Columbus, ১৯ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
নেত্রকোণায় যুবকের উপর মুখোশধারীদের গুলি, গুরুতর আহত দুর্গাপুরে নির্মম হত্যার শিকার সাংবাদিক আলিফ ফকিরের পরিবারের পাশে ডেপুটি স্পিকার চা শিল্পকে টিকিয়ে রাখতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, বাড়বে উৎপাদন-রপ্তানি লালনের মানবধর্ম ও অসাম্প্রদায়িক দর্শনে মুখর ছেঁউড়িয়া, স্মরণোৎসবে সাধু-ভক্তদের ঢল নোয়াখালী'র বেগমগঞ্জে মুখোশধারীদের গুলিতে ব্যবসায়ী আহত, উন্নত চিকিৎসায় ঢাকায় প্রেরণ লক্ষ্মীপুরে সম্ভাব্য ৭১০ কোটি টাকার সুপারির বাজার;গাছে গাছে ব্যস্ত শ্রমিক-কৃষক নোয়াখালী'র বসুরহাটে খাজা আবুল খায়ের শিক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ১,৭২০ শিক্ষার্থী কোম্পানীগঞ্জে জামায়াতের চূড়ান্ত প্রার্থী ঘোষণা, চেয়ারম্যান-মেয়র পদে ১১ জন নাসিরনগরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, সম্প্রীতি বজায় রাখার আহ্বান এমপি এম এ হান্নানের। নওগাঁয় সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু নওগাঁয় গাঁজাসহ আটক হওয়া ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার কক্সবাজারের রিসোর্টে আগুন, দুই মেয়েসহ যশোরের দম্পতির ‘মৃত্যু দুর্গাপূজার নিরাপত্তায় সীমান্তের ৯ মণ্ডপ পরিদর্শন করলেন খুলনা ২১ বিজিবি অধিনায়ক কাঁচের টুকরা দিয়ে টাকার কারসাজি! শার্শায় প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৩ বেনাপোলে পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ ভ্যান চালক আটক
হোম › আন্তর্জাতিক › বাংলাদেশ-চীন প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারের আলোচনা

বাংলাদেশ-চীন প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৮:১১ এএম, ০৪ সেপ্টেম্বর, ২০২৬ 200
বাংলাদেশ-চীন প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারের আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক॥

বাংলাদেশের প্রতিরক্ষা খাতের আধুনিকায়নে চীনের সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে আলোচনা হয়েছে। বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সৌজন্য সাক্ষাতে এ বিষয়ে আলোচনা হয়।


সাক্ষাতে দুই দেশের বিদ্যমান সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতা আরও সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে মতবিনিময় হয়েছে। বিশেষ করে প্রতিরক্ষা খাতের আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতার বিষয়টি গুরুত্ব পেয়েছে।


বাংলাদেশ ও চীনের মধ্যে দীর্ঘদিন ধরে প্রতিরক্ষা সহযোগিতা রয়েছে। সামরিক সরঞ্জাম, প্রশিক্ষণ ও বিভিন্ন প্রতিরক্ষা সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই দেশের মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে।


চীনা পক্ষ বাংলাদেশের প্রতিরক্ষা খাতের আধুনিকায়নে সহযোগিতা অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


আঞ্চলিক ভূরাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের মধ্যে বাংলাদেশ-চীন প্রতিরক্ষা সম্পর্কের এই আলোচনা বিশেষ গুরুত্ব বহন করছে। দুই দেশের সামরিক যোগাযোগ আরও বাড়লে ভবিষ্যতে প্রতিরক্ষা প্রযুক্তি, প্রশিক্ষণ ও সক্ষমতা উন্নয়নের ক্ষেত্রে নতুন সহযোগিতার সুযোগ তৈরি হতে পারে।


সাক্ষাতে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়েছে।