অনলাইন | ১৮ আগস্ট, ২০২৬ | ৩ ভাদ্র, ১৪৩৩
সর্বশেষ খবর
দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা, নেতৃত্বে মাহিদুল আনকন তামিলনাড়ুর কৃষকদের বড় সুখবর, ৭৫ হাজার রুপি পর্যন্ত কৃষিঋণ মওকুফের ঘোষণা থালাপতি বিজয়ের ১৫ বছর পর ফিরছে ‘জিন্দেগি না মিলেগি দোবারা’? সিক্যুয়েল নিয়ে বড় আপডেট জোয়া আখতারের বিদ্যুতের বেহাল দশা: ৩৩ হাজার মেগাওয়াট সক্ষমতার দেশেও কেন অন্ধকার? শাহজালালের তৃতীয় টার্মিনাল: হাজার হাজার কোটি টাকার অনিয়ম, জবাবদিহি কোথায়? আজিজকে দেশে ফেরাতে ইন্টারপোলের রেড নোটিশ চায় ট্রাইব্যুনাল প্রধানমন্ত্রীর পরামর্শে জাতীয় সংসদের দেয়ালে কালেমা তাইয়্যেবা ট্রাম্পের জনপ্রিয়তায় বড় ধস, অনুমোদন নেমে ৩৩ শতাংশে অরুণাচল সীমান্তে চীনা অনুপ্রবেশের অভিযোগ, ফের উত্তপ্ত ভারত–চীন সম্পর্ক ধীরে ধীরে গণতন্ত্র সংকুচিত হয়ে আসছে: নাহিদ ইসলাম ‘আওয়ামী লীগ কোনো দিনই পরিবর্তন হবে না’: ডা. সায়মা আফরোজ কয়েকটি রাস্তা-ব্রিজ বানিয়ে দেশ বানানোর দাবি নয়, প্রয়োজন সামগ্রিক উন্নয়ন: তারেক রহমান দোয়া ও স্মৃতিচারণে বাফেলোতে খালেদা জিয়ার জন্মদিন পালন ব্রেন টিউমারের চিকিৎসায় ইলিয়াস কাঞ্চন, দেড় বছর পর দেশে ফিরে আবার লন্ডনে ইনফান্তিনোর চতুর্থ মেয়াদের পথে বাধা, প্রার্থিতা ঠেকাতে ফিফার কাছে ফেয়ারস্কয়ারের চিঠি
হোম আমেরিকা অমানুষ বললেন অবৈধ অভিবাসীদের ট্রাম্প

অমানুষ বললেন অবৈধ অভিবাসীদের ট্রাম্প

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২:৪৩ এএম, ০৪ এপ্রিল, ২০২৪ 232
অমানুষ বললেন অবৈধ অভিবাসীদের ট্রাম্প

ঢাকা প্রতিনিধি, মো: আরিফুল ইসলাম

 

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর নির্বাচনী প্রচারে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসকারী অভিবাসীদের গালাগাল দিয়েছেন। গতকাল মঙ্গলবার মিশিগানে দেওয়া এক বক্তব্যে ট্রাম্প অবৈধ অভিবাসীদের ‘পশু’ ও ‘অমানুষ’ বলে মন্তব্য করেন। এর মধ্য দিয়ে নির্বাচনী প্রচারে গিয়ে অবৈধ অভিবাসীদের লক্ষ্য করে অবমাননাকর মন্তব্য করার পুরোনো অভ্যাসে আবার ফিরলেন ট্রাম্প।

 

ক্ষমতায় থাকাকালেও অভিবাসীদের বিষয়ে এই ধরনের বিদ্বেষমূলক মন্তব্য করেছিলেন ট্রাম্প।

মঙ্গলবার (২ এপ্রিল) মিশিগান রাজ্যে দেওয়া এক বক্তব্যে ট্রাম্প অবৈধ অভিবাসীদের উদ্দেশ্যে এই আপত্তিকর ও অবমাননাকর মন্তব্য করেন। যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। আগামী ৬ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে তিনি যদি জয়ী না হন, তবে যুক্তরাষ্ট্রে সহিংসতা ও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়বে বলে সতর্ক করেন তিনি।

 

যুক্তরাষ্ট্রের এক অবৈধ অভিবাসীর হাতে খুন হওয়া মিশিগানের এক নাগরিকের পরিবারের সঙ্গে কথা বলেছেন বলে দাবি করেন ট্রাম্প। তবে ওই ব্যক্তির বোন তা অস্বীকার করেছেন।

 

ট্রাম্প বরাবরই অবৈধ অভিবাসনের বিরুদ্ধে নিজের অবস্থান জানিয়ে আসছেন। এর আগেও অনেকবার দাবি করেছেন, অবৈধভাবে মেক্সিকো সীমান্ত থেকে অনুপ্রবেশকারীরা আমেরিকায় বিভিন্ন সহিংস অপরাধে ইন্ধন দিচ্ছে।

 

আগামী প্রেসিডেন্ট নির্বাচনের ক্ষেত্রে মিশিগান ও উইসকনসিন রাজ্য দুটিকে সুইং স্টেট (দোদুল্যমান) বলা হচ্ছে। এ দুটি অঙ্গরাজ্যের ভোটের ফলাফলের ওপর জো বাইডেন বা ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসে যাওয়া নির্ভর করছে। ২০২০ সালের নির্বাচনে এই দুই অঙ্গরাজ্যে সামান্য ব্যবধানে হেরে যান ট্রাম্প। এবারও এই দুটি অঙ্গরাজ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে বলে বিশ্লেষকরা বলছেন