Columbus, ০৫ সেপ্টেম্বর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
অপরাধ নিয়ন্ত্রণে ‘এআই কানেক্টেড ডিজিটাল সারভিলেন্স অ্যান্ড সাইবার ল্যাব’ উদ্বোধন নওগাঁয় জিপিএ-৫ পাওয়া ৬০০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল ছাত্রশিবির বিদ্যুৎ বিল নিয়ে প্রশ্ন তুলে ক্ষোভ প্রকাশ, ‘কারেন্ট থাকুক আর না থাকুক, বিল তো ঠিকই আলো ছড়াচ্ছে’ কুলাউড়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ও এম সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকীতে সভা জাতির সাথে মুনাফেকি করার প্রতিবাদে আবারও জনগণকে রাস্তায় নামতে বাধ্য করা হচ্ছে ডা. তাহের ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় এসেছে সরকার: ডা. শফিকুর রহমান হাতিয়ায় হান্নান মাসউদের বক্তব্যের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন এমপি মাহবুব উদ্দীন খোকন সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম শাহাদাত বার্ষিকী পালিত মিস ওয়ার্ল্ড ২০২৬-এর মুকুট জিতলেন ডমিনিকান রিপাবলিকের জোহেইরি মোলা চট্টগ্রামে ১১ দলীয় জোটের সমাপনী সমাবেশে সরকারের কড়া সমালোচনা নিউইয়র্কে ন্যূনতম মজুরি ২৫ থেকে ৩০ ডলারে নেওয়ার প্রস্তাব ছয় দফা দাবিতে ঢাকা–চট্টগ্রাম লং মার্চ শুরু ডিম, মাছ ও মাংসের দাম বেড়েছে, বেশিরভাগ সবজিতে স্থিতিশীলতা এক-আইডি নামের একক পরিচয়পত্র চালুর উদ্যোগ
হোম বাংলাদেশ অপরাধ নিয়ন্ত্রণে ‘এআই কানেক্টেড ডিজিটাল সারভিলেন্স অ্যান্ড সাইবার ল্যাব’ উদ্বোধন

অপরাধ নিয়ন্ত্রণে ‘এআই কানেক্টেড ডিজিটাল সারভিলেন্স অ্যান্ড সাইবার ল্যাব’ উদ্বোধন

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৬:২৬ পিএম, ০৫ সেপ্টেম্বর, ২০২৬ 21
অপরাধ নিয়ন্ত্রণে ‘এআই কানেক্টেড ডিজিটাল সারভিলেন্স অ্যান্ড সাইবার ল্যাব’ উদ্বোধন

আহিদুল ইসলাম, নওগাঁ প্রতিনিধি॥

নওগাঁ জেলায় আধুনিক প্রযুক্তির সাহায্যে অপরাধ নিয়ন্ত্রণ এবং সাইবার অপরাধ দমনে আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে ‘এআই কানেক্টেড ডিজিটাল সারভিলেন্স অ্যান্ড সাইবার ল্যাব’। শনিবার বিকেল ৫টায় নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ে বর্ণাঢ্য সুধী সমাবেশের মাধ্যমে ল্যাবটির উদ্বোধন করেন নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু।


অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ে সাইবার অপরাধের মাত্রা বৃদ্ধি পাওয়ায় প্রযুক্তিনির্ভর পুলিশিং জরুরি হয়ে পড়েছে। এই ল্যাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তি ব্যবহারের ফলে জেলায় আইনশৃঙ্খলা রক্ষা, ডিজিটাল নজরদারি জোরদার এবং সাইবার-সংক্রান্ত যেকোনো অপরাধের রহস্য উদ্ঘাটন দ্রুত ও কার্যকর হবে।


পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ। এ সময় উপস্থিত ছিলেন নওগাঁর সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মোক্তাদির রহমান, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম এবং জেলা পরিষদের প্রশাসক মো. আবু বকর সিদ্দিকসহ প্রমুখ।