Columbus, ২১ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
নেত্রকোণায় যুবকের উপর মুখোশধারীদের গুলি, গুরুতর আহত দুর্গাপুরে নির্মম হত্যার শিকার সাংবাদিক আলিফ ফকিরের পরিবারের পাশে ডেপুটি স্পিকার চা শিল্পকে টিকিয়ে রাখতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, বাড়বে উৎপাদন-রপ্তানি লালনের মানবধর্ম ও অসাম্প্রদায়িক দর্শনে মুখর ছেঁউড়িয়া, স্মরণোৎসবে সাধু-ভক্তদের ঢল নোয়াখালী'র বেগমগঞ্জে মুখোশধারীদের গুলিতে ব্যবসায়ী আহত, উন্নত চিকিৎসায় ঢাকায় প্রেরণ লক্ষ্মীপুরে সম্ভাব্য ৭১০ কোটি টাকার সুপারির বাজার;গাছে গাছে ব্যস্ত শ্রমিক-কৃষক নোয়াখালী'র বসুরহাটে খাজা আবুল খায়ের শিক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ১,৭২০ শিক্ষার্থী কোম্পানীগঞ্জে জামায়াতের চূড়ান্ত প্রার্থী ঘোষণা, চেয়ারম্যান-মেয়র পদে ১১ জন নাসিরনগরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, সম্প্রীতি বজায় রাখার আহ্বান এমপি এম এ হান্নানের। নওগাঁয় সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু নওগাঁয় গাঁজাসহ আটক হওয়া ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার কক্সবাজারের রিসোর্টে আগুন, দুই মেয়েসহ যশোরের দম্পতির ‘মৃত্যু দুর্গাপূজার নিরাপত্তায় সীমান্তের ৯ মণ্ডপ পরিদর্শন করলেন খুলনা ২১ বিজিবি অধিনায়ক কাঁচের টুকরা দিয়ে টাকার কারসাজি! শার্শায় প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৩ বেনাপোলে পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ ভ্যান চালক আটক
হোম › আন্তর্জাতিক › ভারতের সঙ্গে ‘ভালো কর্মসম্পর্ক’ চায় ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতের সঙ্গে ‘ভালো কর্মসম্পর্ক’ চায় ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০১:১৪ এএম, ০৬ সেপ্টেম্বর, ২০২৬ 40
ভারতের সঙ্গে ‘ভালো কর্মসম্পর্ক’ চায় ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক |

বাংলাদেশ ভারতের সঙ্গে বিদ্যমান নানা চ্যালেঞ্জের মধ্যেও সম্পৃক্ততা ও ভালো কর্মসম্পর্ক বজায় রাখতে চায় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, দুই দেশের মধ্যে যত সমস্যা থাকুক, আলোচনা ও সংলাপের দরজা খোলা রাখা উচিত।


শনিবার সিলেটে ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (EMJA) নেতাদের সঙ্গে মতবিনিময়ের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। হুমায়ুন কবির বলেন, ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের জাতীয় স্বার্থ ও জনগণের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হবে। একই সঙ্গে অর্থনৈতিক সহযোগিতাকেও পররাষ্ট্রনীতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখছে ঢাকা।


ভারতে অবস্থানরত বাংলাদেশে সহিংসতার পর দেশ ছেড়ে যাওয়া ব্যক্তিদের প্রসঙ্গও তোলেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, তাদের ভারতের মাটিতে জায়গা দেওয়া বাংলাদেশের মানুষের অনুভূতির পরিপন্থী এবং বিষয়টি নিয়ে চাপ রয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহারের সুযোগ দেওয়ার বিষয়েও তিনি আপত্তি জানান।


এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে হুমায়ুন কবির বলেন, সফরের তারিখ এখনো চূড়ান্ত হয়নি এবং আলোচনা চলছে। তবে আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে সফরের সম্ভাবনা খুবই কম।