অনলাইন | ১৮ আগস্ট, ২০২৬ | ৩ ভাদ্র, ১৪৩৩
সর্বশেষ খবর
তামিলনাড়ুর কৃষকদের বড় সুখবর, ৭৫ হাজার রুপি পর্যন্ত কৃষিঋণ মওকুফের ঘোষণা থালাপতি বিজয়ের ১৫ বছর পর ফিরছে ‘জিন্দেগি না মিলেগি দোবারা’? সিক্যুয়েল নিয়ে বড় আপডেট জোয়া আখতারের বিদ্যুতের বেহাল দশা: ৩৩ হাজার মেগাওয়াট সক্ষমতার দেশেও কেন অন্ধকার? শাহজালালের তৃতীয় টার্মিনাল: হাজার হাজার কোটি টাকার অনিয়ম, জবাবদিহি কোথায়? আজিজকে দেশে ফেরাতে ইন্টারপোলের রেড নোটিশ চায় ট্রাইব্যুনাল প্রধানমন্ত্রীর পরামর্শে জাতীয় সংসদের দেয়ালে কালেমা তাইয়্যেবা ট্রাম্পের জনপ্রিয়তায় বড় ধস, অনুমোদন নেমে ৩৩ শতাংশে অরুণাচল সীমান্তে চীনা অনুপ্রবেশের অভিযোগ, ফের উত্তপ্ত ভারত–চীন সম্পর্ক ধীরে ধীরে গণতন্ত্র সংকুচিত হয়ে আসছে: নাহিদ ইসলাম ‘আওয়ামী লীগ কোনো দিনই পরিবর্তন হবে না’: ডা. সায়মা আফরোজ কয়েকটি রাস্তা-ব্রিজ বানিয়ে দেশ বানানোর দাবি নয়, প্রয়োজন সামগ্রিক উন্নয়ন: তারেক রহমান দোয়া ও স্মৃতিচারণে বাফেলোতে খালেদা জিয়ার জন্মদিন পালন ব্রেন টিউমারের চিকিৎসায় ইলিয়াস কাঞ্চন, দেড় বছর পর দেশে ফিরে আবার লন্ডনে ইনফান্তিনোর চতুর্থ মেয়াদের পথে বাধা, প্রার্থিতা ঠেকাতে ফিফার কাছে ফেয়ারস্কয়ারের চিঠি দুদকে নতুন নেতৃত্ব: চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামান
হোম রাজনীতি বরিশালে ৬টি আসনে খেলাফত মজলিসের প্রার্থী ঘোষণা

বরিশালে ৬টি আসনে খেলাফত মজলিসের প্রার্থী ঘোষণা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০২:১০ এএম, ১৯ সেপ্টেম্বর, ২০২৫ 115
বরিশালে ৬টি আসনে খেলাফত মজলিসের প্রার্থী ঘোষণা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বরিশালে ৬টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। আজ বরিশাল প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে খেলাফত মজলিসের বরিশাল জেলা উপদেষ্টা ও ৫ নম্বর (সদর) আসনের প্রার্থী মুফতি সুলতান মাহমুদ এই ঘোষণা দেন।

এসময় অপর পাঁচ আসনের প্রার্থীরাও উপস্থিত ছিলেন। তারা হলেন বরিশাল ১ (গৌরনদী -আগৈলঝাড়া) আসনে মুহাম্মদ ফখরুল ইসলাম, বরিশাল ২ (উজিরপুর -বানারীপাড়া) আসনে মুহাম্মদ আশিকুর রহমান, বরিশাল ৩ (মুলাদী -বাবুগঞ্জ) মুহাম্মদ আরিফ হোসেন, বরিশাল ৪ (হিজলা- মেহেন্দীগঞ্জ) মুহাম্মদ জুবায়ের গালিব এবং বরিশাল ৬ (বাকেরগঞ্জ) আসনে মুহাম্মদ মিজানুর রহমান।

এসময় বরিশালকে আধুনিক ও বাসযোগ্য করে গড়ে তুলতে তাদের পরিকল্পনা তুলে ধরেন।

একই সঙ্গে আগামী নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে জাতীয় সংসদের উচ্চকক্ষে পিআর পদ্ধতি বাস্তবায়নসহ ৫ দফা দাবী জানান তারা।