যাবে।


ভেনিসের বিশেষ স্বীকৃতি


ভেনিস চলচ্চিত্র উৎসবের আয়োজক La Biennale di Venezia জানিয়েছে, উৎসবের শৈল্পিক পরিচালক আলবের্তো বারবেরার সুপারিশের ভিত্তিতে পরিচালনা পর্ষদ বার্স্টিনকে এই সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নেয়। ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২ থেকে ১২ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে।


ছয় দশকের অভিনয়জীবনের দীর্ঘ পথ পেরিয়ে ৯৩ বছর বয়সে পাওয়া এই Golden Lion বার্স্টিনের আন্তর্জাতিক চলচ্চিত্র ক্যারিয়ারের অন্যতম বড় স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।